Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

বাজেট অধিবেশনের আগেই শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় !অবশেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে যোগদান করতে পারবেন বিরোধী দলনেতা ।গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে শাসক দলের প্ররোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।এই সাসপেনশন প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার বিমান বলেছেন,বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন।কিন্তু কেনো হটাৎ এই প্রত্যাহার তা নিয়ে মুখ খোলেন নি বিমান।আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন…

আরও পড়ুন

বিচারপতি গাঙ্গুলির এজলাস থেকে মামলা গেলো বিচারপতি মান্থার কাছে ! বাঘের খাঁচায় নিজেই ঢুকলো শিকার।নিজের এজলাসে বিচারাধীন প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা স্থানান্তর করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন যাবতীয় মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে পাঠানো হয়েছে। মঙ্গলবারই উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে অব্যহতি নিয়েছেন ডিভিশন বেঞ্চের তৃণমূলী বিচারপতি সৌমেন সেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাগুলি সরানোর জন্য সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে আবেদন করেছিলেন। তবে এব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এক্তিয়ারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে…

আরও পড়ুন

CAA বিরোধী রাজ্যের ভূমিকা ন্যূনতম করতে অনলাইনেই নাগরিকত্বের আবেদন ও শংসাপত্র দেবে কেন্দ্র সরকার !লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর,চলতি লোকসভার শেষ অধিবেশন অর্থাৎ আসন্ন অন্তর্বর্তী বাজেট অধিবেশনেই ওই আইনের ধারায় যাতে সংসদীয় সিলমোহর পড়ে, তার জন্য তৎপরতা শুরু হয়েছে। সূত্রের মতে, সংসদীয় ছাড়পত্র পাওয়ার পরেই ওই আইনের ‘গেজেট নোটিফিকেশন’ জারি করবে কেন্দ্র। যাতে দ্রুত এই আইনের ধারায় নাগরিকত্ব দেওয়া সম্ভব হয়।স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, অন্তর্বর্তী বাজেট অধিবেশন ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেই সময়ের মধ্যে সিএএ আইনের ধারাগুলি প্রয়োজনীয় সংসদীয় ছাড়পত্র যাতে পায়, তা নিশ্চিত করাটাই স্বরাষ্ট্র…

আরও পড়ুন

গান্ডু বোকার চলতি রূপ,অসংসদীয় শব্দ নয় !রাহুলকে গান্ডু বলা নিয়ে মোটেই অনুতপ্ত নন শুভেন্দু !রাহুল গান্ধীকে গান্ডু বলা নিয়ে মোটেই অনুতপ্ত নন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারীর ব্যবহার করা শব্দ নিয়ে সমালোচনা হচ্ছে নানা দিকে। কংগ্রেস তো বটেই, বাংলার শাসকদল তৃণমূলও সুযোগ পেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী এটাকে বোকার চল্তি শব্দ হিসাবে কোনও খারাপ শব্দ ব্যবহার করেছেন বলে মনেই করছেন না।সোমবার বিধাননগরে বিজেপি অফিসে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি রাহুল গাঁধীকে ব্যক্তিগত আক্রমণ করেননি। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও অসংসদীয় শব্দও উচ্চারণ করেননি। তিনি বলেন, আমি কি অসংসদীয় শব্দ বলেছি? যাঁরা আমার বিরুদ্ধে আপনাদের কাছে…

আরও পড়ুন

কলকাতা হাইকোর্ট থেকে মেডিক্যালে ভর্তির সব মামলা সরানো হলো,শুনানির দায়িত্ব নিল সুপ্রিমকোর্ট!মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাতের আবহে সোমবার শুনানি হল সুপ্রিম কোর্টে। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত সমস্ত মামলা আপাতত কলকাতা হাই কোর্টের হাত থেকে সরিয়ে দেওয়া হল। আগামী তিন সপ্তাহ পরে আবার মেডিক্যাল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলার সব পক্ষকে লিখিত আকারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, কলকাতা হাই কোর্টে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গল বেঞ্চ নিয়ে যা হচ্ছে,তা লজ্জার। সুপ্রিম কোর্ট তা ভাল ভাবে নিচ্ছে না।এ বিষয়ে…

