- Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন,কারা পাবেন না? কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দেশবিরোধী কাজে যুক্ত জামাতী মদদপুষ্ট “বাংলাপক্ষের” প্রধান মুখ গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার!
- মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
- জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা,ফাইল ছিনতাই! মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির!
- আইপ্যাক দফতরে ED র অভিযানে মমতার নেতৃত্বে নথি ছিনতাই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির!
- ‘তোদের বাবা নরেন্দ্র মোদি এলেও বাঁচাতে পারবেনা ‘, লাগাতার হুমকি, বাংলাদেশে আবার হত্যা হিন্দু যুবককে !
- মোল্লা ইউনুসের বাংলাদেশে ফের হিন্দুহত্যা ! তিন সপ্তাহে তৃতীয় হিন্দু খুন বাংলাদেশে।
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
জ্যাকেটের ভিতরে নেই অন্তর্বাস, ফের খোলামেলা পোশাকে রাইমা!নিজেকে অনেকদিন গুটিয়ে রেখেছিলেন রাইমা সেন। তবে মুন মুন কন্যা আবার দাপিয়ে বেড়ানোর জন্য গ্ল্যামার জগতে নেমে পড়লেন। চুটিয়ে ফটোশুট করছেন অভিনেত্রী রাইমা সেন । সেই ছবি নিয়মিত আপলোড করছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এবার নীল জ্যাকেট পরে ছবি পোস্ট করেছেন মুনমুনকন্যা। যার ভিতরে কোনও অন্তর্বাস পরেননি। উন্মুক্ত বক্ষবিভাজিকা এভাবেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন রাইমা।
Being Human’ নিয়ে বিপাকে সলমন !এবার প্রতারণার অভিযোগ উঠল সলমন খানের বিরুদ্ধে। ভাইজানের পাশাপাশি তাঁর বোন আলভিরা-সহ আরও ৬ জনের বিরুদ্ধেও উঠছে একই অভিযোগ। চণ্ডীগড় থানায় তলব করা হয়েছে তাঁদের। আগামী ১৩ জুলাই থানায় তাঁদের তলব করা হয়েছে।পাঞ্জাবের চন্ডিগড়ে অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী সলমন খান ও তাঁর বোন-সহ আরও ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঠিক কী অভিযোগ রয়েছে? ওই ব্যবসায়ীর দাবি, গত ২০১৮ সালে প্রায় ২-৩ কোটি টাকা খরচ করে ‘বিইয়িং হিউম্যান’-এর একটি এক্সক্লুসিভ স্টোর খোলেন। সংস্থার তরফে ওই শোরুমটির প্রোমোশন এবং জিনিসপত্র সম্পর্কে ক্রেতাদের বোঝানোর জন্য কর্মীও দেওয়া হবে বলেই ওই ব্যবসায়ীকে আশ্বাস দেওয়া হয়েছিল।ওই ব্যবসায়ীর দাবি, সলমন খান…
অস্ট্রেলিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে ডেল্টা স্ট্রেনশুক্রবার কড়া লকডাউনের ঘোষণা করল অস্ট্রেলিয়ার সিডনি শহরে । ভারতে দাঁপিয়ে বেড়ানো করোনার (Coronavirus) ডেল্টা (Delta) স্ট্রেন ছড়িয়ে পড়েছে সেখানে। সংক্রমণ বহুদিন থেকেই মাথাচাড়া দিচ্ছে। তিন সপ্তাহ ধরেই লকডাউন চলছে সিডনিতে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার নাম নেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪। তাই এবার কড়া লকডাউনের পথে হাঁটতে হল প্রশাসনকে।
BCCI-টিম ম্যানেজমেন্ট অশান্তি, কাঠগড়ায় কোহলিদলের নিয়মিত ওপেনার শুভমন গিলের চোট। আর তাতেই চরমে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট এবং বিসিসিআইয়ের দ্বন্দ্ব। বিতর্কের মূল বিষয়বস্তু, আদৌ ইংল্যান্ডে গিলের পরিবর্ত হিসেবে অন্য কোনও ওপেনারকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কিনা? এ বিষয়ে পুরো ১৮০ ডিগ্রিতে অবস্থান করছে বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট।চোটের কারণে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত ওপেনার শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না। মেডিক্যাল টিম এ খবর জানাতেই গিলের পরিবর্ত হিসেবে অন্তত একজন ওপেনারকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ার দাবি জানায় টিম ম্যানেজমেন্ট। তাঁদের দাবি পৃথ্বী শ’ বা দেবদত্ত পাড়িক্কলের মধ্যে…
করোনা সংক্রমণ রুখতে ভারত-সহ ৮ দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞাবাংলাদেশে আতঙ্ক তৈরি করেছে করোনা । রূপ পালটে আরও ঘাতক হয়ে উঠেছে ভাইরাসটি। এহেন পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে ভারত-সহ ৮টি দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা।সোমবার বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক নয়া নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা-সহ আটটি দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না। তবে বাংলাদেশি প্রবাসী বা নাগরিকেরা ১৫দিন আগে এসব দেশে গিয়ে থাকলে দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী-সহ ১২টি দেশ থেকে যে কেউ আসতে ও যেতে পারবেন। তবে ভ্রমণকারীদের…
