- হাইকোর্টে খারিজ আর্জি: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক ব্যানার্জী!
- ‘তাঁদের ফেরত পাঠানো হবে’, জনগণনা উদ্বোধন করেই বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
- মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর হামলার ছক ? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী জইশ-জঙ্গিরা !
- যোগাজীর মতো অ্যাকশনে শুভেন্দুর সরকার, তিলজলায় অবৈধ কারখানা ভাঙতে নামলো ‘বুলডোজার’!
- Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন,কারা পাবেন না? কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দেশবিরোধী কাজে যুক্ত জামাতী মদদপুষ্ট “বাংলাপক্ষের” প্রধান মুখ গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার!
- মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
বাংলাদেশে কি ফের পালাবদল? যা ইঙ্গিত তাতে যে কোনো দিন বাংলাদেশে ফের পট পরিবর্তন হতে পারে। জুলাই বিপ্লবে নেতৃত্ব ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশে। দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।শুধু তাই নয়, জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। জানা গিয়েছে যে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে এবং কমিটির সদস্যসচিব হতে পারেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গিয়েছে।সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে…
শরীর ও মন চাঙ্গা রাখতে পর্য ঘুমন্ত গুরুত্বপূর্ণ জানার পরেও প্রায় প্রতিদিন একই অবস্থা। ফোনে রিলস দেখতে দেখতে কখন সময় চলে যায় তা বোঝাই যায় না। অনেকের ক্ষেত্রে আবার রাত জেগে এমন অবস্থা হয় যে ঘুমের অপেক্ষায় জেগে থাকেন রাত দুটো কিংবা তিনটে পর্যন্ত। দিনের পর দিন এভাবে চলতে থাকার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে। আপনার ক্ষেত্রেও কি একই সমস্যা? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ঘুমের ওষুধ খাওয়ার আগে অনিদ্রার সমস্যা মোকাবিলায় প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করতে পারেন এই সুপারফুডগুলো।
গুলেন বারি সিনড্রোম বা জিবিএস (GBS) হল স্নায়ুর একটি বিরল রোগ। এই স্নায়বিক রোগটি ধীরে ধীরে ভারতে ছড়িয়ে পড়ছে এবং মহারাষ্ট্রের পুনেতে এর প্রভাব সবচেয়ে মারাত্মক। আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে এবং ইতিমধ্যে এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র পুনে নয়, মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও এই বিরল স্নায়বিক রোগে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আগেই অনুমান করেছেন যে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।গুলেন বারি সিনড্রোম বা জিবিএস-এর ক্ষেত্রে প্রধানত ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণ ঘটে যা মারাত্মকভাবে আমাদের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। যারা জিবিএস-এ আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে ভুলবশত ইমিউন সিস্টেম স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। মস্তিষ্ক এবং শিরদাঁড়ার বাইরে…
আমেরিকার আর্থিক সাহায্য সাময়িকভাবে বন্ধ হওয়ায় বিপদে পড়েছে পাকিস্তান। দেশের একের পর এক উন্নয়নমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় কখন সাহায্য চালু করবেন, সেই অপেক্ষায় দিন গুনছে ইসলামাবাদ। ইতিমধ্যে বিদ্যুৎ, স্বাস্থ্য, আর্থিক উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। সম্প্রতি বিভিন্ন দেশের জন্য বরাদ্দ আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) আর্থিক্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আপাতত ৯০ দিনের জন্য ওই সমস্ত আর্থ সাহায্য বন্ধ থাকবে। ইউএসএইড ‘রিভিউ’ বা পর্যালোচনা করবেন ট্রাম্প, জানিয়েছেন আমেরিকার স্টেট দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। পর্যালোচনার পর ওই সমস্ত আর্থিক সাহায্য চালিয়ে যাওয়া হবে কি না, সে…
