- জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা,ফাইল ছিনতাই! মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির!
- আইপ্যাক দফতরে ED র অভিযানে মমতার নেতৃত্বে নথি ছিনতাই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির!
- ‘তোদের বাবা নরেন্দ্র মোদি এলেও বাঁচাতে পারবেনা ‘, লাগাতার হুমকি, বাংলাদেশে আবার হত্যা হিন্দু যুবককে !
- মোল্লা ইউনুসের বাংলাদেশে ফের হিন্দুহত্যা ! তিন সপ্তাহে তৃতীয় হিন্দু খুন বাংলাদেশে।
- আফগানিস্তানে ফের পাকিস্তানি হামলা! ভারতে বসে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর !
- ‘কবে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হতে চলেছে ‘! শর্ত ও সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!
- গণবিদ্রোহের দাবি মেনে নিয়ে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি!
- শুল্ক চাপিয়ে উল্টো হাঁসফাঁস দশা ‘অহঙ্কারী’ ট্রাম্পের,মুক্তি পেতে ফের মোদীর শরণে,কিন্তু ফোনই তুলছেন না প্রধানমন্ত্রী?
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
আলাদা রাজ্যের দাবিতে একাধিক বার সরব হয়েছিলেন উত্তরবঙ্গের বিজেপি নেতারা । এ বার রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্যের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্রের দাবি, রাঢ় বাংলা বঞ্চিত। তিনি বলেন, ‘‘রাঢ় বাংলা এবং জঙ্গলমহলকে বঞ্চিত করা হচ্ছে। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করবেন। কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কী আছে? পশ্চিমবাংলায় থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোল এই জায়গাগুলোকে কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদা করে চিন্তা করলে খুব ভাল হয়। আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি। আপনাদের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিশ্চয় থাকব।…
অবশেষে পেট্রোল-ডিজেলের দামে ছাড় দিল রাজ্য সরকার। রাজ্যবাসীর জন্য যা খানিক স্বস্তির খবর। নবান্নে সাংবাদিক বৈঠকে পেট্রোলের উপর থেকে ২.৮০ টাকা ও ডিজেলে ২.০৩ টাকার ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দামে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার (Central Government)। শনিবারই ছাড় ঘোষণা করা হয় পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) শুল্কে (Excise Duty)। কেন্দ্র সরকারের পর এবার পেট্রোল-ডিজেলের উপরে শুল্ক কমালো রাজ্য সরকার। ফলে আমজনতাকে স্বস্তি দিতে রাজ্যে আরও সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল। প্রসঙ্গত শনিবার ছাড় ঘোষণা করা হয় পেট্রোল (Petrol)-ডিজেলের(Diesel) শুল্কে (Excise Duty)। এর ফলে অত্যাবশ্যকীয় জিনিসের দাম কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে, এমনটাই দাবি ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ীদের সংগঠন…
তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছি বলে বঙ্গ বিজেপির নেতারা সবসময় সন্দেহ করতো !তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক অর্জুন সিং !
তৃণমূলে ফিরেছেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছেন । দলত্যাগ করতেই বারাকপুরের সাংসদকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন পুলিশের বিরুদ্ধে কাজ করতে পারছিলেন না বলেই দল ছাড়লেন অর্জুন।অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলে যোগদানের পরই সাংবাদিক বৈঠক করেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, “অর্জুন সিং ক্ষমতায় থেকে রাজনীতি করে এসেছেন। বিরোধী হয়ে রাজনীতি করাটা যে কতটা কঠিন সেটা বুঝতে পেরেছেন এখন। ওঁর ব্যক্তিগত সমস্যা আছে তাই উনি চলে গিয়েছেন।উনি পুলিশকে সঙ্গে নিয়ে রাজনীতি করা লোক। ওনার পক্ষে পুলিশের বিরুদ্ধে গিয়ে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছিলো ।”দিলীপ…
দীর্ঘ তিন বছর বিজেপিতে কাটিয়ে শেষমেশ তৃণমূলে ফিরে এলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ যা বলেছিলেন, তাতে তাঁর দল বদলের জল্পনা আরও গতি পেয়েছিল। অবশেষে রবিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিং ।তৃণমূলে ফিরেই বিজেপিকে আক্রমণ শানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজ্য বিজেপি ঘরে বসে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি রাজ্যের পাটশিল্পের সমস্যা নিয়েও কেন্দ্রীয় সরকারকে একের পর এক অভিযোগের তিরে বিঁধেছেন অর্জুন।গত বেশ কয়েক দিন ধরেই বিজেপিতে বেসুরো হয়ে উঠেছিলেন অর্জুন। পাটজাত পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষগোয়েলের বিরুদ্ধে…
