Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

পদ্মভূষণ পেয়েছেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী ,গায়িকা ঊষা উথুপ! রইল সম্পূর্ণ তালিকা!বাংলা তথা ভারতীয় ছবির জগতে তাঁর বিরাট অবদান। শুধু অভিনেতা হিসেবেই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন তিনি।তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তীর। এবার পদ্মভূষণে সম্মানিত হলেন মহাগুরু।মিঠুন চক্রবর্তী গত কয়েক দশক ধরে হিন্দি এবং বাংলায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। কখনও ডিস্কো ডান্সার নাচ দিয়ে ভারতীয় ছবির ডান্স পারফরম্যান্সে বিপ্লব ঘটিয়েছেন তো কখনও বাবার ভূমিকাতেও হয়ে উঠেছে হিরো। এবার পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন তিনি। তাঁর পাশাপাশি বাংলার শিল্পী ঊষা উথুপও পদ্মভূষণ পেয়েছেন। মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়।পদ্মভূষণ দেওয়া হয়েছে ১৭ জনকে। এটি কেন্দ্রের দ্বিতীয় সর্বোচ্চ…

আরও পড়ুন

চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছেন শাহজাহান,কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যে জল্পনা তুঙ্গে!সন্দেশখালি-কাণ্ডের ২০ দিন পেরোনোর পর ‘বিস্ফোরক’ দাবি কারামন্ত্রী অখিল গিরির(Akhil Giri)। চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ।সন্দেশখালির ‘বেতাজ বাদশা’-র খোঁজে যখন এখনও সাফল্যের মুখ দেখেনি পুলিশ, তখন রাজ্যের কারামন্ত্রীর এমন মন্তব্যে হইচই পড়ে গিয়েছে। সঙ্গে প্রশ্ন, তবে কি বাংলাদেশ বা মায়ানমার নয়, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন সন্দেশখালির তৃণমূলের এই পলাতক নেতা?কারামন্ত্রী অখিল গিরির দাবি,শেখ শাহজাহান অসুস্থ। চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছেন। কোথায় রয়েছেন তা খুঁজছে পুলিশ। তবে রাজ্যের মধ্যে থাকলে অবশ্যই পেত। এর পরেই শুরু হয় বিতর্ক। যে তৃণমূল নেতার হদিশ পুলিশ জানে না,…

আরও পড়ুন

মমতা পর বেসুরো নীতীশ, মুখে মোদী বন্দনা,অন্ধকারে ‘INDIA’জোটের ভবিষ্যৎ?কংগ্রেসের সঙ্গে আর জোট নয়। লোকসভায় (Lok Sabha Elections 2024) ‘একলা চলো’র বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । AAP প্রধান অরবিন্দ কেজরিওয়ালও একই পথের যাত্রী।এবার বেসুরো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar) । নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে (Congress) তোপ দাগলেন তিনি। সব মিলিয়ে INDIA জোটের ভবিষ্যৎ অন্ধকারে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।বুধবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় রওনা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে। যা হওয়ার তা ভোটের পরে দেখা যাবে। শুধু তা-ই নয়, তৃণমূলনেত্রী জানান, রাহুল গান্ধী যে বাংলায়…

আরও পড়ুন

তৃণমূলী বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলায় হাইকোর্টে নজিরবিহীন সংঘাত। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিন্হাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি অমৃতা সিন্হাকে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেন। প্রথমে বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাঁকে বিরক্ত করা যাবে না। তারপর বলেছিলেন, বিচারপতির অমৃতা সিন্হার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে।এরপর বলেছিলেন, প্রাথমিকের দুটি মামলা খারিজ করতে হবে বিচারপতি অমৃতা সিন্হাকে।’ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, বিচারপতি অমৃতা সিন্হা বিষয়টি…

আরও পড়ুন

ভাঙ্গনের পথে ‘INDIA’ জোট ! মমতা নিজের অবস্থান জানিয়ে দিতেই চাপে কংগ্রেস?ইন্ডিয়া জোট (India Alliance) নিয়ে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের বৈঠকের মধ্যে কংগ্রেস সম্পর্কে বিরক্তি প্রকাশ করেছিলেন। তার পর গত সোমবার পার্ক সার্কাসের মঞ্চ থেকে নাম না করে কংগ্রেসের সমালোচনা করেছিলেন ! কিন্তু বুধবার বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি সরাসরি উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।বুধবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় রওনা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে। যা হওয়ার তা ভোটের পরে দেখা যাবে। শুধু তা-ই নয়, তৃণমূলনেত্রী জানান, রাহুল গান্ধী যে বাংলায় আসছেন, সেটাও সৌজন্য দেখিয়ে তাঁকে জানানো হয়নি। যদিও এর আগে রাহুল গান্ধী…

