- দেশে ফেরার প্রস্তুতি তুঙ্গে ? নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন শেখ হাসিনার !
- রায়গঞ্জে ভোররাতের অভিযান, পুলিশের গুলিতে মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের!
- বাবরি মসজিদ ভাঙতে দেখে আমি কেঁদেছি ! বিস্ফোরক মন্তব্য সোনিয়া গান্ধীর !
- ভারতকে বিব্রত করার ফল পেলো ট্রাম্প! ভারতীয় বংশোদ্ভূতরাই আমেরিকায় ঘুরিয়ে দিলেন ভোটের খেলা?
- মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প!
- গ্রেফতার ইন্দ্রনীল!‘মমতাকেও খাইয়েছে, আরও বড় জায়গায় হাত পড়বে শীগ্রই ’! তোপ শুভেন্দু অধিকারীর !
- চোরবাগানকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ তথ্য! কাদের বিরুদ্ধে অভিযোগ, কী বললেন শুভেন্দু!
- চোরবাগান সার্বজনীনে বিপর্যয়! পদপিষ্টে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু!
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
এবার নিউ লুক-এ এয়ার ইন্ডিয়ার কর্মীরা !ইউনিফর্মের ডিজাইনে বাজার কাঁপালেন মণীশ মালহোত্রা!এয়ার ইন্ডিয়ার(Air India) বিমানে এবার চড়লেই কেবিন ত্রুদের নতুন লুক চোখে পড়বে। বহুদিন ধরেই এই অসামরিক বিমান পরিবহন সংস্থা তার ত্রুদের নতুন লুক দেওয়ার চিন্তাভাবনায় ছিল। সেই দায়িত্ব গিয়ে পড়ে তাবড় ফ্যাশন ডিজাইনিং স্টার মণীশ মালহোত্রার (Manish Malhotra)উপর।যেমন কথা দিয়েছিলেন, তেমনটাই হল। বছর শেষ হওয়ার আগেই এয়ার ইন্ডিয়ার কর্মীদের নতুন রূপে সাজিয়ে তুললেন মণীশ মালহোত্রা । মঙ্গলবার প্রকাশ্যে এল এয়ার ইন্ডিয়ার কেবিন এবং ককপিট ত্রুদের নতুন লুক। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, নানা রঙের বৈচিত্র, ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি হয়েছে নতুন এই পোশাক। কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিক…
Lok Sabha Security Breach:সংসদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন?লোকসভায় ঢুকে ‘রং বোমা’ ছোড়ার চেষ্টা !
সংসদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন?লোকসভায় ঢুকে ‘রং বোমা’ ছোড়ার চেষ্টা !২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের ঘটনা। এর আগে ২০০১ সালে এই ১৩ ডিসেম্বরেই সংসদে জঙ্গি হামলা হয়েছিল।আজ লোকসভার গ্যালারি থেকে চেম্বারের ভিতর ঝাঁপিয়ে পড়লেন দুই যুবক। এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ওই দুই যুবক লোকসভায় ঢুকে ‘রং বোমা’ ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের আটক করা হয়েছে।বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। আচমকা দেখা যায়, দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়েন। বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তাঁরা। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন।…
ডিম খেলে কি রক্তচাপ বাড়ে?জেনে নিন কি বলছেন গবেষকরা প্রতিদিনের খাদ্যতালিকায় বিশেষ করে টিফিনে অনেকেই ডিম খেতে পছন্দ করেন। সময় স্বল্পতার জন্য ভাতের সঙ্গে তরকারির বিকল্প হিসেবে ডিমের ওমলেট বা পোচ করেও অনেককে খেতে হয়। প্রশ্নটা হলো প্রতিদিন বা নিয়মিত ডিম খাওয়া যাবে কি যাবে না?এ নিয়ে চিকিৎসক, রোগী এমনকি সুস্থ মানুষের মাঝেও বিভ্রান্তি বা দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং এখনো আছে। বিশেষ করে যাঁদের বয়স একটু বেশি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, এমন রোগী অথবা যাঁদের রক্তে কোলেস্টেরল বা অন্যান্য চর্বির পরিমাণ বেশি, তাঁদের ডিম খেতে নিষেধ বা সম্পূর্ণ বর্জন করতে বলা হতো।অনেকেই আবার ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা…
অভিষেকের আয়ের উৎস কী? ৫,৫০০ পাতা নথিপত্র জমা পড়েছে জানানোর পরেই বিচারপতি অমৃতার প্রশ্নের মুখে ইডি!অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ফের প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কী ভাবে এত সম্পত্তি হল? এর উৎস কী? ২০১৪ সালে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেল কেন? এরকম একাধিক বিষয়ে ইডির কাছে জানতে চান বিচারপতি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয় তদন্তকারী সংস্থাকে। আগামী ৩১ ডিসেম্বর তদন্ত শেষ হবে কিনা সে ব্যাপারেও জানতে চাওয়া হয় ইডির কাছে।নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার ডিরেক্টর নথি জমা দিয়েছেন। মঙ্গলবার ইডি আদালতে জানিয়েছে, লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও ৫,৫০০ পাতার…
