- জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা,ফাইল ছিনতাই! মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির!
- আইপ্যাক দফতরে ED র অভিযানে মমতার নেতৃত্বে নথি ছিনতাই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির!
- ‘তোদের বাবা নরেন্দ্র মোদি এলেও বাঁচাতে পারবেনা ‘, লাগাতার হুমকি, বাংলাদেশে আবার হত্যা হিন্দু যুবককে !
- মোল্লা ইউনুসের বাংলাদেশে ফের হিন্দুহত্যা ! তিন সপ্তাহে তৃতীয় হিন্দু খুন বাংলাদেশে।
- আফগানিস্তানে ফের পাকিস্তানি হামলা! ভারতে বসে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর !
- ‘কবে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হতে চলেছে ‘! শর্ত ও সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!
- গণবিদ্রোহের দাবি মেনে নিয়ে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি!
- শুল্ক চাপিয়ে উল্টো হাঁসফাঁস দশা ‘অহঙ্কারী’ ট্রাম্পের,মুক্তি পেতে ফের মোদীর শরণে,কিন্তু ফোনই তুলছেন না প্রধানমন্ত্রী?
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
আইপ্যাক-কাণ্ডে সোমবার রাজ্যের বিরুদ্ধে দুটি মামলা করেছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা দিয়েছেন। পাল্টা ইডির বিরুদ্ধে আবারও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল তৃণমূল। শীর্ষ আদালতে জমা দেওয়া লিখিত বক্তব্যে ইডি জানিয়েছে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মা এবং বিপুল সংখ্যক পুলিশ বাহিনী জোর করে ভিতরে প্রবেশ করেন। ইডির অভিযোগ, তদন্তকারীদের ভয় দেখানো, আটকে রাখা, গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, হার্ড ডিস্ক ও ল্যাপটপ কেড়ে নেওয়া হয়েছে। সংস্থার দাবি, সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া, চুরি,…
সাংবিধানিক পদ ব্যবহার করে তল্লাশির সময় নথি কেড়ে নেওয়া হয়েছে। আইপ্যাক দফতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযানের বিষয়টি ইডি কলকাতা হাই কোর্টের নজরে এনেছে। মামলা দায়েরের ইচ্ছা জানিয়ে তারা বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে। শুক্রবার এই বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে ইডি হানা দেয় রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে। একই সঙ্গে তল্লাশি হয় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও। তল্লাশির মাঝেই প্রতীকের বাড়িতে পৌঁছে যান মমতা, পরে সেখান থেকে সল্টলেকের আইপ্যাক দফতরেও যান। হাতে ফাইল ও ল্যাপটপ নিয়ে তাঁকে বেরোতে দেখা যায়। সংবাদমাধ্যমের সামনে মমতার অভিযোগ, তাঁর দলের রাজনৈতিক কৌশল ছিনতাই করা হয়েছে। অভিযানের নেপথ্যে বিজেপিকে…
বাংলাদেশে আবারও সংখ্যালঘু হিন্দু খুনের ঘটনা ঘটেছে। এ বার মুদিখানার দোকানের মালিক শরৎ মণি চক্রবর্তীকে হত্যা করা হয়েছে। গত ১৮ দিনে দেশে মোট ছ’জন সংখ্যালঘু হিন্দু খুন হয়েছেন। এতে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি। নরসিংদী জেলার চরসিন্দুর বাজারে ঘটেছে এই ঘটনা। সেখানে মুদিখানার দোকান চালাতেন শরৎ। সোমবার রাতে সেই বাজারেই তাঁর উপর হামলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ উপজেলার ওই ব্যস্ত বাজারে নিজের দোকানে কাজে ব্যস্ত ছিলেন তিনি। তখনই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায়। হত্যার সময় তারা বলতে থাকে, এবার তোর বাবা…
বাংলাদেশে আবারও এক হিন্দুর প্রাণহানি ঘটল। গত তিন সপ্তাহে এটি পঞ্চম হত্যাকাণ্ড। ভরা বাজারে গুলিতে নিহত হন রানা প্রতাপ। যশোরের কপালিয়া বাজারের অরুয়া গ্রামে আততায়ীদের গুলিতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাঁর শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পঁয়তাল্লিশ বছরের রানা এলাকার বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে। তাঁর মৃত্যু ঘটতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ আধিকারিক রাজিউল্লা খান জানান, “আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছিলাম। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ২৯ বছরের যুবক অমৃত…