আরও পড়ুন

পদ রেডি আছে !সিপিএম,বিজেপি চাকরি নিয়োগে বাধা দিচ্ছে,হাইকোর্টকে নিয়োগের আবেদন মমতার !রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ৬০-৭০ হাজার পদ তৈরি আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চাকরি রয়েছে তবে সিপিএম, বিজেপি চাকরি নিয়োগে বাধা দিচ্ছে। কলকাতা হাইকোর্টকে চাকরি নিয়োগের আবেদন জানান। বুধবার পূর্ব এবং পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে মমতা বলেন, “৬০-৭০ হাজার ছেলে মেয়েদের শিক্ষকতায় চাকরি দেব। রাম-বামেরা আটকে রেখেছে। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন। যদি কোথাও কোনও অন্যায় হয়ে থাকে কোর্ট রেক্টিফাউ করুক। তবে নতুন ছেলে মেয়েদের চাকরির সুযোগ আছে, তাদের চাকরির অবিলম্বে ব্যবস্থা করতে হবে।”আরও বলেন, “নিযুক্তি…

আরও পড়ুন

১৬ এপ্রিল কি হতে চলেছে লোকসভা নির্বাচন !কি জানালো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া !সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রামমন্দির উদ্বোধন করেছেন। লোকসভা ভোটের আগে এটাকে বড় চাল হিসেবেই দেখছে বিরোধী দল গুলো । অন্যদিকে বিজেপিকে (BJP) ঠেকাতে বিভিন্ন কর্মসূচী দিতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট (India Alliance) । এর মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে।সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে সম্ভাব্য লোকসভা ভোটের তারিখ হিসেবে ১৬ এপ্রিল,২০২৪ কে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠছে, ওই দিনেই কি ভোট হবে নিশ্চিত?মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয় মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) । নির্বাচন কমিশনের পক্ষ…

আরও পড়ুন

এদের যদি কিছু হয়, আগুন জ্বলবে বাংলায়! ডিএ আন্দোলন মঞ্চে গিয়ে কী হুঁশিয়ারি শুভেন্দুর?অবিলম্বে বকেয়া ডিএ’র দাবিতে কলকাতার শহিদমিনারে আমরণ অনশন শুরু করেছেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সকালে সেই আন্দোলন স্থলে উপস্থিত হয়ে আগুন জ্বালানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন শহিদমিনারে অনশনকারীদের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী বলেন, এই অনশনকারীদের যদি কিছু হয়, তাহলে কিন্তু গোটা রাজ্যে আগুন জ্বলবে। এঁদের দিয়ে ভোট লুট করা যাবেনা বলেই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জীর এত রাগ। আমি বলেছি, সবকিছু বাদ দিয়ে আপনারা নবান্ন অভিযান করুন, আমি সঙ্গে থাকব।আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “ডাকুন নবান্ন অভিযান। আমি থাকব।” আন্দোলনকারীদের কিছু হলে তিনি…

আরও পড়ুন

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি ঘোষণা করবেন না,ইঙ্গিত দিলো ফিরহাদ হাকিম !অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন অর্থাৎ, আগামী ২২ জানুয়ারি সোমবার পশ্চিমবঙ্গ সরকার ‘ছুটি’ ঘোষণা করুক। এই দাবি তুলে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সম্প্রতি। ওই চিঠি পাওয়ার পর কোনও প্রতিক্রিয়াই জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্ন সূত্রে খবর, আপাতত ওই দিন পূর্ণ বা অর্ধ দিবস ছুটি দেওয়ার কোনও পরিকল্পনা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের । প্রশাসনের একাংশ মনে করছে, শেষ পর্যন্ত হয়তো ‘ছুটি’ নিয়ে কোনও সিদ্ধান্তই নেবেন না মুখ্যমন্ত্রী।শনিবার একই ইঙ্গিত পাওয়া গেল কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এর মন্তব্যে। ফিরহাদ বলেন…

আরও পড়ুন

পাকিস্তানিকে বিয়ে করার স্বাদ মিটলো সানিয়া মির্জার!আবার বিয়ে সারলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক !তা হলে শেষমেশ আশঙ্কাই সত্যি হল! ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে আবার বিয়ে সেরে ফেললেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।তাঁদের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। যদিও শোয়েব মালিক বা সানিয়া মির্জা, কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।তবে সব জল্পনায় জল ঢাললেন শোয়েব নিজেই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বিয়ে সারলেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সাতসকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে চমকে দিলেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।যা ভাইরাল হয়ে গেল। পাত্রী কে, জানার জন্য কৌতূহলী সকলেই।সানা জাভেদকে নিজের জীবনসঙ্গী করেছেন তিনি। সংবাদ মাধ্যমের খবরে…

আরও পড়ুন