অবশেষে অপেক্ষার অবসান! নতুন iPhone নিয়ে হাজির Apple। তবে এবারের লঞ্চে বড় চমক—সাধারণ iPhone 18 নয়, প্রথম ধাপে বাজারে এসেছে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max। একই অনুষ্ঠানে Apple আত্মপ্রকাশ করিয়েছে তাদের প্রথম ফোল্ডেবল iPhone Duo।
ক্যামেরায় এবার বড়সড় আপগ্রেড
iPhone 18 Pro সিরিজে রয়েছে নতুন 48MP Fusion Main Camera, সঙ্গে Variable Aperture প্রযুক্তি। ফলে আলো-ছায়া অনুযায়ী ক্যামেরার নিয়ন্ত্রণ আরও বাড়বে বলে দাবি Apple-এর। ভিডিও এবং ফটোগ্রাফির জন্যও থাকছে নতুন Pro-level controls।
শুধু ক্যামেরা নয়, ফোনের ভিতরেও বড় বদল। নতুন A20 Pro চিপ এবং উন্নত vapor-chamber cooling-এর সাহায্যে পারফরম্যান্স ও sustained performance-এ বড়সড় উন্নতির দাবি করেছে সংস্থা।
ব্যাটারিতেও ধামাকা!
ব্যাটারি নিয়ে এবার বিশেষ জোর দিয়েছে Apple। সংস্থার দাবি, iPhone 18 Pro Max-এ মিলবে iPhone-এর ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাটারি লাইফ—ভিডিও প্লেব্যাকে সর্বোচ্চ ৪৫ ঘণ্টা পর্যন্ত।
- আরও পড়ুন — মমতা দাঁড়ালেই ‘ওয়াকওভার’! নন্দীগ্রামে প্রার্থী না দেওয়ার বিস্ফোরক ঘোষণা ঋতব্রত শিবিরের!
Dynamic Island-ও হয়েছে আরও ছোট ও কার্যকর। পাশাপাশি iOS 27 এবং Siri-র AI ক্ষমতার সঙ্গেও নতুন Pro মডেলগুলিকে আরও গভীরভাবে যুক্ত করা হয়েছে।
ডিজাইনেও নতুন চমক
নতুন Pro সিরিজে চারটি রঙ থাকছে—Black, Silver, Glacier এবং নতুন Burgundy। অর্থাৎ পারফরম্যান্সের পাশাপাশি এবার ডিজাইনেও নজর কেড়েছে Apple-এর নতুন ফ্ল্যাগশিপ।

iPhone Duo: ফোল্ডেবল দুনিয়ায় Apple-এর বড় চমক!
অবশেষে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে পা রাখল Apple। সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন iPhone Duo—যা খুললে মিলবে বিশাল ৭.৬ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে, আর ভাঁজ করলে থাকবে ৫.৪ ইঞ্চির বাইরের স্ক্রিন।
শুধু ডিজাইন নয়, পারফরম্যান্সেও চমক রয়েছে। iPhone Duo-তে রয়েছে A20 Pro চিপ, 48MP Dual Fusion ক্যামেরা এবং নতুন মাল্টিটাস্কিং সুবিধা। ভাঁজ করা ফোনে প্রথমবারের মতো iPhone-এ Split View-তে পাশাপাশি দু’টি অ্যাপ চালানোর সুবিধাও মিলবে।
দামের দিক থেকে অবশ্য এটি একেবারেই প্রিমিয়াম। ভারতে 256GB মডেলের দাম শুরু ₹2,99,900 থেকে। 16 অক্টোবর থেকে প্রি-অর্ডার এবং 23 অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।
অর্থাৎ, Apple-এর ফোল্ডেবল যুদ্ধে প্রবেশ যে একেবারে ধামাকাদার, iPhone Duo-ই তার বড় প্রমাণ।
কবে থেকে হাতে পাবেন?
ভারত-সহ ৬৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে। আর ১৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হওয়ার কথা।
তবে এখানেই রয়েছে এবারের সবচেয়ে বড় চমক—সাধারণ iPhone 18 এই সেপ্টেম্বর লঞ্চ হয়নি। Apple-এর নতুন split-launch strategy অনুযায়ী base iPhone 18 পরে আসতে পারে; বিভিন্ন রিপোর্টে ২০২৭ সালের বসন্তের সম্ভাবনা উঠে এসেছে।
অর্থাৎ, iPhone-এর নতুন প্রজন্ম এল ঠিকই, কিন্তু Apple এবার বদলে দিল লঞ্চের পুরনো নিয়ম! Pro মডেল, নতুন A20 Pro চিপ, উন্নত ক্যামেরা এবং ব্যাটারি—সব মিলিয়ে Apple-এর এবারের বাজি কতটা সফল হয়, এখন সেটাই দেখার।


