- হাইকোর্টে খারিজ আর্জি: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক ব্যানার্জী!
- ‘তাঁদের ফেরত পাঠানো হবে’, জনগণনা উদ্বোধন করেই বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
- মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর হামলার ছক ? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী জইশ-জঙ্গিরা !
- যোগাজীর মতো অ্যাকশনে শুভেন্দুর সরকার, তিলজলায় অবৈধ কারখানা ভাঙতে নামলো ‘বুলডোজার’!
- Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন,কারা পাবেন না? কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দেশবিরোধী কাজে যুক্ত জামাতী মদদপুষ্ট “বাংলাপক্ষের” প্রধান মুখ গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার!
- মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
‘ভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে’, আনলকের আগে দেশবাসীকে বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীরভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের কাবু হয়ে পড়া ব্রিটেনে দীর্ঘ লকডাউনের পর পুরোদমে আনলকের আগে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের । সোমবারই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসছে ব্রিটিশ মন্ত্রিসভা। হয়ত ১৯ তারিখ থেকে পুরোপুরি আনলকের পথে হাঁটবে ব্রিটেন। তারই রূপরেখা ঠিক হবে সোমবার।কথা ছিল, ২১ জুন থেকে ব্রিটেন আনলক হয়ে যাবে। কিন্তু করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হানায় তা হতে পারেনি। বরং আরও কয়েকদিন কঠোর বিধিনিষেধ জারি ছিল। পরিসংখ্যান বলছে, ব্রিটেনে সম্প্রতি নতুন করে করোনায় আক্রান্তদের বেশিরভাগের শরীরেই মিলছে ডেল্টা…
সৌমিত্রর পর শুভেন্দুকে খোঁচা রাজীবের মাত্র কয়েকঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তীব্র আক্রমণ করেছেন সাংসদ সৌমিত্র খাঁ। এবার নন্দীগ্রামের বিধায়ককে নিশানা করলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে বিঁধে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। যা নতুন করে উসকে দিয়েছে দলবদলের জল্পনা। ভোট পর্ব মেটার পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত ‘সৈনিক’ রাজীব বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছিল। যার জেরে কানাঘুষো শুরু হয়েছিল, হয়তো ফের তৃণমূলে ফিরবেন রাজীব। পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী। বুধবার শোকার্ত মুকুল রায়ের সঙ্গেও দেখা করেন তিনি। ফলে যে…
মোদির পরিবর্তিত মন্ত্রিসভায় বাংলার ৪ মুখদ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে মোট ৪৩ জন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদের মধ্যে ৭ জন আগে হয় প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁদের পদোন্নতি হয়েছে। ৮ জন নতুন করে পূর্ণমন্ত্রী হলেন। বাকিরা একেবারে নতুন মুখ। এদের হয় প্রতিমন্ত্রী নয় রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।মন্ত্রিত্ব পেলেন বাংলার চার সাংসদ- সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। তবে তাঁরা সকলেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। সুভাষ সরকার হলেন শিক্ষা প্রতিমন্ত্রী। পাশাপাশি নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র ও যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, জন বার্লা সংখ্যালঘু উন্নয়ন…
করোনায় কোণঠাসা কেন্দ্র, দায় ঝাড়তেই কি কোপ স্বাস্থ্যমন্ত্রীর উপর?পারফরম্যান্সই শেষ কথা! দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমবার রদবদলের আগেই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একপ্রকার সবাইকে চমকে দিয়ে নতুন মন্ত্রীদের শপথের আগে ইস্তফা দিতে হয়েছিল ১২ জন মন্ত্রীকে। সম্প্রসারণের আগে মোদি মন্ত্রিসভার মোট সদস্য ছিলেন ৫৩ জন। অর্থাৎ, এদিন একযোগে ২০ শতাংশের বেশি মন্ত্রীকে ছেঁটে ফেলেছেন প্রধানমন্ত্রী। তালিকায় রবিশংকর প্রসাদ, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, প্রকাশ জাভড়েকর, বাবুল সুপ্রিয়দের মতো বড় নাম থাকলেও, সবচেয়ে বড় এবং চমকপ্রদ নাম অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের । করোনা পরিস্থিতি সামাল দিতে গোটা দেশ যখন নাজেহাল, তখন দেশের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আলাদা তাৎপর্য তো রাখবেই।কিন্তু কেন কোপ পড়ল হর্ষবর্ধনের উপর? সরকার…
রাজ্যে তৈরি হচ্ছে বিধান পরিষদ, বিধানসভায় ভোটাভুটিতে পাশ প্রস্তাবরাজ্যে বিধান পরিষদ (Bidhan Parishad) তৈরির পথে আরও এক ধাপ এগোল রাজ্য। মন্ত্রিসভার ছাড়পত্র আগেই মিলেছিল এবার বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেল বিধান পরিষদ প্রস্তাব। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় অর্ধে এই প্রস্তাব পেশ করে তৃণমূল। এরপরই বিজেপি (BJP) বিধায়কদের সঙ্গে তীব্র বাদানুবাদ বাঁধে। পরে অবশ্য ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়ে যায়।২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর বিধানসভায় গড়া হয়েছিল অ্যাডহক কমিটিও। প্রায় ১০ বছর পর সেই রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা হল। প্রস্তাবের বিরোধিতা করে ভোটাভুটি চান বিজেপি বিধায়করা। এদিন মোট ২৬৫ বিধায়ক ভোট দেন। এর মধ্যে ১৯৬ ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে…
পুলিশের কাছে দেবাঞ্জনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সহযোগীদের“আমাদের শরীরেও দেবাঞ্জন ঢুকিয়েছে বিষ”, লালবাজারের গোয়েন্দাদের কাছে এই অভিযোগ জানিয়েছে ভুয়ো আমলার কয়েকজন সঙ্গী। তারা সকলেই বর্তমানে পুলিশের জালে। দেবাঞ্জনের আট সহযোগীর মধ্যে সাতজনই এখন জেল হেফাজতে। বাকি এক কর্মচারী ইন্দ্রজিৎ সাউ পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশকে দেবাঞ্জনের সহযোগীরা জানিয়েছে, ক্যাম্প ছাড়াও বিভিন্ন সময়ে করোনার টিকার নাম করে যে তাদেরও ভুয়া টিকা দেওয়া হয়েছে।পুলিশের সূত্র জানিয়েছে, দেবাঞ্জনের বাড়িওয়ালা তথা বিজ্ঞাপন এজেন্সির মালিক অশোক রায় নিজেই তাঁর ৫০ জন পরিচিত ও কর্মচারীকে টিকা দেওয়ার জন্য দেবাঞ্জন দেবের কাছে পাঠিয়ে ছিলেন। দেবাঞ্জনের কসবার ভুয়ো পুরসভার অফিসে যারা টিকা নিতে এসেছিল, তাঁদের মধ্যে ছিল সুশান্ত দাস বা রবিন সিকদারও।…
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদিকে চিঠি মমতার পেট্রল-ডিজেল থেকে রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে জ্বলছে আমজনতা। জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যও। কোভিড পরিস্থিতিতে এই মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল জনতা। তাঁদের কথায় মাথায় রেখে পেট্রল-ডিজেলের কর ছাড় ও সেস কমানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু আবেদন-নিবেদনেই আটকে নেই তৃণমূল সরকার। বরং জ্বালানির দামবৃদ্ধির বিরুদ্ধে পথে নামছেন তৃণমূল বিধায়করা। সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

