Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

দলবদল করছেন কি দিলীপ ঘোষ! দিল্লিতে দাঁড়িয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। বুধবার শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাতের পর তিনি বললেন, “যে পার্টি আমাকে দাঁড় করিয়েছে, সেই দল আমি কেন ছাড়ব?” তবে একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেন। বললেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনও অভিযোগ নেই। দিলীপ ঘোষ যে অভিমানী, সেটা বোধহয় নতুন করে বলার কিছু নেই। বেশ কিছুদিন ধরে তাঁকে দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না। দলের কোনও শীর্ষ নেতা এলে তাঁকে ডাকা হত না। সাংগঠনিক বৈঠকেও আমন্ত্রণ থাকত না। কোথাও গেলে স্থানীয় কর্মীদের সহযোগিতাও পেতেন না। এর মধ্যেই তাঁর দলবদলের গুজব ছড়ায়। দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর…

আরও পড়ুন

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতমূলক অভিযানকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব পেশ করা হয়। মঙ্গলবার সেই প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পূর্ণ আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেন। সেনাকে ধন্যবাদ জানান। প্রস্তাবে অপারেশন সিঁদুরের উল্লেখ না থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে, এই রাজ্যে কারা তাঁদের বিরুদ্ধে লড়াই করছে, তা-ও স্পষ্ট করেন। শুভেন্দুর বক্তব্যের মাঝেই তৃণমূলের ও বিধায়কদের মধ্যে অধিবেশন কক্ষে তুমুল চিৎকার-চেঁচামেচি শুরু। সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন অধিবেশনে একটি প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাবে তৃণমূল ও বিজেপির একাধিক বিধায়ক বক্তব্য রাখেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী “বন্দে মাতরম” বলে তাঁর বক্তব্য শুরু…

আরও পড়ুন

বিক্ষোভ নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, বরং আরও অবনতি ঘটেছে। বিক্ষোভকারীরা  ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়েছেন। চলছে রবার বুলেট ও কাঁদানে গ্যাসের ব্যবহার। এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। আন্দোলনকারীদের উদ্দেশে ট্রাম্প কী বার্তা দেন, তা নিয়ে সবার দৃষ্টি ছিল কেন্দ্রীভূত। রবিবার নিউ জার্সিতে সংবাদাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের প্রসঙ্গে বলেন, আমার একটি বক্তব্য রয়েছে। সেটি হলো, ওরা থুতু ছিটিয়েছে, আমরা প্রতিহত করেছি। একই সঙ্গে বিক্ষোভকারীদের সমালোচনা…

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় উচ্চ আদালত আদালত অবনার রুল জারি করেছে। পূর্বে হাইকোর্টের নির্দেশে তৃণমূল নেতা কুণাল ঘোষসহ উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী সাতজন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে রুল জারি হয়েছিল। এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টের জারি করা রুল এর নোটিস পেলেন। সূত্রের খবর, নারকেলডাঙা থানার মাধ্যমে নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। নোটিসে উল্লেখ করা হয়েছে, আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে তাঁকে কারণ দর্শাতে হবে। কেন বা কোন যুক্তিতে তাঁকে জেলে পাঠানো বা শাস্তি দেওয়া হবে না , বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে ওই নোটিসে। বলা হয়েছে, আগামী ১৬ই জুন দুপুর সাড়ে ১২টায় হাই কোর্টের তিন সদস্যের বিশেষ…

আরও পড়ুন

২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান। তবে, বিএনপি এই তারিখ মানতে অস্বীকৃতি জানিয়েছে। সুনির্দিষ্টভাবে তারা বলেছে তাদের দাবি মতো ডিসেম্বর নির্বাচন করতে হবে। অন্যথায় তারা আন্দোলনের পথে নামার হশিয়ারি দিয়েছে এবং রাস্তা অবরোধের পরিকল্পনার  কথাও জানিয়েছে । দলীয় বৈঠকের পরপর বিএনপির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিরাট ত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছিল। তবে, নির্বাচনের অপ্রয়োজনীয় বিলম্ব জনসাধারণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এই পরিস্থিতিতে রমজান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং আবহাওয়ার…

