Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

অবশেষে অপেক্ষার অবসান! নতুন iPhone নিয়ে হাজির Apple। তবে এবারের লঞ্চে বড় চমক—সাধারণ iPhone 18 নয়, প্রথম ধাপে বাজারে এসেছে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max। একই অনুষ্ঠানে Apple আত্মপ্রকাশ করিয়েছে তাদের প্রথম ফোল্ডেবল iPhone Duo। ক্যামেরায় এবার বড়সড় আপগ্রেড iPhone 18 Pro সিরিজে রয়েছে নতুন 48MP Fusion Main Camera, সঙ্গে Variable Aperture প্রযুক্তি। ফলে আলো-ছায়া অনুযায়ী ক্যামেরার নিয়ন্ত্রণ আরও বাড়বে বলে দাবি Apple-এর। ভিডিও এবং ফটোগ্রাফির জন্যও থাকছে নতুন Pro-level controls। শুধু ক্যামেরা নয়, ফোনের ভিতরেও বড় বদল। নতুন A20 Pro চিপ এবং উন্নত vapor-chamber cooling-এর সাহায্যে পারফরম্যান্স ও sustained performance-এ বড়সড় উন্নতির দাবি করেছে সংস্থা। ব্যাটারিতেও…

আরও পড়ুন

নন্দীগ্রাম ও রেজিনগর—দুই উপনির্বাচন ঘিরে যখন বঙ্গ রাজনীতিতে পারদ চড়ছে, তখন তৃণমূলের অন্দরেই নতুন বিস্ফোরণ! একদিকে বিজেপি ও বিরোধীদের নির্বাচনী লড়াই, অন্যদিকে ঘাসফুল প্রতীক নিয়ে কালীঘাট শিবির বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের আইনি টানাপোড়েন। তার মধ্যেই নন্দীগ্রাম নিয়ে এমন এক ঘোষণা সামনে এল, যা উপনির্বাচনের অঙ্কই ওলটপালট করে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না ঋতব্রত শিবির! বুধবার বিধানসভার বাইরে এমনটাই দাবি করলেন ওই শিবিরের সর্বভারতীয় মুখপাত্র ঋজু দত্ত। মমতার বিরুদ্ধে ‘লড়াই নয়’, বার্তা ঋতব্রত শিবিরের নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহেই ঋজু দত্তের মন্তব্যে নতুন মাত্রা পেল বঙ্গ রাজনীতি।…

আরও পড়ুন

বাউল সম্রাটের জমি নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ! ইলামবাজারের কামারপাড়ায় প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হলেন বিশিষ্ট বাউল শিল্পী পূর্ণদাস বাউল। দীর্ঘদিন ধরে জমি ফিরে পাওয়ার চেষ্টা করেও সুরাহা হয়নি—এমনই দাবি শিল্পী ও তাঁর পরিবারের। বুধবার সল্টলেকে বিজেপির দফতরে আয়োজিত ‘জনতার দরবারে’ ছেলেকে সঙ্গে নিয়ে পৌঁছন পূর্ণদাস বাউল। তাঁদের অভিযোগ, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা কৃষিজমি দীর্ঘদিন ধরে দখল হয়ে রয়েছে। ওই জমি উদ্ধারের দাবিতেই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। ১৯৭৭ সালে কেনা জমি, ২০০৬-এর পর থেকেই ‘দখল’? পূর্ণদাস বাউলের পরিবারের দাবি, ১৯৭৭ সালে ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে…

আরও পড়ুন

পুজোর মুখে কলকাতার খাদ্যদুনিয়ায় কার্যত তোলপাড়! গত সাত দিন ধরে রাজ্যজুড়ে ছোট-বড় রেস্তরাঁ থেকে শুরু করে রাস্তার ধারের খাবারের দোকানে হানা দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। আর সেই অভিযানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। কোথাও গুদামে মজুত ছানায় মিলেছে ছত্রাক, কোথাও আবার উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পচা মাংস। পরিস্থিতি খতিয়ে দেখে এবার বড় পদক্ষেপ কলকাতা পুরসভার—প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সাময়িকভাবে ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করার সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার প্রশাসন স্মিতা পান্ডে জানান, গত সাত দিনে শহরের ৫৯২টি জায়গায় অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, অধিকাংশ জায়গাতেই পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ, কোথাও আবার মজুত…

আরও পড়ুন

ভোটার তালিকায় এত নাম এল কোথা থেকে, আর গেলই বা কোথায়? SIR-এর খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র থেকে কর্ণাটক, তেলেঙ্গানা—একাধিক রাজ্যে উঠছে গুরুতর প্রশ্ন। নির্বাচন কমিশন তৃতীয় দফার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই তালিকা থেকে বাদ পড়েছে ৬ কোটি ১৫ লক্ষ মানুষের নাম! গত তিন বছরে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই পাঁচ রাজ্যেই সবচেয়ে বেশি ভোটারের নাম কাটা পড়েছে—মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লি ও অন্ধ্রপ্রদেশ। শতাংশের হিসাবে একই চিত্র দেখা গিয়েছে। দিল্লিতে সবচেয়ে বেশি ৩২.৭৮ শতাংশ নাম বাদ, দ্বিতীয় স্থানে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (২৯.৬৫…

