- হাইকোর্টে খারিজ আর্জি: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক ব্যানার্জী!
- ‘তাঁদের ফেরত পাঠানো হবে’, জনগণনা উদ্বোধন করেই বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
- মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর হামলার ছক ? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী জইশ-জঙ্গিরা !
- যোগাজীর মতো অ্যাকশনে শুভেন্দুর সরকার, তিলজলায় অবৈধ কারখানা ভাঙতে নামলো ‘বুলডোজার’!
- Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন,কারা পাবেন না? কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দেশবিরোধী কাজে যুক্ত জামাতী মদদপুষ্ট “বাংলাপক্ষের” প্রধান মুখ গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার!
- মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
অস্বস্তি বেড়েছে কুণাল ঘোষের। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে নোংরা মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এর ফলে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ কয়েকজন বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতেই এবার নির্দেশ এসেছে। কলকাতা পুলিশের কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত । এদিন হাইকোর্ট নির্দেশ দেন যে কুণাল ঘোষ, রাজু দাসসহ পনেরো জনকে নোটিস পাঠাতে হবে। রেজিস্ট্রার জেনারেলকে এই নোটিসগুলির সঠিকভাবে পৌঁছনোর বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানিতে ধীরগতির বিষয়ে প্রশ্ন তুলে, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে উচ্চ প্রাথমিকের চাকরিপার্থীদের একাংশ বিক্ষোভ প্রদর্শন করেন।…
একেবারে বাম দিকের ব্যক্তিটিকে শনাক্ত করুন। টাক মাথা এবং হাস্যোজ্বল মুখের এই ব্যক্তির নাম জিয়ারুল হক। তিনি মধ্যমগ্রামে বসবাস। তিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সঙ্গী এবং তৃণমূলের সঙ্গে দিলীপ ঘোষের সমঝোতার বিভিন্ন বিষয়ে যোগাযোগের মূল ব্যক্তিত্ব। বিয়ে করেই কি ভোলবদল? মমতা নামের প্রতি যাঁর ‘অ্যালার্জি’, সেই দিলীপ ঘোষকেই (Dilip Ghosh) বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দেখা গেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে খোশগল্প মগ্ন ছিলেন তিনি। রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনিই সেখানে ছিলেন। এরপরেই বিজেপিতে (BJP) শুরু হয় তোলপাড়। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিলীপবাবু সংবাদ শিরোনামে উঠে আসেন। তবে শুধু দিলীপ নন, একইসঙ্গে আলোচনায়…
দীঘার জগন্নাথ মন্দিরে বুধবার বিকেলে দিলীপ ঘোষ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছান। শুধু তাই নয়, সেখানে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। পাশাপাশি, দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন কিনা, তা নিয়েও শুরু হয় আলোচনা। ঠিক এই পরিস্থিতিতে একটি বড় খবর সামনে এসেছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে, আগামী ২১ জুলাই দিলীপ ঘোষ তৃণমূল শিবিরে যোগদান করতে পারেন। পাশাপাশি, তাঁর স্ত্রী রিঙ্কুও ঘাসফুল শিবিরে যুক্ত হতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, রিঙ্কু তৃণমূলের মহিলা কমিটিতেও স্থান লাভ করতে পারেন। এদিকে সস্ত্রীক দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সাক্ষাত বিষয়টি বিজেপির নেতৃত্ব মহল ভালোভাবে গ্রহণ করেননি। শুধু তাই…
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারী জামিন পেয়েছেন ৬ মাস পর। চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি মো. আলী রেজার সমন্ব গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। মামলায় জামিন চেয়ে চিন্ময় দাস কর্তৃক দাখিল আবেদনের শেষে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল জারি করেন। রুল আবেদনকারী চিন্ময় দাসকে কেন জামিন হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল হাইকোর্ট শুনানির জন্য রুলের তারিখ ৩০ এপ্রিল নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি শেষে…
পহেলগাঁও কাণ্ডের পর এখনও সেখানকার পরিস্থিতি থমথম রয়েছে। কড়া নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করা হয়েছে সমগ্র উপত্যকা। হামলার সাত দিন পরেও জঙ্গিরা অধরা। পহেলগাঁও পরিস্থিতি নিয়ে পৃথক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার পহেলগাঁও নিয়ে পৃথক পৃথক বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদী। বিকেলে প্রধানমন্ত্রী মোদী জরুরি বৈঠকে বসেছেন তাঁর বাসভবন ৭, লোককল্যান মার্গে। সেই বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান এবং সিডিএস অনিল চৌহান। সূত্রের খবর অনুযায়ী পহেলগাঁও হামলা এবং জম্মু ও কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালচনার জন্যই এই বৈঠক আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। অপর দিকে,অমিত শাহও স্বরাষ্ট্র মন্ত্রকে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের…