অবশেষে স্বস্তির খবর শোনালো কেন্দ্র। দাম কমছে রান্নার গ্যাস ,পেট্রল-ডিজেলের৷ লিটার প্রতি পেট্রলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা কেন্দ্রীয় শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে পেট্রলের দাম প্রতি লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমবে।9/12 Also, this year, we will give a subsidy of ₹ 200 per gas cylinder (upto 12 cylinders) to over 9 crore beneficiaries of Pradhan Mantri Ujjwala Yojana. This will help our mothers and sisters. This will have a revenue implication of around ₹ 6100 crore a year. #Ujjwala— Nirmala Sitharaman (@nsitharaman) May 21, 2022 এক টুইটে এ…
ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে এদিন ভূপতিনগরে কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ বজরংবলীর মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করারও কথা ছিল শুভেন্দুর৷ মাধাখালিতে জড় হয়েছিলেন বিজেপি কর্মীরা৷সেখানেই বিজেপি এবং তৃণমূল দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর জখম হয়েছেন৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নামানো হয় র্যাফ ও বিশাল পুলিশবাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷বিজেপির অভিযোগ, এদিন বিরোধী দলনেতার সভাকে কেন্দ্র করে আগত গাড়িগুলিকে জোর করে আটকাচ্ছিল তৃণমূল কর্মীরা৷ সেখানেই পাল্টা প্রতিরোধ গড়তে গিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূলের কর্মীরা ৷ পরে ঘটনাস্থলে আসেন শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে বজরংবলীর মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর প্রতিবাদ…
SSC দুর্নীতি মামলায় বিপাকে পড়েছেন পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়। তাদের নিয়ে কটাক্ষও শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আর এবার তাদেরকে নিয়েই প্যারোডি বানাল সিপিআইএম।বাংলা সিনেমা জগতের বিখ্যাত গান ‘বসন্ত এসে গেছে’-র সুরে বামেদের নতুন প্যারোডি ‘ট্রেন যেই থেমে গেছে, পরেশ তো নেমে গেছে’। রচনা এবং কন্ঠে ফের একবার রাহুল-নীলাব্জ জুটি।এর আগে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ‘টুম্পা সোনা’-র সুরে তাদের প্যারোডি রীতিমত আলোড়ন সৃষ্টি করে রাজনৈতিক মহলে। বামেদের একাংশের অনুমোদন না থাকলেও তাদেরই একটি বৃহৎ অংশ এবং একই সঙ্গে অন্যান্য বিরোধী দলের প্রচারে দেখা যায় এই গানের বহুল ব্যবহার। পরবর্তীকালে বিভিন্ন বাম নেতার প্রচারের গান বাঁধার আমন্ত্রণ পান তাঁরা দুজনেই।নীলাব্জ…
কেঁচো খুঁড়তে বেড়িয়ে এলো সাপ। বাংলাদেশী নাগরিক আলোরানি সরকারকে বনগাঁ দক্ষিণের প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস।অবশেষে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এলো হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী আলোরানি সরকার (Alo Rani Sarkar)। বিজেপির (BJP) প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে করা তাঁর ইলেকশন পিটিশন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিবেক চৌধুরী।বিচারপতির নির্দেশ, হাইকোর্টের নির্দেশ কপি পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। একই সঙ্গে মামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল প্রার্থীর দু’দেশের নাগরিকত্ব রয়েছে। মামলাকারী নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না।একুশের বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ছিলেন আলোরানি সরকার (Alo Rani…
বামেদের সময়ে চিরকুট দিয়ে,আর তৃণমূলের সময়ে তো নোট দিয়ে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করা হয় । বৃহস্পতিবার তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee ) ৷বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের জনসভায় অভিযোগ করেন, বাম আমলে চিরকুট দিয়ে টাকা নিয়েছে । তার প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় এই মন্তব্য করেন । কটাক্ষ করে তিনি বলেন, “নোটে নোটে নোটাক্কার হয়ে গেছে । যেমন বাম, সেই রকম তৃণমূল । একই মঞ্চে মধ্যে দাঁড়িয়ে আছে সব। যে কজন বামে ছিল,এখন সেই কটা তৃণমূলে আছে ।”বৃহস্পতিবার নিজাম প্যালেসে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল সিবিআই(CBI) দফতরে হাজিরা দিয়ে এসএসকেএম হাসপাতালে যান । এই প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আস্তে আস্তে নেতা-মন্ত্রীর ডাক…

