- দেশে ফেরার প্রস্তুতি তুঙ্গে ? নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন শেখ হাসিনার !
- রায়গঞ্জে ভোররাতের অভিযান, পুলিশের গুলিতে মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের!
- বাবরি মসজিদ ভাঙতে দেখে আমি কেঁদেছি ! বিস্ফোরক মন্তব্য সোনিয়া গান্ধীর !
- ভারতকে বিব্রত করার ফল পেলো ট্রাম্প! ভারতীয় বংশোদ্ভূতরাই আমেরিকায় ঘুরিয়ে দিলেন ভোটের খেলা?
- মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প!
- গ্রেফতার ইন্দ্রনীল!‘মমতাকেও খাইয়েছে, আরও বড় জায়গায় হাত পড়বে শীগ্রই ’! তোপ শুভেন্দু অধিকারীর !
- চোরবাগানকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ তথ্য! কাদের বিরুদ্ধে অভিযোগ, কী বললেন শুভেন্দু!
- চোরবাগান সার্বজনীনে বিপর্যয়! পদপিষ্টে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু!
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভের আবহে কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিরুদ্ধে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনলেন রাজনাথ সিংহ। শুক্রবার উত্তরপ্রদেশের লখনউতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিরোধীদের আন্দোলনের দিকে ইঙ্গিত করেন। নয়াদিল্লি থেকে নিজস্ব সংবাদদাতা: প্রতিবেশী দেশ বাংলাদেশে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে ঘটে যাওয়া ক্ষমতার রদবদলকে পুঁজি করে ভারতেও একই কায়দায় অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে বলে সুর চড়ালেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ঘটনার নেপথ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ উদীয়মান তরুণ নেতৃত্বের এক গভীর ষড়যাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। লখনউয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ দাবি করেন, দেশের গণতান্ত্রিক কাঠামোর ক্ষতি করে বেআইনিভাবে ক্ষমতা দখলের এক গোপন ছক কষা হচ্ছে।…
রাজধানী দিল্লির ঐতিহাসিক কনট প্লেস ও যন্তর মন্তর এলাকাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে পূর্বে ঘোষিত ‘তেরঙা যাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আন্দোলনের মূল উদ্যোক্তা ও বিশিষ্ট মুখ অভিজিৎ দীপকে এবং নেহা বোরা সহ একাধিক কর্মীকে আটক করেছে দিল্লি পুলিশ। নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সমগ্র কনট প্লেস ও যন্তর মন্তর এলাকায় বর্তমানে ভারী পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ি থেকেই আটক দীপক, যন্তর মন্তরে পুলিশি ঘেরাও সংবাদ সূত্রে জানা গেছে, শনিবার সকালে তেরঙা যাত্রায় যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তেই অভিজিৎ দীপকে আটক করা হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে…
বনগাঁয় বুকস্টল মামলায় সিপিএম বড় ধাক্কা খেয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করেছে। শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে প্রশ্ন করেন, সিপিএম কি স্টল বসানোর জন্য কোনও অনুমতি নিয়েছে? সিপিএমের আইনজীবী জানান, রাজ্যের অনুমতি নেওয়া হয়নি, তবে SDO-কে জানানো হয়েছিল। প্রতিবছর সেখানে অন্তত একশো স্টল বসে, কখনও অনুমতি নেওয়া হয়নি। প্রধান বিচারপতি বলেন, চল্লিশ বছর ধরে কোনও আইন কার্যকর না হলেও এবছর আইন প্রয়োগ করা যাবে না, এমনটা হতে পারে না। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, যদি এই নিয়ম চালু থাকে, তা সবার জন্য প্রযোজ্য হবে। অনুমতি ছাড়া কোনো স্টল বসানো যাবে না। শুধু সিপিএম নয়, হিন্দু জাগরণ মঞ্চের…
‘হিন্দুধর্ম নিয়ে কটূক্তিতে বোতল, অন্য ধর্ম হলে বোমা পড়ত’, বিকাশের বাড়িতে হামলায় কটাক্ষ সুকান্তর!
