Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) সহ-প্রতিষ্ঠাতা রানা কপূর গান্ধী পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি-ED) কাছে দেওয়া বিবৃতিতে তিনি জানিয়েছেন, মকবুল ফিদা হুসেনের একটি ছবি প্রিয়ঙ্কা গান্ধী বঢরার কাছ থেকে তাঁকে ‘জোর করে’ কেনানো হয়েছিল।সেই টাকা ব্যবহার করা হয়েছিল নিউ ইয়র্কে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর চিকিত্‍সায়।অর্থপাচার সংক্রান্ত একটি মামলার চার্জশিটে ইডি(ED) এই তথ্য জানিয়েছে। চার্জশিটটি বিশেষ আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।রানা জানিয়েছেন, তত্‍কালীন পেট্রলিয়াম মন্ত্রী মুরলী দেওরা (বর্তমানে প্রয়াত) তাঁকে বলেন, ছবি না কিনলে তাঁর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক তৈরি হবে না। এর ফলে তাঁর ‘পদ্মভূষণ’ পাওয়ায়ও আটকে যাবে।বিশেষ আদালতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে তাতে উল্লেখ করা…

আরও পড়ুন

Emergency Helpline Number:112এখন থেকে পুলিশ, হাসপাতাল, দমকলে ফোন করার জরুরি নম্বর একটাইএখন থেকে সমস্ত জরুরি পরিষেবার জন্য আলাদা-আলাদা নয়, চালু হল একটাই নম্বর! পুলিশ, দমকল কিংবা হাসপাতালে ফোন করতে ডায়াল করুন ১১২! পশ্চিমবঙ্গের সর্বত্রই ১১২ নম্বরে ডায়াল করলে সব রকমের জরুরি পরিষেবা পাওয়া যাবে।বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্য পুলিশের তরফে এই বড় পরিবর্তনের কথা জানানো হয়। পাশাপাশি জানানো হয়েছে, সাইবার ক্রাইমের ক্ষেত্রে এখন থেকে ফোন করতে হবে ১৯৩০ নম্বরে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই নতুন নম্বরটি চালু করেছে। তবে নতুন নম্বরের সঙ্গে পুরনো নম্বর যুক্ত করা থাকায় আগের নম্বরে ফোন করলেও পরিষেবা পাওয়া যাবে। যেমন এখনও পুলিশে কোনও জরুরি অভিযোগ জানাতে ১০০…

আরও পড়ুন

ঝালদায় নিহত তপন কান্দু ও নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে উপস্থিত শুভেন্দু অধিকারী !পুরুলিয়ার ঝালদায় নিহত তপন কান্দু ও নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী !গত ১৩ই মার্চ পুরুলিয়ার ঝালদা পৌরসভার কাউন্সিলর কংগ্রেস নেতা তপন কান্দুকে নৃশংস ভাবে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনার কয়েকদিন পর সেই হত্যার ঘটনার একমাত্র সাক্ষী নিহত তপন বাবুর বন্ধু নিরঞ্জন বৈষ্ণব এর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় তার ঘরে পাওয়া যায়।আজ ওনাদের দুজনের বাসভবনে গেলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী । নিহত তপন বাবু ও নিরঞ্জন বাবুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে ওনাদের সহধর্মিণীদের সাথে সাক্ষাৎ করে কথা বলেন শুভেন্দু অধিকারী…

আরও পড়ুন

খেলা শেষ ,ভেঙে গেল ইমরান সরকারমধ্যরাতের নাটকের যবনিকা পতন পাকিস্তানে । অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে ১৭৪টি ভোট। ভেঙে গেল ইমরান খানের সরকার।অ্যাসেম্বলিতে উচ্ছাস প্রকাশ বিরোধীদের। তবে ইতিমধ্যেই হেলিকপ্টার করে ইসলামাবাদ ছেড়েছেন ইমরান।উল্লেখ্য অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই ঘোষণা করে। এর পরই শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী।এদিকে সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে । ইমরান সরলে তাঁর সমর্থকেরা রাস্তায় নামতে পারে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।…

আরও পড়ুন

কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) ঘিরে আমজনতার আগ্রহ তুঙ্গে। তবে এই আগ্রহরে মূল কেন্দ্রবিন্দু হয় দু’টি। সাধারণ মানুষ জানতে চায় আয়করে ছাড় মিলল কিনা আর সস্তা হল কোন সরঞ্জাম, কোন দ্রব্যেরই বাড়ল দাম।ফেব্রুয়ারির মাস পয়লায় পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়করে মিলল না ছাড়। যা নিয়ে কার্যত হতাশ মধ্যবিত্ত। তবে আমদানি-রপ্তানি শুল্কে রদবদল হওয়ায় নিত্য প্রয়োজনীয় বেশকিছু জিনিস সস্তা হতে পারে। কী রয়েছে সেই তালিকায়? কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেখুন এক নজরে !দাম কমছেপোশাকহীরে এবং মূল্যবান রত্নইমিটেশনের গয়নাজুতোচামড়ার ব্যাগপেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক।স্টিলের উপজাত দ্রব্যমোবাইল ফোনচার্জারকৃষি সরঞ্জামদাম বাড়ছেবিদেশি ছাতাবিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্যএকনজরে কেন্দ্রীয় বাজেট ২০২২৫ বছরে…

