- হাইকোর্টে খারিজ আর্জি: বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক ব্যানার্জী!
- ‘তাঁদের ফেরত পাঠানো হবে’, জনগণনা উদ্বোধন করেই বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
- মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর হামলার ছক ? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী জইশ-জঙ্গিরা !
- যোগাজীর মতো অ্যাকশনে শুভেন্দুর সরকার, তিলজলায় অবৈধ কারখানা ভাঙতে নামলো ‘বুলডোজার’!
- Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন,কারা পাবেন না? কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- দেশবিরোধী কাজে যুক্ত জামাতী মদদপুষ্ট “বাংলাপক্ষের” প্রধান মুখ গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার!
- মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI)-এর ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কাশ্যপ প্রমোদ প্যাটেল ওরফে কাশ প্যাটেল। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূতের উপর আস্থা রেখেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ায় কাশ প্যাটেলের নিয়োগ নিয়ে বিরোধীদের আপত্তি থাকলেও, ৫১-৪৯ ভোটে রিপাবলিকান প্রার্থীই বিজয়ী হন। তার নিয়োগে সেনেটও সম্মতি প্রদান করেছে। দায়িত্ব গ্রহণ করেই সন্ত্রাস দমনে কঠোর হুঁশিয়ারি দেন প্যাটেল। ১৯৮০ সালের ২৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন কাশ প্যাটেল। পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। কাশের বাবা-মা দুজনেই গুজরাটি। তিনি রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে পেস ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে জুরিস ডক্টর ডিগ্রি লাভ…
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে প্রথমেই নাম রয়েছে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। এছাড়া অরুণ হাজরা ও তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। আজ, শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। জানা গিয়েছে, চার্জশিটে নতুন করে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। এছাড়া জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও রয়েছে চার্জশিটে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে। সূত্রের খবর, মোট ১১ জন সাক্ষীর গোপন জবানবন্দী নেওয়ার আবেদন করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের ধারাও যোগ করায়, এবার আরও বিপাকে সুজয় কৃষ্ণ ওরফে…
বোলাররা প্রাথমিক কাজটি করেছিলেন। যদিও দুবাইয়ের পিচ নিয়ে চিন্তা ছিল । অক্ষর প্যাটেল ইনিংস ব্রেকে বলেছিলেন, এই পিচে ২২৯ সহজ লক্ষ্য। বল পুরনো হলেই খেলতে সুবিধা হবে। প্রত্যাশা ছিল শিশিরেরও। সে সব কিছুই হয়নি। সময়ের সঙ্গে ব্যাটিং কঠিন হয়ে যায়। বল থেমে থেমে আসছিল। বড় শট খেলতে সমস্যা হচ্ছিল। শুভমন গিল ১২৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ২০১৯ বিশ্বকাপের পর ভারতীয় ব্যাটারদের মধ্যে এটিই মন্থর সেঞ্চুরি। এর থেকেই পরিষ্কার, কতটা কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হয়েছে। ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল ভাইস ক্যাপ্টেন। দায়িত্ব পালন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত, ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন শুভমন। যদিও উইনিং শট লোকেশ রাহুলের ব্যাটে। ছয় মেরে…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের পর থেকেই বাংলাদেশের মুহাম্মদ ইউনুস সরকারের আচার আচরণে পরিবর্তন আসতে শুরু করেছে। অবশেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ সপ্তাহ শুরুতে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ওই সময় জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।তৌহিদ হোসেন বলেন, আমি তাকে (জয়শঙ্কর) আমন্ত্রণ জানিয়েছি। বলেছি, আমাদের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়েছে এবং মন্ত্রী পর্যায়েও আমাদের মেকানিজম রয়েছে। আমি তাকে (জয়শঙ্কর) বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছেন, এখন…
ভারতীয় ভোটারদের ‘ভোটদানে উৎসাহ দিতে’ ২১ মিলিয়ন ডলার দিতো আমেরিকা। কিন্তু ক্ষমায় ফিরে সেই অনুদান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বন্ধুর প্রতি কেন তাঁর এমন পদক্ষেপ নিয়েও নানা প্রশ্ন ওঠে। কিন্তু এবার এই অনুদান বন্ধ করা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ট্রাম্প। তিনি বললেন, ভারতের নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল জো বাইডেনের প্রশাসন! প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নাকি চাননি চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরুন নরেন্দ্র মোদি।তাই তাকে হঠাতেই USAID এর অনুদানের নামে নাকি ওই টাকা ঢেলেছিল বাইডেন সরকার। বুধবার সৌদি আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত ‘এফআইআই প্রায়োরিটি’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প।সেখানেই সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “কী…
মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দুপ্রেমী? নাকি ভোটের সময় নাটক? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোরালো বক্তব্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধিতার প্রধান সমন্বয়ক হিসাবে মানুষের কাঠগড়ায় তুলে দিয়েছে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় জবাবী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো।’ বিরোধীরা রাজনৈতিক স্বার্থে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কুৎসা রটানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। সীমান্তের ওপারে যখন আগুন জ্বলছে তখন এপারেও আগুন জ্বালানোর চেষ্টা চলছে। প্ররোচনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আছি বলে ‘বাংলা’ বাংলাদেশ…
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তানের বেহাল অবস্থা। ঘরের মাঠেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখাল না পাক ক্রিকেটাররা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—ক্রিকেটের সব বিভাগেই দিশাহীন গত বারের চ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডের ৫ উইকেটে ৩২০ রানের জবাবে পাকিস্তান ৪৭.২ ওভারে করল ২৬০ রান। মিচেল স্যান্টনারদের দল জিতল ৬০ রানে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। দলের বোলিং শক্তির উপর আস্থা রেখেছিলেন রিজ়ওয়ান। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ তিন জোরেোলারের কেউই নিউ জ়িল্যান্ডের ব্যাটারদের চাপে রাখতে পারেননি। পরে ৩২১ তাড়া করতে নেমেও বাবর আজ়মরা শুরু করেন টেস্ট ক্রিকেটের মেজাজে! প্রথম ৭ ওভারে ১ উইকেটে ১৪ রান করেন রিজ়ওয়ানেরা। ১০ ওভারের পর পাকিস্তানের…
দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। সুষমা স্বরাজ ও আতিশি মারলেনার পর আবারও দিল্লির মুখ্যমন্ত্রী পদে এক নারী বসছেন। বুধবার বিজেপির দীর্ঘ মিটিংয়ের পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম চূড়ান্ত করেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমে পরবেশ বর্মার নাম উঠে এসেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে এবং অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর জন্য তিনি দৌড়ে প্রথম স্থানে। কিন্তু পরে বিজেপি সিদ্ধান্ত নেয়, দিল্লির মুখ্যমন্ত্রী পদে মহিলাকেই রাখা হবে। সেই সময়েই বিজেপ চার জন মহিলা বিধায়কের নাম সামনে আসে। মুখ্যমন্ত্রীর দৌড়ে শিখা রাইও ছিলেন। শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব রেখা গুপ্তার উপরেই আস্থা রাখে।দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী…
কোনও আজগুবি অভিযোগ নয়, একেবারে তথ্যপ্রমাণ-সহ প্রকাশ্যে এসেছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভয়াবহ রিপোর্ট। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাতের পর ইউনুসের নেতৃত্বে হায়েনার মতো হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়েছে জঙ্গিরা। এই ধর্মীয় মৌলবাদীদের রোষানলে পড়ছেন সেখানকার শুধু সংখ্যালঘু হিন্দুরা নয়,সাথে সাথে আদিবাসী ,উপজাতি,বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ । রিপোর্ট অনুযায়ী, মাত্র ৫ মাসে ওপার বাংলায় খুন করা হয়েছে ৩২ জন হিন্দুকে। ১৩ জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, আঘাত নেমে সংখ্যালঘুদের উপাসনালয়ে। ধ্বংস করা হয়েছে ১৩৩টি মন্দির। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লাগাতার এই ঘটনা ঘটলেও চোখ বুজে রয়েছে ইউনুসের প্রশাসন। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু নির্যাতনের…
আট দল, পনেরো ম্যাচ, একটি ট্রফি—১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (2025 ICC Champions Trophy)। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেল লিগ ভিত্তিক প্রথম পর্ব। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। ৯ মার্চ ফাইনাল। সেটি লাহোরে হবে না দুবাইয়ে, নির্ভর করছে ভারত ফাইনালে উঠবে কি না তা নিয়ে। কোন দল কোন গ্রুপে: গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি-সূচি: তারিখম্যাচভেন্যুভারতীয় সময়১৯ ফেব্রুয়ারিপাকিস্তান–নিউজিল্যান্ডকরাচিবেলা ২:৩০টা২০ ফেব্রুয়ারিবাংলাদেশ–ভারতদুবাইবেলা ২:৩০টা২১ ফেব্রুয়ারিআফগানিস্তান–দক্ষিণ আফ্রিকাকরাচিবেলা ২:৩০টা২২ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া–ইংল্যান্ডলাহোরবেলা ২:৩০টা২৩ ফেব্রুয়ারিভারত-পাকিস্তানদুবাইবেলা ২:৩০টা২৪ ফেব্রুয়ারিবাংলাদেশ-নিউজিল্যান্ডরাওয়ালপিন্ডিবেলা ২:৩০টা২৫ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া–দক্ষিণ…