আরও পড়ুন

পেহেলগাঁও হামলার দেড় মাস পর কাশ্মীরের উন্নয়নে কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বের উচ্চতম রেলব্রিজ চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । পাশাপাশি শ্রীনগর-কাটরা রেলপথও চালু হলো। ওই লাইনে যাত্রা শুরু করল ‘ভারতীয় প্রগতিরীক’ বন্দে ভারত এক্সপ্রেস। আইফেল টাওয়ারের সঙ্গে চেনাব সেতুর তুলনা করেছেন মোদী। তিনি উল্লেখ করেন, প্যারিসে আইফেল টাওয়ার দেখতে মানুষ যায়। আর এই সেতু আইফেল টাওয়ারের থেকেও উঁচু। এবার মানুষ চেনাব সেতু দেখার জন্য কাশ্মীর আসবে। তিনি আরও বলেন, পর্যটন বৃদ্ধি পাবে, পাশাপাশি অর্থনীতির অন্যান্য ক্ষেত্রও উপকৃত হবে। এই রেলপ্রকল্প ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখেন মোদী। তাঁর মতে, কাশ্মীরি পণ্য এখন আরও কম সময়ে…

আরও পড়ুন

মঙ্গলবার রাতে পানিহাটির (Panihati) বাসিন্দা নইম আনসারি ওরফে নেপালের বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পাইপ গান, স্টেন গান এবং সেনার ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয় তৃণমূল (Trinomool Congress) বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত নইম বর্তমানে পলাতক বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । মঙ্গলবার বিকেলে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বড় ‘পরামর্শ’ দিয়েছেন বিজেপ বিধায়ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ফেসবুকে লেখেন, ‘তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক! উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার বাসিন্দা নঈম আনসারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিধায়ক নির্মল ঘোষের…

আরও পড়ুন

মহম্মদ ইউনূসের বাংলাদেশে এবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি হারিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ৭০ সালের নির্বাচনে বিজয়ী চারশোর বেশি রাজনীতিবিদের (এমএনএ/এমপিএ) মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। বাংলাদেশের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ এই নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসেলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। সংশোধিতাদেশ অনুযায়ী, মুজিব সরকারের সদস্যরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রকের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে কারও নাম উল্লেখ না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযোদ্ধার…

আরও পড়ুন

ভারতে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে একাধিকবার। তবে, ২২ এপ্রিল, ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে পর্যকদের উপর রক্তক্ষয়ী আক্রমণের পর ভারত চুপ করে বসে থাকেনি। পরিচালিত হয়েছে অপারেশন সিঁদুর। নিজ দেশে থেকেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ও বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর যখন তুঙ্গে পৌঁছ, তখনই ১০ মে, ২০২৫ তারিখে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন। অনেক মনেই প্রশ্ন ছিল কেন এত দ্রুত এই সিদ্ধান্ত নিতে হলো। এই সিদ্ধান্তের প্রায় ২০ দিন পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। শনিবার সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগে এর কারণ ব্যাখ্যা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।…

আরও পড়ুন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রকৃত চিত্র উন্মোচনের প্রচেষ্টা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর আগে কলম্বিয়া পাকিস্তানে সম্পদের ক্ষতি এবং জীবনহানির বিষয়ে সহানুভূতি প্রকাশ করেছিল। তবে, বর্তমানে তারা তাদের সেই বিবৃতি প্রত্যাহার করেছে। পাকিস্তানে নিহতদের প্রসঙ্গে ভারতের ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কিত শোকবার্তা প্রত্যাহার করেছে কলম্বিয়া। বিষয়টি নিয়ে কড়া আপত্তি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর এই অবস্থানের পর দক্ষিণ আমেরিকার দেশটি নতুন বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শশী থারুরের নেতৃত্বে একটি বহুদলীয় প্রতিনিধিদল পাঁচটি দেশে সফর করছে। শুক্রবার বোগোটায় কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রোসা ইয়োলান্ডা ভিলাভিসেনসিওর সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় প্রতিনিধিদল। আলোচনার সময় তিনি এই বিবৃতি প্রত্যাহারের বিষয়টি পরিষ্কার…

আরও পড়ুন