প্রাচীনকাল থেকেই বিদেশি শক্তির কবরস্থান হিসেবে পরিচিত আফগানিস্তান। রাশিয়া থেকে আমেরিকা পর্যন্ত বহু দেশ এই ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। প্রতিবারই বিদেশি শক্তিকে পরাজিত করে তালিবান শাসনের ক্ষমতায় এসেছে। এবার ভারতের মাটি থেকে সরাসরি পাকিস্তানকে হুমকি দিল আফগানিস্তান। আফগানিস্তানকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এক সাংবাদিক সম্মেলনে মুত্তাকির হুঁশিয়ারি, ‘আফগানদের সাহস পরীক্ষা করার চেষ্টা করবেন না। আমেরিকা-রাশিয়াকে জিজ্ঞেস করুন।’ বৃহস্পতিবার রাতে, পাকিস্তান কাবুলে হামলা চালিয়েছে। আফগান ভূখণ্ড থেকে তাদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলে, তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)-এর ঘাঁটিতে এই হামলা চালানো হয়। রাজধানী কাবুলের পর এবার সীমান্তবর্তী আফগান প্রদেশে পাকিস্তানি সেনার…
রাজ্যে জোরকদমে চলছে SIR-এর প্রস্তুতি। এই পরিস্থিতিতে আজ নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, যে কোনও মুহূর্তে SIR করতে নির্বাচন কমিশনের কোনও বাধা নেই বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তবে SIR সুষ্ঠুভাবে না হলে রাষ্ট্রপতি শাসন চালু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। SIR শুরুর আগেই দুই পক্ষের সংঘাত মনে করিয়ে দিচ্ছে অগাস্ট মাসের কথা, যখন ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ৪ জন অফিসার এবং ১ ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। যা নিয়ে বিতর্কের জল গড়িয়েছিল দিল্লি পর্যন্ত। শুভেন্দু বলেছেন, SIR যেকোনো দিন বা মুহূর্তে করতে নির্বাচন কমিশনের সামনে আইনি কোনো বাধা নেই। তবে…
দেশজুড়ে বিক্ষোভের চাপে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। গণবিদ্রোহের দাবি মেনে নেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁকে ইস্তফার অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের আহ্বান জানান। এরপর ওলি সেনাবাহিনীর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে শেষমেশ পদত্যাগ করেন। ওলির পাশাপাশি তাঁর মন্ত্রিসভার সদস্যরাও বিক্ষোভের শিকার হচ্ছেন। উত্তেজিত জনতা মন্ত্রীদের অনেকের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এমনকি ওলির ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরানো হয়েছে। সূত্র অনুযায়ী, ওলি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন, এবং তাঁর গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। বিক্ষোভের…
শুল্ক নিয়ে হুমকি-ধমকি এবং চাপ সৃষ্টি করার প্রচেষ্টা যেন এখন সম্পূর্ণ উল্টোফলে রূপান্তরিত হয়েছে, এবং তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। এক কথায়, নিজেই নিজের জালে আটকে পড়ছেন তিনি। এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তড়িঘড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে বিবাদ মেটানোর চেষ্টা করছেন। তবে শোনা যাচ্ছে, ‘বিশ্বাসঘাতক বন্ধু’র ফোন গ্রহণ করতে রাজি নন মোদী। ভারতীয় অর্থনীতির প্রতি অপমানের প্রতিশোধ হিসেবেই কি এমন মনোভাব? এই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা রকম জল্পনা-কল্পনা চলছে। চলতি বছরের ২৭ অগস্ট থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিরল…
ভারত থেকে পণ্য কেনার জন্য কাউকে বাধ্য করা হচ্ছে না। ভারতের প্রক্রিয়াজাত তেল বা অন্যান্য পণ্য যদি কোনো দেশের জন্য সমস্যার কারণ হয়, তবে তাদের তা কিনতে হবে না। শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নয়াদিল্লির অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো শুক্রবার ভারতের উদ্দেশে মন্তব্য করেন। তিনি বলেন, ভারত শুধুমাত্র শোধন করে রপ্তানি করার জন্যই রাশিয়া থেকে তেল কেনে, এর বাইরে রাশিয়া থেকে তেল কেনার কোনও প্রয়োজন নেই ভারতের। এর জবাবে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যখন বাণিজ্যপন্থী মার্কিন প্রশাসনের কর্মীরা অন্যদের ব্যবসা নিয়ে অভিযোগ…
কাউকে ছাড় দেওয়া হবে না। গুরুতর অপরাধে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হলে পদ হারাতে হবে খোদ প্রধানমন্ত্রীকেও। একই নিয়ম প্রযোজ্য হবে অন্য কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের ক্ষেত্রেও। নতুন বিল আনছে নরেন্দ্র মোদি সরকার। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন করবেন। বিলগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১১৩ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। এই বিলগুলি বুধবারই লোকসভায় পেশ করা হবে এবং সরকার সেগুলো যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেবে। সূত্রের খবর, ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের উদ্দেশ্যে আনা হয়েছে। গুরুতর অপরাধে…

