Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত নতুন মোড় নিল বৃহস্পতিবার । এদিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল থাকবেন না ৷ এবার আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার।বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের সরকারি যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে,তার পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে রাজ্য সরকার।’বস্তুত, বিভিন্ন বিষয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের সঙ্ঘাত পশ্চিমবঙ্গে…

আরও পড়ুন

কয়লা পাচার-কাণ্ডে এবার ফেঁসে গেলো আরও এক তৃণমূল নেতা।শওকত মোল্লা (Showkat Molla) কে তলব করল সিবিআই। শুক্রবারই তলব করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক ও অভিষেক ব্যানার্জী ঘনিষ্ঠ শওকত মোল্লাকে।কয়লা- কেলেঙ্কারিতে দক্ষিণ ২৪ পরগনার যোগ সামনে এল।আসানসোল থেকে কয়লা পাচার হয়ে ওই জেলায় যেত বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণেই শওকতকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সহ শাসক দলের অনেকের নামই জড়িয়েছে এই কেলেঙ্কারিতে। আর এবার যুক্ত হলো দক্ষিণ ২৪ পরগনার দাপুটে নেতা শওকতের নাম । সিবিআই(CBI) সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে বেআইনি কয়লা পাচার হয়ে দক্ষিণ ২৪ পরগনার বহু ইট ভাটায়…

আরও পড়ুন

অর্জুনের বিজেপি ত্যাগের পর কর্মীদের মনোবল চাঙ্গা করতে শ্যামনগরে সাংগঠনিক সভা করেছেন শুভেন্দু অধিকারী। অর্জুনের দলবদলের পর ব্যারাকপুরে প্রথম শুভেন্দুর সাংগঠনিক সভা।আর এই দিনেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তনের পর ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংকে সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ শ্যামনগরে শুভেন্দু অধিকারীর সাংগঠিক সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং এই জেলার সমস্ত মণ্ডল সভাপতি এবং জেলা কমিটির সদস্যরা। উল্লেখ্য এতদিন এই সাংগঠনিক জেলার দায়িত্ব সামলেছেন অর্জুন সিং। তাঁর অনুপস্থিতিতে কিভাবে সংগঠন চলবে এবং কী কী দুর্বলতা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বৈঠকের আগে শ্যামনগর জুড়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ে। তাঁকে অর্জুন সিংয়ের…

আরও পড়ুন

২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই ভাঙন অব্যাহত রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। নির্বাচনের আগে যাঁরা TMC ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা আবারও ফিরে যাচ্ছেন পুরনো দলে। সম্প্রতি সেই দলে নাম লিখিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। আর ফুলবদলের পরই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি আরও অনেকেই তৃণমূলে ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি। যদিও অর্জুনের দলবদলের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এনিয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) সাফ জানিয়েছেন, “দলে কে এল গেল তাতে কিছুই যায় আসে না।” মঙ্গলবার সকাল থেকে প্রত্যেক জেলাতেই বিজেপির বিধায়কদের নিয়ে আলাদাভাবে দফায় দফায় বৈঠক হয়েছে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার…

আরও পড়ুন

কংগ্রেস ছাড়লেন প্রবীন নেতা কপিল সিব্বল (Kapil Sibal)। তিনি সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন। এই সময় তাঁর পাশে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রসঙ্গত, তাঁর রাজ্য়সভার সাংসদপদের মেয়াদ শেষ হওয়ার পথে।কপিল সিব্বল পেশায় আইনজীবী।কংগ্রেসী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। দীর্ঘদিন কংগ্রেসের প্রার্থী হিসেবেই রাজ্যসভায় তাঁর বক্তব্য নজর কেড়েছে। কিন্তু সম্প্রতি কংগ্রেস তাঁকে আবার রাজ্যসভায় পাঠাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়। মূলত বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কপিল সিব্বলের দাবি গত ১৬ মে তিনি কংগ্রেস ছেড়েছেন। মনমোহন সিং জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে রাজ্যসভায় মোদী সরকারের দিকে তীক্ষ্ণ আক্রমণ শানানোর ব্যাপারে প্রথম সারিতে ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি…

