- যোগাজীর মতো অ্যাকশনে শুভেন্দুর সরকার, তিলজলায় অবৈধ কারখানা ভাঙতে নামলো ‘বুলডোজার’!
- Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন,কারা পাবেন না? কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দেশবিরোধী কাজে যুক্ত জামাতী মদদপুষ্ট “বাংলাপক্ষের” প্রধান মুখ গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার!
- মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
- জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা,ফাইল ছিনতাই! মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির!
- আইপ্যাক দফতরে ED র অভিযানে মমতার নেতৃত্বে নথি ছিনতাই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির!
- ‘তোদের বাবা নরেন্দ্র মোদি এলেও বাঁচাতে পারবেনা ‘, লাগাতার হুমকি, বাংলাদেশে আবার হত্যা হিন্দু যুবককে !
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
‘চোর’ ‘চোর’ স্লোগানের পর সন্দীপের উপর হামলা! মারা হলো চড় থাপ্পড়! ‘চোর, চোর’ স্লোগান উঠার পর, আলিপুর আদালতের চত্বরে সন্দীপ ঘোষের উপর হামলা চালানোর চেষ্টা হয়। আদালত থেকে বেরিয়ে আসার সময় কয়েকজন তাঁর দিকে ঝাঁপিয়ে পড়েন,মারা হয় চড় থাপ্পড়। পুলিশ তাঁদের ঠেকিয়ে দেয় এবং সন্দীপকে কোনোরকমে গাড়িতে তুলে নেয়। এর ফলে আদালতের চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । মঙ্গলবার দুপুরে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় তাঁকে। তাঁকে নিজাম প্যালেস থেকে বার করে আদালতে নিয়ে যাওয়ার সময় ‘চোর, চোর’ স্লোগান ওঠে চারদিক থেকে । আদালতে পেশ করে নিজেদের হেফাজতে…
কর্তৃপক্ষ যদি চান, তাহলে ইস্তফা দিতে রাজি সিপি! বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন আন্দোলনকারীরা।বাংলা উত্তাল আর জি কর নিয়ে। সুবিচার সহ বহু দাবি উঠেছে আন্দোলনকারী চিকিৎসক ও জনগণের তরফ থেকে। বর্তমানে, জুনিয়র চিকিৎসকদের প্রধান দাবি হল সিপি বিনীত গোয়েলের পদত্যাগ। দীর্ঘ অবস্থান বিক্ষোভের পর, তারা এই দাবি সিপির কাছে জানিয়েছেন। বৈঠক শেষে, আন্দোলনকারীরা বলেছেন যে সিপি নিজে জানিয়েছেন, যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ চায়, তাহলে তিনি পদত্যাগে আপত্তি করবেন না।জুনিয়র চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে লালবাজারে অভিযানের আহ্বান জানিয়েছিলেন। মিছিল ঠেকাতে পুলিশ লালবাজারকে লৌহকপাট দিয়ে ঘিরে ফেলে। পরে জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে পড়েন। প্রায় ১৮ ঘণ্টা অবস্থানের পর পুলিশি অনুমতি পান। মিছিল বেন্টিঙ্ক…
কেনো রাতে মেয়েদের ডিউটি নিষিদ্ধ করা হবে! মমতাকে বিধানসভায় তুলোধুনো শুভেন্দু অধিকারীর!’রাত্তিরের সাথী’ প্রকল্পে উল্লেখ করা হয়েছে যে, মেয়েদের রাতের ডিউটি নিষিদ্ধ। সম্প্রতি, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই মতামত প্রকাশ করেন, বলেন, “মেয়েদের বারো ঘণ্টা ডিউটি দিন এবং যথাসম্ভব দ্রুত ছুটি দিন।” এই মন্তব্য মূলত মহিলা চিকিৎসকদের উদ্দেশ্যে বলা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ হন এবং এর ফলে দুই নেতার মধ্যে বিতর্ক শুরু হয়।মঙ্গলবারে মুখ্যমন্ত্রী ধর্ষণবিরোধী ‘অপরাজিতা’ বিল পেশ করেন। এই সময়ে তিনি কর্মরত মহিলাদের কাজের ঘণ্টা নিয়েও মতামত প্রকাশ করেন এবং নিরাপত্তার উপর জোর দেন। মমতার বক্তব্য ছিল, “মহিলা ডাক্তার…
