Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। গ্রামোন্নয়নের জন্যও প্রচুর বরাদ্দ করা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার সরকারের শেষ পূর্ণ বাজেটে কোনও দিশা দেখতে পাচ্ছেন না বিরোধী নেতারা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, এটি একটি ‘দিশাহীন বাজেট’। এটিকে ‘ভোটমুখী বাজেট’ হিসেবেই ব্যাখ্যা করছেন। বুধবার রাজ্যের পেশ করা বাজেটে নারী সুরক্ষার বিষয়ে কিছুই উল্লেখ নেই বলে জানান শুভেন্দু। পাশাপাশি এও মনে করিয়ে দেন, মহিলাদের জন্য সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি বাজেটে।মমতা ব্যানার্জী ভোটের আগে তুরুপের তাস খেলতে রেখে দিয়েছে। তুলনা টানতে ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানার মতো বিজেপিশাসিত রাজ্যগুলির কথা তুলে আনেন তিনি।…

আরও পড়ুন

সম্প্রতি ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) বাংলাদেশে তাদের সকল প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশিকা জারি করেছে। এই পরিস্থিতিতে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে মহম্মদ ইউনুস আবার মার্কিন সাহায্য চালুর জন্যে আবেদন জানান। উল্লেখ্য, সম্প্রতি এনডিটিভির একটি রিপোর্টে দাবি করা হয়েছে, একসময় USAID-এর অর্থ ঘুর পথে হাসিনার সরকারকে নাড়িয়ে দিতে ব্যবহার করা হতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার হাত থাকার বিষয়ে আলোচনা ও বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে। একসময় শেখ হাসিনা নিজেও এ বিস্ফোরক দাবি করেছিলেন। যদিও পরে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি, বাংলাদেশের পরিস্থিতির জন্য…

আরও পড়ুন

লাখ লাখ মানুষের জীবন বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। প্যারিসে এআই সম্মেলনে গিয়ে সে কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, এর ‘কুফল’-এর কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ হারাতে পারে চাকরি । তবে তাঁর আশ্বাস, নতুন ধরনের চাকরিও তৈরি হবে। সোমবার দু’দিনের সফরে ফ্রান্সে পোঁছেছেন মোদী। মঙ্গলবার এআই সম্মেলনে যোগ দেন। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভাল-মন্দ দিকগুলি তুলে ধরেন। তিনি জানান, লাখ লাখ মানুষের জীবন বদলে দিতে পারে এআই। স্বাস্থ্য,কৃষি, বিজ্ঞান ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তাঁর কথায়, ‘‘এআই সেই পৃথিবী তৈরি করতে পারে, যেখানে সহজে এবং দ্রুতগত উন্নয়ন করা সম্ভব।’’ সাইবার…

আরও পড়ুন

নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই মৃতের পরিবারকে এবার বিরোধী দলেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে দু লক্ষ এক হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান হবে বলে জানানো হয়েছে। আজ, অর্থাৎ মঙ্গলবার, নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণ স্থলে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী। এদিন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদন করেন বিরোধী দলনেতা। বাজি বিস্ফোরণ কাণ্ড রাজ্য সরকারকে কটাক্ষ করে তীব্র ভর্ৎসনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র রাজ্য সরকারকেই নয়, রানাঘাট পুলিশের সুপারকেও এই ঘটনায় তীব্র কটাক্ষ করেন শুভেন্দু…

আরও পড়ুন

কলকাতা শহরের কোনও এলাকা থেকে নয়, একেবারে খোদ কলকাতা পুরনিগমে মেয়রের ঘরের সামনে থেকেই এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেছে রফিকুল। সোমবার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনে ঘোরাফেরা করার সময় রফিকুল ইসলাম নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে প্রথমে পুলিশ আটক করে। পরে তাকে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। ধ প্রথমে নিজেকে চাপড়ার বাসিন্দা বললেও, পুলিশি জেরায় স্বীকার করে যে, সে বাংলাদেশি। কলকাতা কর্পোরেশ পরিচয়পত্র সংক্রান্ত কাজে এসেছিল। রফিক আরও দাবি করে যে, তাকে পাকিস্তানে পাঠানো হচ্ছিলো । কলকাতা কর্পোরেশনের মূল…

