Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য অসম থেকে ওই সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে এবিটি সম্পর্কে গোয়েন্দাদের কাছে উঠে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, বাংলায় গ্রেনেড হামলা সহ বৃহত্তর বাংলাদেশ তৈরির পরিকল্পনা করেছিল আনসারুল্লাহ বাংলা টিম। উত্তরবঙ্গের ছয়টি জেলা বাংলাদেশের সঙ্গে যুক্ত করে বৃহত্তর বাংলাদেশ তৈরির পরিকল্পনা ছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর। এসটিএফ (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সূত্রে জানা গেছে, তাদের জেরার মুখে এই দাবি করেছেন খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত জেএমবি (জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ)-র সদস্য তারিকুল ইসলাম। এর আগে অভিযুক্ত জেএমবি (জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ)-র সদস্যকে…

আরও পড়ুন

অর্জুনের বাণ এর মতো লক্ষ্যভেদ করলেন শুভেন্দু অধিকারী। যা বলার সাহসিকতা দেখাতে পারেনি কোনো রাজনৈতিক নেতা,তাই এবার করে দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুসলিমদের দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সাথে জেহাদী মুসলিম যোগ নিয়ে বিস্ফোরক দাবী করলেন তিনি।উল্টে শাক দিয়ে মাছ ঢাকতে বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা অভিযোগ তুলেছে যে তাঁর কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে যোগসূত্র রয়েছে। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন। একইসঙ্গে তিনি বলেন, যদি জঙ্গি যোগ প্রমাণ করা যায়, তাহলে তিনি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন। মঙ্গলবার বিধানসভায় জবাবি ভাষণে রাজ্যের বিরোধী দলনেতা সহ পুরো…

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও তাঁকে জামিন দেওয়া হয়। হাই কোর্ট জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে। অন্য কোনও মামলা না থাকায় আপাতত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাচ্ছেন তিনি। মঙ্গলবার সুজয়কৃষ্ণের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের পক্ষে ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী। নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত…

আরও পড়ুন

আর কোনও রাখঢাক নয়। এবার সরাসরি দেশে ফিরে ‘প্রতিশোধের বার্তা’ দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) । আওয়ামী লীগ (Awami League) কর্মীদের উদ্দেশে এই কথা বলেছেন তিনি। কবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? এদিন বিস্ফোরক বার্তা দিলেন শেখ হাসিনা। বাংলাদেশে সাম্প্রতিক ‘হিংসাত্মক আন্দোলনে’ নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। ভার্চুয়াল কলে মুজিব কন্যা বলেন, ” আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্তঃসত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই…

আরও পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারত এবং তার দুই প্রতিবেশী দেশের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সম্মেলনে তিনি এই বক্তব্য রেখেছেন। তাঁর দাবি, এই যৌথ অর্থনীতি গড়ে তোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও এ বিষয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউনূস আরও উল্লেখ করেছেন যে, চার দেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই যৌথ অর্থনীতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫ সালের সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন ইউনূস। সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, সালেহউদ্দীন আহমেদ, আসিফ নজরুলের…

আরও পড়ুন

এ কী কাণ্ড পাকিস্তানে ,ভারতের শত্রুদের খুঁজে খুঁজে মারছে, মাথা হেলমেটে ঢাকা বাইকে করে এলো, উড়িয়ে দিল জঙ্গির খোপড়ি। ভারতের শত্রুরা হচ্ছে নিধন, কে করছে, কেন করছে তাও আবার পাকিস্তানে মাটিতেই কেউ বুঝতেই পারছে না। আতঙ্ক ছড়িয়ে পড়েছে জঙ্গি সংগঠনের হেভিওয়েটদের মধ্যে। পাকিস্তানে ভারতের শত্রুদের নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানে অজ্ঞাত মোটরসাইকেল চালকদের তাণ্ডব এখনো থামেনি। এখন খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলায়, মোটরসাইকেল আরোহী এক অজ্ঞাত বন্দুকধারী একের পর এক হত্যাকাণ্ডে মেতে উঠেছে। এবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর নিশানা সন্ত্রাসবাদী মাওলানা কাশিফ আলি। সে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার। বাইক আরোহী অজ্ঞাত পরিচয় বন্দুকারীরা মওলানা কাশিফ আলিকে গুলি করে হত্যা করেছে।…