বিনীত পদত্যাগ করলেই লালবাজারের অবস্থান বিক্ষোভ উঠবে, ঘোষণা জুনিয়র ডাক্তারদের!লালবাজারের অভিযানে অনড় এবং অনমনীয় জুনিয়র চিকিৎসকরা অবস্থান করছেন। রাত ২ টা ৩০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তাররাও যোগ দিয়েছেন লালবাজার ঘেরাও অবস্থান বিক্ষোভে! ডাক্তারদের দাবী বিনীত গোয়েল পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান আন্দোলন চলবেই! সোমবার লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সামনে পুলিশ কর্তাদের সাথে এক দফা আলোচনা হয়েছে। হঠাৎ খবর আসে, সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে! আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সিবিআই-এর হাতে আটক হয়েছেন। লালবাজারের রাস্তায় অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে হইচই পড়ে যায়। স্লোগান উঠে। এই অভিযান কি তাহলে শেষ হবে? অন্তত আজকের জন্য? এক জুনিয়র…
গ্রেফতার সন্দীপ ঘোষ! ১৬ দিন কড়া জিজ্ঞাসাবাদের পর সিবিআই ধরল আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে!সন্দীপ ঘোষ, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, অবশেষে গ্রেফতার হয়েছেন। ১৬ অগস্ট থেকে তিনি টানা ১৫ দিন সিবিআই-এর জেরায় ছিলেন। গত শনিবার ও রবিবার তাঁকে জেরা করা হয়নি, কিন্তু সোমবার তাঁকে আবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। সন্ধ্যায়, সিবিআই অফিসাররা তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যান, এবং তারপরেই তাঁর গ্রেফতারের খবর জানানো হয়। সন্দীপ ঘোষের গ্রেফতারির পর আরও তিন জনকে পাকড়াও করল সিবিআই। ধৃতদের নাম সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলি। এঁদের মধ্যে আফসর আলি সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন।এই আফসার মেডিক্যাল বর্জ্য বাংলাদেশে পাচারে সন্দীপ ঘোষকে সাহায্য করতো। ৯ অগস্ট আরজি…
আর জি করের মৃতার স্মরণে বিধানসভার অন্দরেই মোমবাতি হাতে মিছিল! নজিরবিহীন ঘটনা ঘটালেন শুভেন্দু অধিকারীরা!বিশেষ অধিবেশনের চারপাশে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি তৈরিহয় । হট্টগোল দিয়ে শুরু হয়েছে আজকের অধিবেশন । শোকপ্রস্তাব পাঠের সময় অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার মধ্যে বিতর্ক দেখা গেছে। শুভেন্দু অধিকারী আরজি কর কাণ্ড নিয়ে বিধানসভায় বক্তৃতা করেন। নীরবতা পালন করা হয়েছে, তবে তা অধিবেশন মুলতবি হওয়ার পরে। শেষে, বিজেপি বিধায়করা মোমবাতি নিয়ে এক নজিরবিহীন মৌন মিছিল করেন, যা বিধানসভা সাক্ষী থাকে।আজ, সোমবার থেকে বিধানসভায় দুই দিনের এক বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে, ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে একটি নতুন বিল আনার প্রস্তাব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল,…
