Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

শাহজাহান শেখের বাংলাদেশ পলায়ন নিয়ে রাজভবনে অভিযোগ! পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে বললেন রাজ্যপাল !সন্দেশখালির ঘটনায় রাজ্য প্রশাসনকে আগেই পদক্ষেপ করতে বলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) । এ বার তাঁর ‘Peace Room’ এ বিরুদ্ধে জমা পড়ে।বাংলাদেশ পালিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে বললেন তিনি। শাহজাহানকে গ্রেফতার করার নির্দেশও দিলেন রাজ্যপাল বোস।শান্তিকক্ষে (‘Peace Room’)এ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে তার প্রেক্ষিতে রাজ্যপাল জানিয়েছেন, কিছু রাজনৈতিক নেতা এবং পুলিশের একাংশের বিরুদ্ধে শাহজাহানকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ যে, শাহজাহান সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালিয়ে গিয়েছেন। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজেশের সম্ভাবনার কথাও বলা হয়েছে…

আরও পড়ুন

ঘুমানোর আগে রসুন খাওয়ার উপকারিতা জানুন !রসুন বিশ্বজুড়ে উপভোগ করা অনেক খাবারের একটি জনপ্রিয় উপাদান। এটি তার শক্তিশালী স্বাদ এবং সুবাসের জন্য পরিচিত এবং এটি বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতাও রয়েছে বলে বিশ্বাস করা হয়। রসুন খাওয়ার অন্যতম সেরা উপায় হল এটি আপনার খাবারে যোগ করা। তবে কেউ কেউ ঘুমাতে যাওয়ার আগে রসুন খেতে পছন্দ করেন। আসুন আমরা শোবার আগে রসুন খাওয়ার সর্বোত্তম উপায়গুলি এবং এর উপকারিতাগুলি দেখি। ১. কাঁচা রসুন শোবার আগে রসুন খাওয়ার একটি সহজ উপায় হল এটি কাঁচা খাওয়া। কাঁচা রসুনে রান্না করা রসুনের চেয়ে বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যারা এর উপকারিতা সর্বাধিক করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ।…

আরও পড়ুন

২০ হাজার কোটি টাকার দুর্নীতি !মেয়েকে লেখা জ্যোতিপ্রিয়র চিঠির সূত্র ধরে গ্রেফতার শংকর আঢ্য!রেশন দুর্নীতির তদন্তে ইডি(ED) র হাতে একের পর এক বিস্ফোরক তথ্য।আদালতে তদন্তকারীদের দাবি, ২০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখানেই শেষ নয় ইডির আরও দাবি, শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে ২০ হাজার কোটি টাকা দুবাই এবং বাংলাদেশে পাচার করা হয়েছে। বিদেশি মুদ্রা বিনিময় অপরাধ নয় বলেই পালটা সওয়াল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের আইনজীবীর।তাদের দাবি শঙ্করের তাঁর মক্কেল ফরেক্স বা বিদেশি মুদ্রা কেনাবেচার লাইসেন্স আছে,বৈধ ব্যবসা করেন।ইডির দাবি, গত ১০ বছর ধরে এই ‘দুর্নীতি’ চলছে। ED জানায় , মোট ৯০টি ফরেক্স সংস্থার (বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থা) মাধ্যমে এই টাকা…

আরও পড়ুন

বাংলাদেশে পলাতক শেখ শাহজাহান ! BSF কে সতর্ক করলো ED!বর্তমানে কোথায় রয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান? ইডি(ED) মনে করছে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ (Sheikh Shahjahan) হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন। তৃণমূল নেতার খোঁজ করতে করতে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের খোঁজ করতে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ইডির একটি সূত্রে খবর। এ-ও জানা যাচ্ছে যে, তৃণমূল নেতাকে ধরতে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে।গত শুক্রবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)বাড়িতে যান ইডি আধিকারিকরা। তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন ইডি আধিকারিক। তার পর থেকে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। তবে…