আরও পড়ুন

রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)আবার তৃণমূল সরকারের দালালি শুরু করলেন।মাঝখানে কিছুদিন বন্ধ রেখেছিলেন,আবার তৃণমূল সরকারের স্তাবক হিসাবে কাজ শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিধানসভার বাজেট অধিবেশন সোমবার থেকে শুরু হয়েছে। সূচনা ভাষণে রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার প্রশংসা করেছেন। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা এবং সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথা উল্লেখ করেন। রাজ্যপালের এই পরিবর্তিত ভূমিকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ হন এবং চিৎকার করে রাজ্যপালকে থামানোর চেষ্টা করেন। নবান্ন রাজভবনের মতানৈক্য নতুন কিছু নয়। তবে এদিন রাজ্যপাল রাজ্যের প্রশংসা করেছেন। তিনি বিধানসভায় বলেন, “আর্থিক অপ্রতুলতা এবং কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার আমাদের…

আরও পড়ুন

শোচনীয় পরাজয়ে রাজধানী হাতছাড়া হয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় কোনোরকমে আপের প্রাপ্তি স্রেফ ২২ আসন। আর এই ফলাফল ধরে ফের ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করলেন লোকসভার তৃণমূল  সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার কোন্নগরে হাসপাতালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন্তব্য, “ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক।  জোটের নেতৃত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলেই কাজের কাজ হবে।” রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন নিয়ে কল্যাণের ভবিষ্যদ্বাণী, “২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টা আসনও পাবে না। ওদের বিরোধী দলনেতা হবে না।” জাতীয় রাজনীতির ময়দানে অবিজেপি আদর্শের দলগুলিকে একসূত্রে বেঁধে ইন্ডিয়া জোটের মূল কান্ডারী হলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানে এক…

আরও পড়ুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর দুটি দেশের সফরে যাচ্ছেন। তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন এবং বুধবার সেখান থেকে আমেরিকায় যাবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক রয়েছে সেই বৈঠকে অবৈধ অভিবাসী বিতাড়ন, শুল্কনীতি ছাড়াও বাংলাদেশ প্রসঙ্গ ওঠার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। শুক্রবার প্রধানমন্ত্রীর এবারের সফরের সূচি ঘোষণা করেছেন বিক্রম। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে আমেরিকা যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যা দুই দেশের সুসম্পর্কের প্রতিফলন। ১৩ ফেব্রুয়ারি দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠক হবে। অন্যদিকে, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ বাসিন্দাদের যার যার…

আরও পড়ুন

টি-টোয়েন্টির পর এক দিনের সিরিজও জিতল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মাও। ভারতের জন্য চিন্তার কারণ হয়ে রইলেন শুধু বিরাট কোহলি। কটকেও রান পেলেন না তিনি। রবিবার ইংল্যান্ড ৩০৪ রান করেছিল। ভারত জবাবে ৩৪ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয়। সেই সঙ্গে জিতে নেয় সিরিজও। কটকের পিচে চমক দেখালেন অভিজ্ঞ জাডেজা। ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন তিনি। বেন ডাকেট (৬৫), জো রুট (৬৯) এবং জেমি ওভারটনের (৬) উইকেট তুলে নিলেন জাডেজা। তার দাপটে ইংল্যান্ডের মিডল অর্ডার ভেঙে পড়ে। ফলে বড় রান তোলার ইঙ্গিত দিয়েও থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।সময় মনে হচ্ছিল ৩৫০ রান…

আরও পড়ুন

আম আদি পার্টিকে দুরমুশ করে, প্রায় ২৭ বছর পর দিল্লিতে জিত বিজেপি। শুধু আম আদমি পার্ট হার না, দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরি ওয়ালও পরাজিত হলেন। অন্যদিকে, স্বপ্নপূরণ করলেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালে দিল্লির তখতে বস, এতদিন অবধি বিধানসভা বিজেপির দখলে ছিল না। এবার, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসন প্রতিষ্ঠিত হলো। দিল্লির বুকে বাম্পার জয় দিয়ে একটি ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদি। আম আদমি পার্টিকে পরাজিত করে, প্রায় ২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি। শুধু আম আদমি পার্টিই হারেনি, হার দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। যমুনায় নিমজ্জিত হলো কেজরিওয়ালের হ্যাট্রিকের স্বপ্ন। অন্যদিকে, স্বপ্নপূরণ করলেন নরেন্দ মোদি। দিল্লি বিধানসভার ৭০ আসনের ম্যাজিক ফিগার…

আরও পড়ুন