আরও পড়ুন

বিধানসভা থেকে পুনরায় সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছেন। এছাড়া আরও তিনজন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু । সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। ঘটনাচক্রে সম্প্রতি কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজোিরে জটিলতা তৈরি হয়, যা আদালত পর্যন্ত গড়ায়। সোমবার, বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান। তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না-করে দেন অধ্যক্ষ। এর…

আরও পড়ুন

মমতা ব্যানার্জীর প্রশাসনের বাধা বিপত্তি কাটিয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে অবশেষে রবিবার বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো আরএসএসের (RSS) সভা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন সংঘ প্রধান মোহন ভাগবত। হিন্দুদের নিয়ে বড় বার্তা দিলেন সংঘ প্রধান। মোহন ভাগবত বলেন, ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই। বর্ধমানের সাঁইয়ের ময়দানে হাইকোর্টের নির্দেশে শর্ত মেনে হলো আরএসএসের অনুষ্ঠান। এদিন মোহন ভাগবত বলেন, “অনেকে প্রশ্ন করেন হিন্দু সংগঠনগুলিকেই কেন আমরা গুরুত্ব দিই। তাদের জন্য আমার উত্তর এটাই যে হিন্দু সমাজই দেশের মধ্যে দায়িত্ববান। আর তাই হিন্দুদের আমরা ঐক্যবদ্ধ করতে চাই। কারণ হিন্দুরাই ভারতবর্ষের উত্তরাধিকারী।” তিনি আরও বলেন, “ভারতের প্রকৃতির সঙ্গে সমাজের একটি বিশেষ গোষ্ঠী মানিয়ে নিতে পারেনি। তাই তারা…

আরও পড়ুন

ভারতের জনতাকে ভোটদানে উৎসাহিত করতে ওয়াশিংটন ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করত! এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই বিজেপির অভিযোগ, ভারতের নির্বাচন প্রক্রিয়ায় বিদেশি রাষ্ট্রগুলি হস্তক্ষেপ করছে। এবং সেখান থেকে অনেকেই ফায়দা তুলছে। যদিও গেরুয়া শিবিরের দাবি এই ঘটনায় তারা মোটেই উপকৃত হয়নি। বরং সন্দেহের তীর গিয়েছে কংগ্রেস এবং গান্ধী পরিবারের দিকে। বিষয়টি ঠিক কী? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নেন্ট এফিশিয়েন্সির তরফে রবিবার এক্স  হ্যান্ডেলে পোস্ট করা হয়। উল্লেখ্য, দপ্তরের শীর্ষে রয়েছেন মার্কিন ধন কুবের এলন মাস্ক। ওই পোস্টে জানানো হয়, আমেরিকা সরকারের খরচ কাটছাঁট করতে বেশ কিছু অনুদান বন্ধ করা হচ্ছে। বিশ্বের নানা দেশে কোন প্রকল্পগুলি হবে, তার তালিকাও দেওয়া…

আরও পড়ুন

ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে যখন মূত্রনালির নিম্নাংশ আক্রান্ত হয়, তখন চিকিৎসাশাস্ত্রে এই পরিস্থিতিকে মূত্রথলির সংক্রমণ বা সিস্টাইটিস বলা হয়। আর মূত্রনালির ঊর্ধ্বাংশ আক্রান্ত হলে বিশেষজ্ঞরা তাকে কিডনির সংক্রমণ বা পায়েলোনেফ্রাইটিস বলে ধরে নেন। নারী এবং পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারেন। আমেরিকান হেলথ লাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুরুষের তুলনায় নারীরা প্রস্রাবের সংক্রমণে বেশি ভোগেন। কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের মূত্রনালীর যে টিউব মূত্রাশয় থেকে প্রস্রাব বহন করে তা পুরুষের মূত্রনালী থেকে ছোট। তাই মূত্রনালী এবং মূত্রাশয়ের দূরত্ব নারীদের কম হওয়ায় সহজে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে পড়ে। এজন্য প্রস্রাবে জ্বালাপোড়া করে। প্রস্রাবের জ্বালাপোড়া বা অস্বস্তি (Dysuria) সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন…

আরও পড়ুন