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে, আর কেন হামলা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, হিন্দুধর্ম নিয়ে কটূক্তির কারণেই এই হামলা হয়েছে। সুকান্ত বলেন, “যতদূর শুনেছি, এক মাতাল মদ খেয়ে বোতল ছুড়েছিল। উনি বলেছেন বন্দুকের লাইসেন্স নেবেন, আর যারা আসবে তাদের গুলি করবেন। বিকাশবাবু তো শুধু হিন্দুধর্মের কটূক্তি করেন। অন্য কোনও ধর্ম নিয়ে কটূক্তি করলে বোতলের বদলে বোমা, একে-৪৭-এর গুলি বা আরডিএক্স পড়ত।” বৃহস্পতিবার বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বৈঠকে সুকান্ত যোগ দেন। দুর্গাপুজোয় বিজেপির বুক স্টল,…
অবশেষে অপেক্ষার অবসান! নতুন iPhone নিয়ে হাজির Apple। তবে এবারের লঞ্চে বড় চমক—সাধারণ iPhone 18 নয়, প্রথম ধাপে বাজারে এসেছে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max। একই অনুষ্ঠানে Apple আত্মপ্রকাশ করিয়েছে তাদের প্রথম ফোল্ডেবল iPhone Duo। ক্যামেরায় এবার বড়সড় আপগ্রেড iPhone 18 Pro সিরিজে রয়েছে নতুন 48MP Fusion Main Camera, সঙ্গে Variable Aperture প্রযুক্তি। ফলে আলো-ছায়া অনুযায়ী ক্যামেরার নিয়ন্ত্রণ আরও বাড়বে বলে দাবি Apple-এর। ভিডিও এবং ফটোগ্রাফির জন্যও থাকছে নতুন Pro-level controls। শুধু ক্যামেরা নয়, ফোনের ভিতরেও বড় বদল। নতুন A20 Pro চিপ এবং উন্নত vapor-chamber cooling-এর সাহায্যে পারফরম্যান্স ও sustained performance-এ বড়সড় উন্নতির দাবি করেছে সংস্থা। ব্যাটারিতেও…
নন্দীগ্রাম ও রেজিনগর—দুই উপনির্বাচন ঘিরে যখন বঙ্গ রাজনীতিতে পারদ চড়ছে, তখন তৃণমূলের অন্দরেই নতুন বিস্ফোরণ! একদিকে বিজেপি ও বিরোধীদের নির্বাচনী লড়াই, অন্যদিকে ঘাসফুল প্রতীক নিয়ে কালীঘাট শিবির বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের আইনি টানাপোড়েন। তার মধ্যেই নন্দীগ্রাম নিয়ে এমন এক ঘোষণা সামনে এল, যা উপনির্বাচনের অঙ্কই ওলটপালট করে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না ঋতব্রত শিবির! বুধবার বিধানসভার বাইরে এমনটাই দাবি করলেন ওই শিবিরের সর্বভারতীয় মুখপাত্র ঋজু দত্ত। মমতার বিরুদ্ধে ‘লড়াই নয়’, বার্তা ঋতব্রত শিবিরের নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহেই ঋজু দত্তের মন্তব্যে নতুন মাত্রা পেল বঙ্গ রাজনীতি।…
বাউল সম্রাটের জমি নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ! ইলামবাজারের কামারপাড়ায় প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হলেন বিশিষ্ট বাউল শিল্পী পূর্ণদাস বাউল। দীর্ঘদিন ধরে জমি ফিরে পাওয়ার চেষ্টা করেও সুরাহা হয়নি—এমনই দাবি শিল্পী ও তাঁর পরিবারের। বুধবার সল্টলেকে বিজেপির দফতরে আয়োজিত ‘জনতার দরবারে’ ছেলেকে সঙ্গে নিয়ে পৌঁছন পূর্ণদাস বাউল। তাঁদের অভিযোগ, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা কৃষিজমি দীর্ঘদিন ধরে দখল হয়ে রয়েছে। ওই জমি উদ্ধারের দাবিতেই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। ১৯৭৭ সালে কেনা জমি, ২০০৬-এর পর থেকেই ‘দখল’? পূর্ণদাস বাউলের পরিবারের দাবি, ১৯৭৭ সালে ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে…
পুজোর মুখে কলকাতার খাদ্যদুনিয়ায় কার্যত তোলপাড়! গত সাত দিন ধরে রাজ্যজুড়ে ছোট-বড় রেস্তরাঁ থেকে শুরু করে রাস্তার ধারের খাবারের দোকানে হানা দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। আর সেই অভিযানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। কোথাও গুদামে মজুত ছানায় মিলেছে ছত্রাক, কোথাও আবার উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পচা মাংস। পরিস্থিতি খতিয়ে দেখে এবার বড় পদক্ষেপ কলকাতা পুরসভার—প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সাময়িকভাবে ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করার সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার প্রশাসন স্মিতা পান্ডে জানান, গত সাত দিনে শহরের ৫৯২টি জায়গায় অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, অধিকাংশ জায়গাতেই পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ, কোথাও আবার মজুত…
ভোটার তালিকায় এত নাম এল কোথা থেকে, আর গেলই বা কোথায়? SIR-এর খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র থেকে কর্ণাটক, তেলেঙ্গানা—একাধিক রাজ্যে উঠছে গুরুতর প্রশ্ন। নির্বাচন কমিশন তৃতীয় দফার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই তালিকা থেকে বাদ পড়েছে ৬ কোটি ১৫ লক্ষ মানুষের নাম! গত তিন বছরে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই পাঁচ রাজ্যেই সবচেয়ে বেশি ভোটারের নাম কাটা পড়েছে—মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লি ও অন্ধ্রপ্রদেশ। শতাংশের হিসাবে একই চিত্র দেখা গিয়েছে। দিল্লিতে সবচেয়ে বেশি ৩২.৭৮ শতাংশ নাম বাদ, দ্বিতীয় স্থানে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (২৯.৬৫…
বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় অনেকেই আয়ুষ্মান ভারত কার্ড পাননি। তাই রাজ্য সরকার জানিয়েছে বিকল্প ব্যবস্থা। আয়ুষ্মান ভারতের মতোই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় (MMSBY) মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা। তবে অনেকের মধ্যেই এখনো রয়েছে বিভ্রান্তি—এই যোজনায় কীভাবে আবেদন করতে হবে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, কারও কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনও অসুবিধা হবে না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে। শুধু তাই নয়, হাসপাতালে গেলেই পাওয়া যাবে এই যোজনার আবেদনপত্র। কীভাবে মিলবে MMSBY আবেদনপত্র? TMS পোর্টালে রোগীর আধার নম্বর দিলেই হাসপাতালের কর্মীরা জানতে পারবেন ওই ব্যক্তি কোনও স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত আছেন কি না। যদি…