আরও পড়ুন

মা মাটি মানুষের সরকার এই তদন্ত আটকাতে কত টাকা আদালতে খরচ করেছে আমি জানতে চাই: অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়সন্দেশখালিতে ইডি (ED)আধিকারিকদের ‘বাধা দেওয়া’ এবং তাদের উপর ‘হামলা’র ঘটনায় মুখ খুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । শুক্রবার এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। পুরো ঘটনা তিনি বিচারপতির সামনে বর্ণনা করেন। সব শুনে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার পরে তিনি বলেন, তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কী ভাবে তদন্ত হবে? রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?রাজ্যপাল কেন ঘোষণা করছেন না ! সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)…

আরও পড়ুন

রেশন দুর্নীতি মামলায় ইডি -এর হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য!প্রায় সাড়ে ১৭ ঘণ্টা তল্লাশির পর রেশন দুর্নীতি মামলায় ইডি -এর হাতে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। রাত্রি সাড়ে বারোটা নাগাদ শঙ্করকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর শ্বশুরবাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ইডির দাবি, নথিপত্র ঘেঁটে লেনদেন সংক্রান্ত যে সকল তথ্য পাওয়া গিয়েছে তা সন্দেহজনক। তাঁকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। শনিবার তাঁকে আদালতে পেশ করবে ইডি।ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই ei তল্লাশি।…

আরও পড়ুন

ED র ওপর হামলাকারী শেখ শাহজাহানের বিরুদ্ধে NIA তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর!উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডি(ED) আধিকারিকদের উপর হামলার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার ছবি এবং ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)কে দিয়ে এই ঘটনার তদন্তেরও দাবি তুলেছেন তিনি।সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, “ভয়ঙ্কর । পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলা মুখে পড়তে হল ইডি এবং সিআরপিএফ (CRPF)আধিকারিকদের।” এর পরই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সেই এক্স বার্তা ট্যাগ করে সন্দেশখালির এই ঘটনায় কেন্দ্রীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন। সেই বার্তায় তিনি জুড়ে…

আরও পড়ুন

বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের লেলিয়ে দিয়ে ED অফিসারের মাথা ফাটালো তৃণমূলের শাহজাহান শেখ !রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের রোষে পড়ল ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হল কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের। বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্ত ঝরল ইডি আধিকারিকের। অভিযোগ, শাসকদলের নেতার অনুগামীদের মারে মাথা ফেটে গিয়েছে ওই তদন্তকারীর।ইতিমধ্যেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে অনুপ্রবেশকারী মুসলিমদের একাংশকে। সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই প্রথম কোনও অভিযানে গিয়ে এত বড়…

আরও পড়ুন

বহরমপুর,মালদায় কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো !মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী !আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরে প্রার্থী হতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে অধীর চৌধুরী বলেন, ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, যে কোনও মামুকে এখানে পাঠিয়ে দিন।যদি হারাতে না পারি রাজনীতি ছেড়ে দেব।এর পরেই সরাসরি ‘INDIA’ জোটের শরিক তৃণমূলের নেত্রীকে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, আপনি নিজে আসুন। আপনি প্রিয়ঙ্কা গান্ধীকে বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে। আমি আপনাকে বলছি, আপনি এখানে আমার বিরুদ্ধে লড়তে আসুন। কতো ক্ষমতা…

আরও পড়ুন

প্রজাতন্ত্র দিবসের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-লাগু করতে চাইছে কেন্দ্রীয় সরকার !প্রজাতন্ত্র দিবসের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর ধারা তৈরি করে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার । যাতে ভোট ঘোষণার আগেই ওই আইনের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম দেশগুলি থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান শুরু করা সম্ভব হয়। সূত্রের মতে, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে ওই নাগরিকত্ব প্রদানের কাজ শুরুর পক্ষপাতী। বিরোধীদের বক্তব্য, ভোটের আগে ধর্মীয় মেরুকরণকে ‘অস্ত্র’ করতেই CAA নিয়ে এ ভাবে সক্রিয় বিজেপি ।সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে, স্বভাবতই এ নিয়ে সরগরম এ রাজ্য। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সিএএ নিয়ে…

আরও পড়ুন