আরও পড়ুন

বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় অনেকেই আয়ুষ্মান ভারত কার্ড পাননি। তাই রাজ্য সরকার জানিয়েছে বিকল্প ব্যবস্থা। আয়ুষ্মান ভারতের মতোই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় (MMSBY) মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা। তবে অনেকের মধ্যেই এখনো রয়েছে বিভ্রান্তি—এই যোজনায় কীভাবে আবেদন করতে হবে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, কারও কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনও অসুবিধা হবে না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে। শুধু তাই নয়, হাসপাতালে গেলেই পাওয়া যাবে এই যোজনার আবেদনপত্র। কীভাবে মিলবে MMSBY আবেদনপত্র?   TMS পোর্টালে রোগীর আধার নম্বর দিলেই হাসপাতালের কর্মীরা জানতে পারবেন ওই ব্যক্তি কোনও স্বাস্থ্যবিমায় অন্তর্ভুক্ত আছেন কি না। যদি…

আরও পড়ুন

কলকাতায় পুজোর পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি মন্তব্য করেন, গুপ্তা বা জয়সবালের মতো অবাঙালি সম্প্রদায় পাশে না-থাকলে উত্তর কলকাতার ভদ্রলোক ও বনেদি বাঙালির অস্তিত্ব থাকত না।  তাঁর এই মন্তব্যের প্রেক্ষাপটে রয়েছে ১৯৪৬ সালের দাঙ্গা। শমীকের বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল বলছে, এর পেছনে রয়েছে ‘হিন্দি বলয়ের রাজনৈতিক প্রভাব’। কংগ্রেসের দাবি, পুরভোটের আগে পুজোর সময় ভোটারদের মনে বিভাজনের বার্তা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। সিপিএমও তাঁর মন্তব্যের নিন্দা করেছে। রবিবার বৌবাজারে শতদল সঙ্ঘের দুর্গোৎসবের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন শমীক, সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় ও উত্তর কলকাতা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। বক্তৃতায় শমীক…

আরও পড়ুন

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা সংক্রান্ত মতামতের জন্য তাঁকে আগে এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের কাছে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তবে সাংসদ সেখানে যেতে সম্মত না-হওয়ায় বুধবার তাঁর আবেদনটি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। আদালত সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে তিন সপ্তাহের জন্য আমেরিকা সফরে যেতে চান অভিষেক। পূর্বেও উক্ত একই চিকিৎসকের অধীনে তাঁর চোখে দু’বার অস্ত্রোপচার হয়েছিল বলে তাঁর আইনজীবীরা জানান। আদালতকে তাঁরা আবেদন জানান, পূর্বের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে উক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি। তবে শুনানিকালে বিচারপতি মন্তব্য করেন, দেশে বা…

আরও পড়ুন

কলকাতা: রাজ্যে ১৬তম ডিজিটাল জনগণনার ‘সেল্ফ এন্যুমারেশন’ বা স্ব-শুমারি প্রক্রিয়া শুরুর প্রাক্কালে অনুপ্রবেশকারী ইস্যুতে অত্যন্ত কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের প্রথম ১০০ শতাংশ ডিজিটাল আদমসুমারির কাজ। এই প্রক্রিয়ার সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “বেআইনি অনুপ্রবেশকারীদের ভারত দেখভাল করবে না, তাঁদের ফেরত পাঠানো হবে।” তবে একই সঙ্গে রাজ্যের বৈধ ভারতীয় নাগরিকদের আশ্বস্ত করে তিনি বলেন, “ভারতীয়দের ভয়ের কোনও কারণ নেই।”শনিবার বিধাননগরের একটি অনুষ্ঠানে ল্যাপটপের মাধ্যমে নিজের তথ্য ডিজিটাল পোর্টালে আপলোড করে এই স্ব-গণনা প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী। ১লা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ https://se.census.gov.in পোর্টালে…

আরও পড়ুন

কলকাতা: রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এক চাঞ্চল্যকর অভিযানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর বড়সড় হামলার ছক বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শুক্রবার পূর্ব বর্ধমানের একটি অভিজাত আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর এক সক্রিয় সদস্যকে, যার কাছ থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি ও অত্যন্ত সংবেদনশীল তথ্য উদ্ধার হয়েছে। রেনেসাঁ কমপ্লেক্সে মাঝরাতে হানাগোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান শহরের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি অভিজাত আবাসন ‘রেনেসাঁ কমপ্লেক্স’-এ হানা দেয় বেঙ্গল এসটিএফ-এর একটি বিশেষ দল। সেখান থেকেই পাকড়াও করা হয় সন্দেহভাজন ওই জঙ্গিকে, যার নাম হামিদ মণ্ডল। সে কাশ্মীরের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে…

আরও পড়ুন