আরও ধনী হলেন বিশ্বের ধনীতম ব্যক্তি Jeff Bezosতিনি এমনিতেই বিশ্বের ধনীতম ব্যক্তি। কিন্তু কথাতেই বলে ঈশ্বর যখন দেন, তখন ছপ্পর ফুঁড়েই দেন। এবার পেন্টাগনের দৌলতে রেকর্ড পরিমাণে বাড়ল জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ ২১ হাজার কোটি ডলার!রুপিতে হিসাব করলে যা দাঁড়ায় ১৬ লক্ষ কোটি টাকায়।কিন্তু কিভাবে নতুন করে এই জোয়ার এল তাঁর সম্পদের পরিমাণে? আসলে বেজোসের সংস্থা আমাজনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে ক্লাউড কম্পিউটিংয়ের চুক্তি বাতিল করেছে পেন্টাগন। এর প্রভাবেই রাতারাতি আমাজনের শেয়ার বেড়ে গিয়েছে ৪.৭ শতাংশ। ফলে বেজোসের সম্পত্তি বাড়ল ৮৪০ কোটি ডলার তথা রুপিতে হিসাব করলে যা দাঁড়ায় ৬ লক্ষ ২৭ কোটি টাকারও বেশি।
‘ভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে’, আনলকের আগে দেশবাসীকে বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীরভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের কাবু হয়ে পড়া ব্রিটেনে দীর্ঘ লকডাউনের পর পুরোদমে আনলকের আগে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের । সোমবারই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসছে ব্রিটিশ মন্ত্রিসভা। হয়ত ১৯ তারিখ থেকে পুরোপুরি আনলকের পথে হাঁটবে ব্রিটেন। তারই রূপরেখা ঠিক হবে সোমবার।কথা ছিল, ২১ জুন থেকে ব্রিটেন আনলক হয়ে যাবে। কিন্তু করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হানায় তা হতে পারেনি। বরং আরও কয়েকদিন কঠোর বিধিনিষেধ জারি ছিল। পরিসংখ্যান বলছে, ব্রিটেনে সম্প্রতি নতুন করে করোনায় আক্রান্তদের বেশিরভাগের শরীরেই মিলছে ডেল্টা…
সৌমিত্রর পর শুভেন্দুকে খোঁচা রাজীবের মাত্র কয়েকঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তীব্র আক্রমণ করেছেন সাংসদ সৌমিত্র খাঁ। এবার নন্দীগ্রামের বিধায়ককে নিশানা করলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে বিঁধে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। যা নতুন করে উসকে দিয়েছে দলবদলের জল্পনা। ভোট পর্ব মেটার পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত ‘সৈনিক’ রাজীব বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছিল। যার জেরে কানাঘুষো শুরু হয়েছিল, হয়তো ফের তৃণমূলে ফিরবেন রাজীব। পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী। বুধবার শোকার্ত মুকুল রায়ের সঙ্গেও দেখা করেন তিনি। ফলে যে…
মোদির পরিবর্তিত মন্ত্রিসভায় বাংলার ৪ মুখদ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে মোট ৪৩ জন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদের মধ্যে ৭ জন আগে হয় প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাঁদের পদোন্নতি হয়েছে। ৮ জন নতুন করে পূর্ণমন্ত্রী হলেন। বাকিরা একেবারে নতুন মুখ। এদের হয় প্রতিমন্ত্রী নয় রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।মন্ত্রিত্ব পেলেন বাংলার চার সাংসদ- সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। তবে তাঁরা সকলেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। সুভাষ সরকার হলেন শিক্ষা প্রতিমন্ত্রী। পাশাপাশি নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র ও যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, জন বার্লা সংখ্যালঘু উন্নয়ন…
করোনায় কোণঠাসা কেন্দ্র, দায় ঝাড়তেই কি কোপ স্বাস্থ্যমন্ত্রীর উপর?পারফরম্যান্সই শেষ কথা! দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমবার রদবদলের আগেই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একপ্রকার সবাইকে চমকে দিয়ে নতুন মন্ত্রীদের শপথের আগে ইস্তফা দিতে হয়েছিল ১২ জন মন্ত্রীকে। সম্প্রসারণের আগে মোদি মন্ত্রিসভার মোট সদস্য ছিলেন ৫৩ জন। অর্থাৎ, এদিন একযোগে ২০ শতাংশের বেশি মন্ত্রীকে ছেঁটে ফেলেছেন প্রধানমন্ত্রী। তালিকায় রবিশংকর প্রসাদ, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, প্রকাশ জাভড়েকর, বাবুল সুপ্রিয়দের মতো বড় নাম থাকলেও, সবচেয়ে বড় এবং চমকপ্রদ নাম অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের । করোনা পরিস্থিতি সামাল দিতে গোটা দেশ যখন নাজেহাল, তখন দেশের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আলাদা তাৎপর্য তো রাখবেই।কিন্তু কেন কোপ পড়ল হর্ষবর্ধনের উপর? সরকার…