Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর সরাসরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার :জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর !ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হলো বাংলাদেশ।এবার বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ভারতীয়দের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর। ফলে ভারতের উত্তর–পূর্বাঞ্চলের অর্থনীতি বদলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।গত মঙ্গলবার মুম্বাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (IIM) শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর এসব কথা বলেন। আইআইএম মুম্বাইয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি।।আইআইএম এর শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর বাংলাদেশের সঙ্গে ভারতের সড়ক যোগাযোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন,ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ও বাস যোগাযোগ রয়েছে।তবে…

আরও পড়ুন

জ্ঞানবাপী মসজিদের অন্দরে শুরু পূজা অর্চনা।জ্ঞানবাপী মসজিদ এখন জ্ঞানবাপী মন্দির !বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা একটি তহখানায় হিন্দু ভক্তদের পূজার্চনার জন্য বুধবার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত। জেলা বিচারক অজয়কুমার বিশ্বেসের সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেলেই জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়ে গেল আরতি এবং পুজোপাঠ। সেই পুজোর ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এল।বারাণসী জেলা আদালতের রায়ের পরই জ্ঞানবাপী মসজিদের অন্দরে শুরু হল পুজো। বুধবার মধ্যরাত থেকে জ্ঞানবাপীর ব্যস তয়খানা অর্থাৎ বেসমেন্ট থেকে ভেসে এল শঙ্খধ্বনি-ঘণ্টাধ্বনির শব্দ। এবার থেকে পাঁচদফা পুজো হবে তালাবন্ধ সেই বেসমেন্টে।আদালতের নির্দেশ ছিল এক সপ্তাহের মধ্যে ব্যারিকেড সরিয়ে ‘ব্যাস কা তহখানা’-কে পুজোর জন্য প্রস্তুত করে দিতে হবে। তার…

আরও পড়ুন

সাধারণ মানুষের জীবন আরও সহজ করলেন নির্মলা সীতারমন !অন্তর্বর্তী বাজেটের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী!২০২৪ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট সাধারণ মানুষের জীবন আরও সহজ করেছে। কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাথে সাথে , কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থমন্ত্রককেও অভিনন্দন জানিয়েছেন মোদী।২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদে দাঁড়িয়ে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।এটি পূর্ণাঙ্গ বাজেট নয়। ভোটের পর সরকার গঠিত হলে নবনির্বাচিত সরকার ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ভোটের বছরগুলিতে এইভাবেই বাজেট পেশের রীতি চলে আসছে।তার পরে নরেন্দ্র মোদী…

আরও পড়ুন

ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদে দাঁড়িয়ে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।এটি পূর্ণাঙ্গ বাজেট নয়। ভোটের পর সরকার গঠিত হলে নবনির্বাচিত সরকার ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ভোটের বছরগুলিতে এইভাবেই বাজেট পেশের রীতি চলে আসছে।অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইঙ্গিত দিয়েছেন, ভোটের আগে এই বাজেট হয়ত বড় কোনও চমক থাকবে না। তবু তা সত্ত্বেও বাজেট ঘিরে প্রত্যাশার পারদ চড়েই থাকে।অন্তর্বর্তী বাজেটে মাত্র ৫৮ মিনিট বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই যাবদকালে এটি তাঁর সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা। এর আগে অনেক দীর্ঘ বাজেট বক্তৃতা করার রেকর্ড রয়েছে…

আরও পড়ুন

২৯ ফেব্রুয়ারির পর আর পরিষেবা দিতে পারবে না পেটিএম (Paytm), জানিয়ে দিল RBIপেটিএমের(PAYTM) উপর আসলো নিষেধাজ্ঞা ! ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তারা। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না। বুধবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তবে তারা জানিয়েছে, পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। সেভিংস এবং কারেন্ট, দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ ২৯ ফেব্রুয়ারির পরেও ওই গ্রাহকেরা পেটিএম (PAYTM) অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন।পেটিএমের(PAYTM) অভিভাবক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (পিবিবিএল)-এর উপরেও নিষেধাজ্ঞা জারি…