মহাকুম্ভমেলায় পুনরায় পুণ্যস্নান শুরু হয়েছে। ত্রিবেণী সঙ্গমে সাধুসন্তেরা একে একে ডুব দিচ্ছেন। আকাশথে চলছে ‘পুষ্পবৃষ্টি’। মঙ্গলবার গভীর রাতে কুম্ভমেলায় মৌনীমাবস্যা তিথি উপলক্ষে ‘শাহি স্নান’-এর সময় পদপিষ্টের ঘটনা ঘটে, যাতে অনেকের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তবে ধীরে ধীরে স্বাভাবিকের পথে মেলাপ্রাঙ্গণ। দিল্লির একটি সভা থেকে কুম্ভমেলার বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ত্রেণী সঙ্গমে পরিস্থিতিাতত স্বাভাবিক। মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’-এর সময়ে আকাশপথে ‘পুষ্পবৃষ্টি’ করার পরিকল্পনা আগেই করে রেখেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসন। মঙ্গলবার রাতে বিপর্যয়ের পর স্নান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ফাঁকা করে দেওয়া হয় গঙ্গা যমুন এবং অন্তঃসলিলা সরস্বতীর সংযোগস্থল ত্রিবেণী সঙ্গম। পরিস্থিতি স্বাভাবিক…
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ এখনও অসুস্থ। বুধবারও তাঁর ক্ঠস্বর নমুনা সংগ্রহ করতে পারেনি সিবিআই। ওইদিন তাঁকে আদালতে হাজির করার কথা ছিল, কিন্তু ‘কাকু’ আসেননি। প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে বিচারভবনে। সেখানে জানানো হয়েছে, অসুস্থতার কারণে ‘কাকু’ জেল হাসপাতালে ভর্তি রয়েছেন, তাই তাঁকে আদালতে সশরীরে হাজির করা সম্ভব হচ্ছে না। শারীরিক অসুস্থতার কারণে এর আগে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুজয়কৃষ্ণ গত ২০ জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়ে তিনি আবার জেলে ফেরেন। কিন্তু এখনও ‘কাকু’ পুরোপুরি সুস্থ হননি বলে দাবি করা হচ্ছে। গত ২১ জানুয়ারি ‘কাকু’কে আদাল হাজির করানোর ছিল। সে দিনও তিনি আদালতে যাননি। পরবর্তী তারিখ হিসাবে…
আগামী মাসেই আমেরিকা সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মোদী ঠিক কবে আমেরিকায় যাবেন, কতদিন থাকবেন এবং সফরসূচিতে কী কী থাকবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মোদির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প স্পষ্ট বলেন, ‘ফেব্রুয়ারির কোনও একটি সময় আমেরিকায় আসবেন মোদী।’ যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প আমেরিকা থেকে অভিবাসীদের ‘তাড়িয়ে’ দিচ্ছেন। সেই নিয়ে চলছে তুমুল বিতর্ক। আমেরিকার অভিবাসীদের মধ্যে একটি বড় অংশ ভারতীয় জনতা। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “অভিবাসন নিয়ে কথা…
সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি প্রদানের সিদ্ধান্ত নিলো রাজ্য। সোমবারের বৈঠকে জমি প্রদানের সিদ্ধান্তে সিলমোহর দেয় মন্ত্রিসভা, এমনই খবর সূত্রের। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি প্রদান করা হবে সীমান্ত সুরক্ষা বাহিনীকে। সেখানে আউট পোস্ট তৈরি হতে পারে সীমান্তে বেড়া দেওয়ার কাজও হতে পারে। জানা গিয়েছে,বিএসএফেn রাজ্যকে জানিয়েছিল যে সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, এদিন রাজ্য মন্ত্রিসভায় সেই আবেদন অনুমোদিত হয়েছে। জমি দেওয়া হচ্ছে নদিয়ার করিমপুরে। তবে এ বিষয়ে বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্ত…
যৌথ সংসদীয় কমিটিতে পাশ হলো ওয়াকফ বিল। গত আগস্টে যে বিল পেশ করা হয়েছিল, তাতে কমিটি ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে। বিরোধী সাংসদদের আপত্তি উপেক্ষা করেই ওয়াকফ (সংশোধনী) বিলের নতুন খসড়া অনুমোদন করেছে যৌথ সংসদীয় কমিটি (JPC)। তবে বিজেপি এবং তাদের সহযোগী দলগুলির সাংসদরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন, তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে বলে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছেন। গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল। প্রাথমিক ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের সপ্তাহেই। কিন্তু নির্ধারিত সময়সীমার রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়।…
শপথ গ্রহণের পর থেকেই একের পর কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। বাংলাদেশে USAID প্রকল্পের আওতাধীন কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি।এতদিন পিছিয়ে পড়া দেশ হিসেবে আমেরিকার উন্নয়ন সংস্থা ইউএসএইড থেকে যে সাহায্য বাংলাদেশ পেত তা বন্ধ হল। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়েছে। দ্বিতীয়বার হোয়াইট হাউসের কুর্সিতে বসেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে মার্কিন সরকার জানিয়ে দিল যে ইউএসএইড বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করেছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল করার নির্দেশ…