আরও পড়ুন

অর্জুন সিংয়ের (Arjun Singh) তৃণমূলে যাওয়ার পরই সৌমিত্র খাঁর দলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই বিতর্কে কার্যত জল ঢাললেন খোদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ”চতুর শেয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল ছাড়বে সেদিন দলে ফেরার কথা ভাবব।”এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ বলেন, ”অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। কিন্তু, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক সম্পর্ক এক নয়। চতুর শেয়ালের হাত ধরে আমি পাঁঠাবলী হব না। আমি চতুর শেয়ালের পতন দেখতে চাই। ভাইপো ব্যানার্জী যেদিন তৃণমূল থেকে সরবেন, সেদিন তৃণমূল নিয়ে চিন্তা করবো ।”বিজেপি সূত্রে খবর, অর্জুন সিং দল ছাড়তেই তাঁর দায়িত্ব এবার দেওয়া হল সৌমিত্র…

আরও পড়ুন

তৃণমূলে ঘরওয়াপসির পর সোমবার দলীয় বৈঠকে রাগ-অভিমান ভুলে অর্জুন সিংকে জড়িয়ে ধরেছিলেন মদন মিত্র। গত তিন বছরে বারাকপুর জুড়ে এত হিংসা-হানাহানি, গুলি-বোমাবাজি, মৃত্যু সবকিছুর স্মৃতি ভুলে ফের কাছাকাছি এলেন মদন-অর্জুন। ভাটপাড়ায় বিধানসভায় নির্বাচনের সময় দুই নেতার অশান্তির সাক্ষী ছিলেন অনেকেই।উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের আগে টেলিভিশন চ্যানেলে মদন-অর্জুনের ঝগড়া দেখার মতো বিষয় হয়ে গিয়েছিল। বাঙালি তখন গিলছিল দুজনের বাক্যবাণ। গালাগালি, হুমকি সবই হত লাইভ। মদন অর্জুনকে হুঁশিয়ারি দিচ্ছেন। আবার অর্জুন মদনকে মাতাল বলে কটাক্ষ করছেন। কিন্তু অর্জুন ঘরে ফিরতে ঝগড়া-অশান্তি এখন অতীত। অর্জুন বলেছেন, মদন তাঁকে বিটি রোডে চা-সিঙারা খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন। কিন্তু অর্জুন ঘরে ফিরতেই সব বিবাদ ভুলে গেলেন…

আরও পড়ুন

বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগদানে ( Arjun Singh) তুমুল তোলপাড় শুরু হয়েছে বিজেপির অভ্যন্তরে। ২৪ ঘণ্টার মধ্যেই বাংলায় কেন্দ্রীয় টিম পাঠালো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর নেতৃত্বে বিশেষ কেন্দ্রীয় টিম আজ বাংলায় আসে । নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় টিম। শেষে সংগঠনের অবস্থা বেগতিক দেখে শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিশেষ দায়িত্ব দেওয়া হয় ।এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ( JP Nadda) সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যে কীভাবে অর্জুন তৃণমূলে যোগ দিলো ? এই নিয়ে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে…

আরও পড়ুন

আলাদা রাজ্যের দাবিতে একাধিক বার সরব হয়েছিলেন উত্তরবঙ্গের বিজেপি নেতারা । এ বার রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্যের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্রের দাবি, রাঢ় বাংলা বঞ্চিত। তিনি বলেন, ‘‘রাঢ় বাংলা এবং জঙ্গলমহলকে বঞ্চিত করা হচ্ছে। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করবেন। কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কী আছে? পশ্চিমবাংলায় থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোল এই জায়গাগুলোকে কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদা করে চিন্তা করলে খুব ভাল হয়। আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি। আপনাদের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিশ্চয় থাকব।…

আরও পড়ুন

অবশেষে পেট্রোল-ডিজেলের দামে ছাড় দিল রাজ্য সরকার। রাজ্যবাসীর জন্য যা খানিক স্বস্তির খবর। নবান্নে সাংবাদিক বৈঠকে পেট্রোলের উপর থেকে ২.৮০ টাকা ও ডিজেলে ২.০৩ টাকার ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দামে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার (Central Government)। শনিবারই ছাড় ঘোষণা করা হয় পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) শুল্কে (Excise Duty)। কেন্দ্র সরকারের পর এবার পেট্রোল-ডিজেলের উপরে শুল্ক কমালো রাজ্য সরকার। ফলে আমজনতাকে স্বস্তি দিতে রাজ্যে আরও সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল। প্রসঙ্গত শনিবার ছাড় ঘোষণা করা হয় পেট্রোল (Petrol)-ডিজেলের(Diesel) শুল্কে (Excise Duty)। এর ফলে অত্যাবশ্যকীয় জিনিসের দাম কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে, এমনটাই দাবি ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ীদের সংগঠন…

আরও পড়ুন