আরও পড়ুন

বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে । তাঁর জায়গায় বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন ড:সুকান্ত মজুমদার। সোমবার বিজেপির তরফে এই নয়া নামের বিজ্ঞপ্তি জারি করা হল। আর এদিকে দিলীপ ঘোষকে মুকুল রায়ের ছেড়ে যাওয়া সর্বভারতীয় সহ-সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে। বঙ্গে ক্ষমতা দখল করতে না পারলেও ১৮ সাংসদ ও ৭৭ বিধায়ক হয়েছে বিজেপির। আর এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূমিকার কথা উল্লেখ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। কিন্তু এবার রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির রীতি অনুযায়ী, দুবার রাজ্য সভাপতির পদে বসলে আর ওই পদ আঁকড়ে থাকা যায় না। তাই দলীয় নিয়মেই এবার সরে যেতে হবে দিলীপ ঘোষ।…

আরও পড়ুন

পদত্যাগ করেই আফগানিস্তান ছাড়়লেন আশরফ গনি। রবিবার সকালে দক্ষিণের জালালাবাদ দখল নেওয়ার পর দুপুরের মধ্যে বিনা যুদ্ধে কাবুল দখল করে তালিবান। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদরের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে ৪৫ মিনিট বৈঠকের পরই পদত্যাগ করেছিলেন আশরাফ গনি। তার পরই বার্তা সংস্থা রয়টার্স এর সূত্রে খবর নিজের কোর টিম নিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তান গিয়েছেন । ইতিমধ্যে রাজধানী কাবুল ছেড়েছেন তিনি।রয়টার্সের পক্ষ থেকে প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে নারাজ তারা ।উল্লেখ্য আফগানিস্তানের রাজধানী কাবুল চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী। পাশাপাশি…

আরও পড়ুন

মন্ত্রীত্ব চলে যাওয়ার পর অবশেষে বিজেপি ও সাংসদ পদ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় । শনিবার ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।পাশাপাশি, অন্য কোনও দলে আপাতত যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন বাবুল সুপ্রিয় । বাবুল সুপ্রিয় ২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন এবং দু’বারই প্রতিমন্ত্রীও হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাননি । এবার মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়।পূর্বে ফেসবুকে তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন । তার পর থেকেই বাবুলকে ঘিরে বাংলার রাজনীতিতে চলছিল জল্পনা । এদিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছাড়লেন তিনি।আজ সমস্ত জল্পনার…

আরও পড়ুন

বিষয়টির বয়স বেশ কয়েক বছর পুরনো হলেও, করোনা আবহে এবং লকডাউনে মুঠোফোনে ওয়েব সিরিজ দেখার অভ্যাস আগের থেকে অনেকটাই বেড়েছে। । তাই তো সিনেমার পর্দায় যখন অনিশ্চয়তা দেখছে ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক তখনই বিভিন্ন OTT’প্লাটফর্মই এখন রক্ষা কবচ । তবে শুধু সিনেমা নয়, দর্শকদের বিনোদন দিতে সিরিজের দিকেও ঝুঁকছেন বলিউড অভিনেতা-নেত্রীরা । দর্শকদের এই চাহিদাকে মেটাতে এবার বড়সড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম Disney+ Hotstar। এখানে আসতে চলেছে একগুচ্ছ সিরিজ। তবে বেশিরভাগটাই জনপ্রিয় সিরিজের নতুন পর্ব ।অভিনেতা অজয় দেবগণ, সোনাক্ষী সিনহা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূজ’ ছবির প্রিমিয়ার হবে এই প্ল্যাটফর্মে। দেখানো হবে সইফ আলি খান-ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’ ।…

আরও পড়ুন

তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম চারদিনের সফরে রাজধানী দিল্লি (Delhi)আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূচি অনুযায়ী, ২৭ তারিখ মমতা হাজির হতে পারেন সংসদে। তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হওয়ায় দলনেত্রীর সংসদে প্রবেশাধিকার সহজ হয়েছে । সেখানে অবিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারতে পারেন তিনি। আজ মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে। তৃণমূল সূত্রে খবর, ওই দিন বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।উল্লেখ্য সংসদে বাদল অধিবেশন চলাকালীন প্রতি বারের ন্যায় এ বারও দিল্লি…

আরও পড়ুন