আরও পড়ুন

জমি জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।জমি জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডি (ED) র জি়জ্ঞাসাবাদ পর্বের পর বুধবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এর পরেই তাঁকে গ্রেফতার করে ইডি (ED)।হেমন্ত সোরেনকে জমি জালিয়াতি মামলার তদন্তে ইডি (ED) সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর তরফে জানানো হয় , মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চম্পাই সোরেন। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, তাতে বড় ভূমিকা ছিল চম্পাই সোরেনের।#WATCH | Ranchi: ED Officials leave from Jharkhand CM Hemant…

আরও পড়ুন

বিরাট জয় হিন্দুদের !জ্ঞানবাপী মসজিদে পূজো করার অনুমতি দিলো আদালত !এখন থেকে জ্ঞানবাপী মসজিদে(Gyanvapi mosque) পুজো করতে পারবেন হিন্দুপক্ষ। বুধবার মসজিদের সিল করা বেসমেন্টে বা ‘ব্যাস কা তেয়খানা’ চত্বরে দেবতার উপাসনার অনুমতি দিল বারাণসীর আদালত। বুধবার শুনানির শুরুতেই জেলা প্রশাসনকে ভক্তদের পুজোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক। শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টকে এর জন্য একজন পূজারিকে মনোনীত করতেও বলা হয়।বারাণসী আদালতের নির্দেশ বেজায় খুশি হিন্দুপক্ষ। তাদের পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, ‘ব্যাস কা তেয়খানা’ চত্বরে ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছে আদালত। সাত দিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে জেলা প্রশাসনকে। এখন থেকে সকলেই পুজো করার অধিকার পেলেন।…

আরও পড়ুন

বাজেট অধিবেশনের আগেই শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় !অবশেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে যোগদান করতে পারবেন বিরোধী দলনেতা ।গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে শাসক দলের প্ররোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।এই সাসপেনশন প্রত্যাহার নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার বিমান বলেছেন,বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন।কিন্তু কেনো হটাৎ এই প্রত্যাহার তা নিয়ে মুখ খোলেন নি বিমান।আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন…

আরও পড়ুন

বিচারপতি গাঙ্গুলির এজলাস থেকে মামলা গেলো বিচারপতি মান্থার কাছে ! বাঘের খাঁচায় নিজেই ঢুকলো শিকার।নিজের এজলাসে বিচারাধীন প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা স্থানান্তর করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন যাবতীয় মামলা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে পাঠানো হয়েছে। মঙ্গলবারই উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে অব্যহতি নিয়েছেন ডিভিশন বেঞ্চের তৃণমূলী বিচারপতি সৌমেন সেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাগুলি সরানোর জন্য সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে আবেদন করেছিলেন। তবে এব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এক্তিয়ারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে…

আরও পড়ুন

CAA বিরোধী রাজ্যের ভূমিকা ন্যূনতম করতে অনলাইনেই নাগরিকত্বের আবেদন ও শংসাপত্র দেবে কেন্দ্র সরকার !লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর,চলতি লোকসভার শেষ অধিবেশন অর্থাৎ আসন্ন অন্তর্বর্তী বাজেট অধিবেশনেই ওই আইনের ধারায় যাতে সংসদীয় সিলমোহর পড়ে, তার জন্য তৎপরতা শুরু হয়েছে। সূত্রের মতে, সংসদীয় ছাড়পত্র পাওয়ার পরেই ওই আইনের ‘গেজেট নোটিফিকেশন’ জারি করবে কেন্দ্র। যাতে দ্রুত এই আইনের ধারায় নাগরিকত্ব দেওয়া সম্ভব হয়।স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, অন্তর্বর্তী বাজেট অধিবেশন ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেই সময়ের মধ্যে সিএএ আইনের ধারাগুলি প্রয়োজনীয় সংসদীয় ছাড়পত্র যাতে পায়, তা নিশ্চিত করাটাই স্বরাষ্ট্র…

আরও পড়ুন