নাগরিক মিছিলের শেষে রাত জাগছে ধর্মতলা,স্বস্তিকা- বিদীপ্তা-বিরসারা ধর্মতলায় ধর্না অবস্থানে !কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, এভাবেই রবিবার মহানগরীর পথে পথে মানুষের পা মেলানো হল। ধর্মতলায় সমাবেশের মঞ্চে জনতার ভিড় ছিল। সেখান থেকেই সবাই—সাধারণ মানুষ থেকে তারকা—প্রত্যেকের বার্তা ছিল, “শেষ দেখে ছাড়ব।” পরিকল্পনা অনুযায়ী, দাবি দাওয়া পেশ করা, বক্তব্য রাখা, গানের সুরে ও নাচের তালে, মূকাভিনয়ের ছন্দে প্রতিবাদ জারি থাকবে। তবে রাত জাগার কোনো পরিকল্পনা ছিল না।সন্ধ্যা নামতেই পরিবেশ পাল্টে যায়। মিছিলের অংশগ্রহণকারীরা ধর্নায় বসে পড়েন। টলিউডের নামকরা ব্যক্তিত্বরা জনসাধারণের সাথে রাত কাটাবেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধর্না ভোর ৪টে পর্যন্ত চলবে। ধর্নার সময় আরও বাড়ানোর সম্ভাবনা আছে। স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী…
বড় দুঃসংবাদ তৃণমূলের !’পশ্চিমবঙ্গের আঞ্চলিক দলের গ্রহণযোগ্যতা নেই,’ বলে তৃণমূল ছাড়লেন অসমের রাজ্য সভাপতি!আরজি কাণ্ডের জেরে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে। এই অবস্থায়, উত্তর-পূর্বের এক রাজ্য থেকে আরও অস্বস্তিজনক খবর এসেছে জোড়াফুল শিবিরের জন্য। অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা দল ত্যাগ করেছেন। রবিবার তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা এবং দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগের কথা জানিয়েছেন।চিঠিতে উনি উল্লেখ করেছেন যে, অসমের জনগণের কাছে তৃণমূলের আদর্শ তুলে ধরতে না পারার জন্য তিনি সভাপতি হিসেবে ব্যর্থ হয়েছেন। ২০২২ সালের এপ্রিলে, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সাথে কলকাতায় এসে অভিষেকের সহায়তায় তিনি তৃণমূলে যোগ দেন। কংগ্রেস থেকে…
বাংলাদেশে একের পর এক হিন্দু শিক্ষক-শিক্ষিকাকে বাধ্য করা হচ্ছে সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে!এখনও পর্যন্ত শিকার ৫০ জন শিক্ষক!বাংলাদেশে হাসিনা সরকার পতনের মুখে পড়েছে। ছাত্র আন্দোলন যেমন ন্যায়ের দাবি নিয়ে অগ্রসর হচ্ছে, তেমনি তার আড়ালে বিভিন্ন হিংসা ও অরাজকতার ঘটনা ঘটে চলেছে। এই প্রবণতা এখনও চলমান। পূর্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বারবার ঘটেছে। সাম্প্রতিক খবরে, সরকারি চাকরিতে হিন্দুদের পদত্যাগের ঘটনা নজরে এসেছে।যদিও অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে, তবে বাস্তবে এর প্রয়োগ অকার্যকর বলে মনে হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুসারে, গত ৫ অগাস্ট থেকে বাংলাদেশে প্রায় ৫০ জন হিন্দু শিক্ষাবিদ পদত্যাগে বাধ্য হয়েছেন। এছাড়াও, বিভিন্ন সরকারি…
সোমবার লালবাজার অভিযানে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যেরা! দলে দলে যোগ দেয়ার আহবান !জুনিয়র ডাক্তাররা আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে সোমবারেও পথে নামবেন। তাঁরা লালবাজার অভিযানের ডাক দিয়েছেন। একই দাবিতে, আগামী বুধবার, ৪ সেপ্টেম্বর, ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। শনিবারের পর রবিবারেও ‘অভয়া ক্লিনিক’ চালু ছিল। কলকাতার আরও ছয়টি স্থানে এই ক্লিনিক চালানো হয়েছে।আরজি কর মামলার বিচারের দাবির পাশাপাশি, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিলম্বন এবং কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়ালের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন। তাঁরা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন। এই দাবিতে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন…