আরও পড়ুন

আবার বিজেপির হাত ধরলেন নীতিশ কুমার !একই দিনে ইস্তফার পর আবার মুখ্যমন্ত্রী পদে শপথ !বিহার তথা জাতীয় রাজনীতিতে জোর জল্পনা, ফের বিজেপির সহযোগী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। গেরুয়া শিবিরের হাত ধরে আবার তিনি এনডিএ(NDA)-র শরিক হতে চলেছেন । সূত্র জানাচ্ছে, আজই রাজ্যপাল রাজেন্দ্র অরলেকরের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন নীতীশ। সেই সঙ্গে বিজেপির হাতে হাত মিলিয়ে নতুন সরকার গড়ারও দাবি জানাবেন তিনি।জানা গিয়েছে, ইতিমধ্যেই জেডিইউ বিধায়করা বৈঠকের জন্য পৌঁছে গিয়েছেন নীতীশ কুমারের বাড়ি। বৈঠক সেরেই তিনি যাবেন রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে ইস্তফা ঘোষণা করবেন। তারপর যোগ দেবেন এনডিএ(NDA) শিবিরে। সূত্রের খবর, INDIA জোটে…

আরও পড়ুন

লোকসভা ভোটের আগে মাঠ সাজাতে প্রায় সাড়ে ৩০০ পুলিশ আধিকারিকের বদলি করলেন পুলিশ মন্ত্রী ।লোকসভা ভোটের মুখে বড়সড় রদবদল হলো রাজ্য পুলিশ-এ। মোট ষাট জন পুলিশ অফিসারকে বদলির সিদ্ধান্ত হয়েছে। তবে বৃহস্পতিবার এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়,তাতে জানানো হয়েছে, এটা সম্পূর্ণ রুটিন মাফিক বদলি। কলকাতা পুলিশের পাশাপাশি এদিন রাজ্য পুলিশের ২৮৫ জন অফিসারকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে।কোলকাতা পুলিশ সূত্রে খবর, কোলকাতার উত্তর থেকে দক্ষিণ এর একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোলকাতা পুলিশের অধীনে থাকা কড়েয়া,জোড়াসাঁকো,গার্ডেনরিচ, ট্যাংরা, চিৎপুর,এন্টালি সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই রদবদল…

আরও পড়ুন

তৃণমূলী বিচারক বনাম জনগণের বিচারকের সংঘাত থামাতে আসরে নামলেন সুপ্রীমকোর্ট !সিঙ্গল, ডিভিশন সব বেঞ্চে বিচার স্থগিত!হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে।কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাত নিয়ে শনিবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি হয়। বিষয়টি শোনার জন্য পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে শীর্ষ আদালত।গত ২৪ ও ২৫ জানুয়ারি হাইকোর্টে যা ঘটে, তা নিয়ে শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়। বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু ছিলেন।…

আরও পড়ুন

রেশন দুর্নীতি জেনেও তদন্ত ভেস্তে দেন নিজেই, জেরায় স্বীকার জ্যোতিপ্রিয়র, দাবী ইডির!রেশন বন্টন দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।ইডি (ED)র জেরায় জ্যোতিপ্রিয় স্বীকার করেন রেশন দুর্নীতির বিষয়ে সবটাই প্রথম থেকেই জানতেন তিনি। এমনকি নিজেই উদ্যোগ নিয়ে দুর্নীতির তদন্তও ভেস্তে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। আদালতে রিপোর্ট পেশ করে এমনটাই জানাল ইডি (ED)। আদালতে ইডি (ED) দাবী করেছে, রেশন দুর্নীতির কথা সব গোড়া থেকে জানতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সব জেনেও কোনও ব্যবস্থা তো নেননি উল্টে নিজ উদ্যোগেই সব চালকল, মিলের মালিকদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন।এই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হলে, তাও ভেস্তে দেন মমতার ব্যানার্জীর প্রিয় জ্যোতিপ্রিয়। আর এগুলোতে তাকে সহযোগিতা করতো চালকলের…

আরও পড়ুন

পদ্ম পুরস্কার পেয়ে কি প্রতিক্রিয়া দিলেন ‘বড়লোকের বিটিলো’ খ্যাত শিল্পী রতন কাহার ও মহাগুরু মিঠুন চক্রবর্তী ! হ্য়াঁ, তিনিই সেই ‘বড়লোকের বিটিলো’ খ্যাত শিল্পী।এবার পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের লোকশিল্পী রতন কাহার। যার সেই গান ২০২০তে ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিয়োতে ব্যবহার করেছিলেন বাদশা। সেই ঘটনা ঘিরেই চরম বিতর্ক তৈরি হয়। কারণটা এতদিন অনেকেই জানেন। প্রথমে বাদশা ‘বড়লোকের বিটিলো’র মূল শিল্পী রতন কাহারকে কৃতিত্ব দেননি। আসলে বাদশার জানাই ছিল না গানটি আসলে রতন কাহারের। পরে জানার পর তিনি নিজের মিউজিক ভিডিয়োতে রতন কাহারের কৃতিত্ব স্বীকার করেন। ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমাও চান। ‘গরিব’ শিল্পী রতন কাহারের পাশে দাঁড়াতে তাঁকে ৫ লক্ষ টাকাও দিয়েছিলেন। বাদশার…

আরও পড়ুন