বাংলাদেশি অভিবাসীদের বাড়ি ভাঙা হল। চান্দোলা তালাওঁ এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি নিয়মের তোয়াক্কা না করেই বাস করছিলেন। খবর পেয়ে আমেদাবাদ পুরনিগম তাঁদের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বাড়ি ভাঙার একদিন আগেই বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ বাংলাদেশি নাগরিকদের আটক করতে মোদি-শাহের রাজ্যে বিশেষ অভিযানও চলছে। আমেদাবাদ পুরনিগমের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ পুলিশ। প্রায় ৮০টি জেসিবি এবং ৬০টি ডাম্পারের সাহায্যে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন পুরনিগমের সাতটি জোনের শীর্ষ আধিকারিকরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন শহরের পুলিশ কমিশনার। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, অধিকাংশ বাড়ি খালি।…
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর নির্বিচার গুলি চালানোর ঘটনার পর পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দিয়েছে ভারত । এর পর যুদ্ধ করবে কি, আতঙ্কে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাক সেনায় গণ ইস্তফার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সেনাবাহিনীর মনোবল একেবারে নিচে নেমে গেছে। কেউ আর সেনাবাহিনীতে কাজ করতে আগ্রহ নন। সেনা প্রধানকে চিঠি দিয়ে গণ ইস্তফার বিষয়টি জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় অন্তত ২৫০ জন সেনা অফিসার পদত্যাগ করেছেন। এছাড়াও প্রায় ১২০০ জন পাকিস্তানি সেনা সদস্য পদত্যাগ করেছেন। পহেলগাঁওয়ের ঘটনার পর পাক সেনাবাহিনীতে ইস্তফার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।…
পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর নির্বিচার গুলি চালানোর ঘটনায় রবিবার এই মন্তব্য করেছেন তিনি। তিনি পাকিস্তানকে আক্রমণ করে সতর্ক করেন যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে দেশটিকে মুছে ফেলা হবে। ঝাড়খণ্ডের দেওঘরে মহেশমারা হল্টে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নিশিকান্ত দুবে উল্লেখ করেন যে, যে কোনও পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও জঙ্গিকে রেহাই দেবেন না। বারবার বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন নিশিকান্ত দুবে। এদিন তিনি বলেন, “ভারত সরকার পাকিস্তানকে চার টুকরো করে দেবে। প্রথমে বালোচিস্তান, তারপর পাস্তুনিস্তান, তৃতীয় খণ্ড হবে পাঞ্জাব এবং চতুর্থ পাকিস্তান…
পহেলগাঁওয়ের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি হামলায় নিহত ২৬ পর্যটকের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন যে নিহতদের সুবিচার করা হবে। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠান করেন। এ দিন তিনি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমার হৃদয়ে গভীর বেদনা রয়েছে। ২২ এপ্রিল পহেলগয়ের জঙ্গি হামলায় সমগ্র দেশবাসীর মন ভেঙে গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি প্রতিটি ভারতীয়র গভীর সহানুভূতি রয়েছে।” জঙ্গি হামলার যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে এবং নিহতদের সুবিচার নিশ্চিত করা হবে, এই প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ন্যায় অবশ্যই পাবেন। হামলায় জড়িত অপরাধী ও…
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও ‘মজবুত’ করতে চায় পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মুহাম্মদ আসিফ। তিনি জানিয়েছেন যে, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ‘গভীর’ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক উন্নত করতে ঢাকা ও ইসলামাবাদরিকভাবে উদ্যোগী হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। ঘটনাচক্রে, ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও ‘দৃঢ়’ করার বার্তা দিয়েছেন আসিফ। গত শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষন্ত্রী আসিফ। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ জানিয়েছে যে ওই অনুষ্ঠানেই বাংলাদেশের…