‘উত্তরকন্যা’ যাওয়ার পথে শুভেন্দুকে আটকাল পুলিশ !পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু।উত্তরকন্যা যাওয়ার পথে পুলিশি বাধায় আটকে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী এবং বিজেপির অন্যান্য বিধায়করা। বাধা পেয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান শুভেন্দু অধিকারী । কেন উত্তরকন্যা যেতে পারছেন না বিজেপি বিধায়কেরা, প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী,সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।শুভেন্দু অধিকারী অভিযোগ করেন উত্তরবঙ্গ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি সেই ব্যবস্থা দেখতে এসেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জী পুলিশ দিয়ে বাধা দিচ্ছেন ঢুকতে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিজেপি বিধায়ক বলেন, কী ভাষা দেখুন! বিধায়কদের ঢুকতে দেবে না। মুখ্যমন্ত্রী…
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ভিআইপি রেস্ট হাউস হলে ভারতীয় জনতা পার্টি আয়োজিত সম্মেলন ‘উত্তরের উত্তরণের খোঁজে’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে মমতার ব্যানার্জীর বিরুদ্ধে শিলিগুড়ি থেকে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী !দেখুন ভিডিওটি–
কোচবিহারে দলদাস পুলিশের সহায়তায় প্রধানমন্ত্রীর ছবিতে কালি লাগিয়ে দিল তৃণমূলের কর্মী সমর্থকরা!কোচবিহারে বিজেপির রথ আটকে দিল পুলিশ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মুখে কালি ছেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির রথ আটকে দেয় পুলিশ। আর পুলিশের সামনেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবিতে কালি ছেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে দিনভর সরগরম হয়ে উঠল কোচবিহারের রাজনীতি। এদিন একটি রথযাত্রা গাড়ি, নিউ কোচবিহার স্টেশন থেকে কোচবিহার শহরের দিকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময়েই পুলিশ প্রশাসনের কর্তারা উপস্থিত থেকে সেই রথযাত্রা গাড়িকে আটকে দেয়। পাশাপাশি সেখানে দ্রুত ছুটে আসে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপির বিরুদ্ধে লাগাতার স্লোগান…
আবার চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী!আদালতের দিকে ঠেলে দায় মুক্তি চাচ্ছে তৃণমূল !মেয়ো রোডে চাকরির দাবিতে নিরন্তর প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন স্কুলের চাকরিপ্রার্থীরা। গত শনিবার ছিল ধর্নার ১০০০ তম দিন। বঞ্চনা তাঁদের জীবনকে কতটা প্রভাবিত করেছে বোঝাতে গিয়ে সেই মঞ্চে প্রতিবাদ প্রদর্শন করতে এসে মাথার চুল কামিয়ে ফেলেছিলেন এক মহিলা চাকরিপ্রার্থী। পূর্ব মেদিনীপুর ভোগপুরের বাসিন্দা ওই মহিলা চাকরিপ্রার্থীর নাম রাসমণি পাত্র। তাঁর প্রতিবাদের খবর ছড়িয়ে পড়তেই সমস্ত রাজনৈতিক দলের নেতারা পৌঁছেছিলেন সেখানে। ছুটে গিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর তিনি আশ্বাস দিয়েছিলেন, চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করে কথা বলবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এর পর কুণালের…
মমতাকে নবান্ন থেকে গণতান্ত্রিক উপায়ে ঘাড় ধরে নামানো ছাড়া মুক্তি নেই !ক্ষুব্ধ শুভেন্দু!দুর্নীতির কারণে চাকরি না পাওয়ার যন্ত্রণা কতটা জঘন্য এবং নিন্দনীয়, ১০০০ দিনের মাথায় নিজের মাথার চুল কেটে প্রমাণ করে দিয়েছেন আন্দোলনরত এক মহিলা চাকরি পার্থী। এই ঘটনার পর তীব্র সমালোচনায় সরব রাজ্যের বিরোধীরা। একজন মহিলা শাষিত রাজ্যে মহিলার এধরনের পদক্ষেপ নিন্দনীয়।ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার শ্রীনগরে বিজেপি তফশিলি মোর্চা আয়োজিত প্রতিবাদ সভা থেকে তীব্র নিন্দা করে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে ঘাড় ধরে বের করতে হবে। তিনি বলেন চাকরিপ্রার্থীদের এরকম অবস্থার একমাত্র শাস্তি…
অনুচ্ছেদ ৩৭০-এ কি বিশেষ অধিকার পেত জম্মু ও কাশ্মীর?কেনো বাতিল করলো সুপ্রিম কোর্ট ? ২০১৯ সালের অগস্ট মাসে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার। জম্মু ও কাশ্মীরের অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের হয়েছিল। সেগুলি একত্রে এনে সম্প্রতি শুনানি শুরু করে দেশের শীর্ষ আদালত। সোমবার তার রায়দান করল শীর্ষ আদালত।সেই মামলার রায়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, অনুচ্ছেদ ৩৭০-এ জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, তা সাময়িক। কাশ্মীরের গণপরিষদ বাতিল হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রপতির ওই অনুচ্ছেদ বাতিল করার অধিকার ছিল। ফলে যা হয়েছে, তা…

