Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূলকে নিশানা সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷ পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে সিবিআই যে তদন্তগুলি করছে, তা আসলে মোদি ও মমতার মধ্যে হওয়া বোঝাপড়ার অংশ ৷ এমনটাই বীরভূমে সিপিআইএম এর একটি কর্মসূচিতে গিয়ে এমনটাই অভিযোগ করেন মহম্মদ সেলিম ৷রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই এর তদন্ত কতটা সঠিকভাবে হচ্ছে ? সেই প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম ৷ রাজ্যে সিআইডি ও পুলিশ প্রশাসনকে তৃণমূল দলদাসে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি ৷ কেন্দ্রে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ গোয়েন্দা সংস্থা সহ CBI কে নিজেদের সুবিধা মত ব্যবহার করে বলে অভিযোগ করেন মহম্মদ সেলিম। উল্লেখ্য গতকাল মহম্মদ সেলিম বলেন মাইনে দিয়ে পুলিশ না…

আরও পড়ুন

কাশীপুরে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত ঘিরে বিতর্ক তুললেন ফিরহাদ হাকিম। ‘কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত নিরপেক্ষ হবে তো’, প্রশ্ন ফিরহাদের ।বিজেপি যুব নেতা অর্জুন চৌরাশিয়ার দেহ উদ্ধার হয় কাশীপুরের রেলের এক পরিত্যাক্ত ঘরে। পরিবারের অমতে সেই দেহ পুলিশ জোর করে নিয়ে যায় বলে অভিযোগ। আরজিকরে (RG Kar )ময়নাতদন্ত করা হবে বলে বিজেপি নেতার দেহ নিয়ে রওনা দেয়। এদিকে তার মাঝেই ততক্ষণে কলকাতা হাইকোর্টে মামলা ওঠে। ময়নাতদন্তে স্থগিত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এরাপরেই হাইকোর্ট কম্যান্ড হাসপাতালে ওই নিহত বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই শনিবার ভোরে ইতিমধ্যেই অর্জুন চৌরাশিয়ার দেহ কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই…

আরও পড়ুন

বেআইনি কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট।কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বার বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোর জেরে এ বার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল রাজধানী দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কয়লা পাচার কাণ্ডে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি(ED )। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কয়েকবারনোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।অভিষেক জিজ্ঞাসাবাদের জন্য দুবার নয়াদিল্লিতে ইডি দফতরে হাজির হয়েছিলেন। কিন্তু রুজিরা নোটিস পাওয়া সত্ত্বেও যাননি। সেই কারণেই ইডি পাতিয়ালা হাউজ কোর্টে মামলা করেছে। তার ভিত্তিতে তাঁকে…

আরও পড়ুন

একুশের বিধানসভা নির্বাচনের পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের সফরে ঠাসা কর্মসূচির মদ্ধ আজ শিলিগুড়িতে এক বিশাল জনসভায় বক্তব্য রাখলেন অমিত শাহ !শিলিগুড়ির জনসভা থেকে অমিত শাহ বলেন, ‘‘উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে পরিষ্কার করে দিতে চাই, তৃণমূল সিএএ-র বিরোধিতা করছে। সেই কারণে তারা এর সম্বন্ধে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। ওরা বলছে, সিএএ নাকি কোনওদিন বাস্তবের মাটিতে জারি হবে না। কিন্তু আমি আজ পরিষ্কার করে বলে দিতে চাই, করোনার দাপট কমলেই আমরা সিএএ জারি করব এবং আমাদের ভাইদের নাগরিকত্ব দেব। মমতা দিদি, আপনি তো এটাই চান, যে অনুপ্রবেশ জারি থাকুক, এবং বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসেছেন, তাঁরা নাগরিকত্ব না পান। তৃণমূলের…

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেসের (TMC) আক্রমণে বিজেপির নিহত কর্মীদের পরিবারের জন্য যে যেমন পারেন অর্থ সাহায্য করুন। বুধবার ধর্মতলা মোড়ে দাঁড়িয়ে এই ভাবেই জনে জনে টাকা চাইলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা কর্মীরা । দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের হাতেও ছিল অর্থসংগ্রহের কৌটো। বিজেপির পক্ষে এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘শহিদ সম্মাননিধি সংগ্রহ’। আগামী শনিবার নিহত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যাওয়া হবে অর্থ সাহায্য নিয়ে। তার আগে এই ভাবে জনগণের থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে।বিজেপির বুধবারের অর্থ সংগ্রহ অনেকটাই ছিল প্রতীকী। বিজেপি সূত্রেই খবর, নিহত দলীয় কর্মীদের অর্থ সাহায্যের বড় অংশটাই আসবে দলীয় তহবিল থেকে। তার সঙ্গে…

আরও পড়ুন

দুবছর পর ফের গ্যালাক্সি এপার্টমেন্টের বারান্দা থেকে ভক্তদের সাথে ঈদের শুভেচছা বিনিময় করলেন সলমন খান !দেখুন ভিডিওটি-

আরও পড়ুন

সম্পর্কের ক্ষেত্রে যৌনতার অনেক বড় ভূমিকা রয়েছে। সম্পর্কের উষ্ণতা বাড়ানো ছাড়াও শরীর ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে যৌনতা।প্রেমের সম্পর্কে মনের চাহিদার সঙ্গে জড়িয়ে থাকে শারীরিক চাহিদাও (Sexual Needs)। সহজ ভাবে বলতে গেলে, ভালবাসায় শরীর এবং মন- দুইই মেলা জরুরি। আবার অনেকেই এক সঙ্গীতে তুষ্ট থাকতে পারেন না। তাঁরা একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক উপভোগ করতে চান। তাই অনেক সময় তাঁরা জড়িয়ে পড়েন পরকীয়ায়। কেউ কেউ আবার সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ না-হয়েও শুধুমাত্র শরীরী খেলাতেই মেতে উঠতে চান। ফলে তাঁরা বেছে নেন একাধিক সঙ্গী।কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা আসে, সেটা হল- একাধিক সঙ্গীর (Multiple Sexual Partner)সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার বিষয়টা…

আরও পড়ুন

সম্প্রতি এক ব্যক্তির বক্তব্য ঘিরে শোরগোল পরে গিয়েছে নেটদুনিয়ায়। ওই ব্যক্তি জানিয়েছেন তিনি প্রতিদিন নিজের মূত্র পান করেন। এর ফলে তার প্রায় ১০ বছর বয়স কমে গিয়েছে এবং তিনি ফিরে পেয়েছেন যৌবন।সমস্ত স্বাস্থ্য পানীয় এবং ওষুধগুলিকে একপাশে রেখে, ইংল্যান্ডের একজন নিরামিষাশী ব্যক্তি তার “স্বাস্থ্য সুবিধার” জন্য নিজের প্রস্রাব পান করছেন। হ্যারি মাতাদিন(Harry Matadeen) নামে ৩৪ বছর বয়সী এই ব্যক্তি একটি প্রস্রাব থেরাপিতে রয়েছেন এবং প্রতিদিন তার ২০০ মিলি পান করেন এবং বাকিটা বোতলে ভরে রেখে দেন। তিনি ২০১৬ সালে তার উদ্ভট থেরাপি দিয়ে শুরু করেছিলেন এবং দাবি করেছেন যে এটি তার মানসিক স্বাস্থ্যের পাশাপাশি চেহারার উন্নতিতে কার্যকর প্রমাণিত হয়েছেহ্যারি বিষণ্ণতা…

আরও পড়ুন

শাহরুখ খান আর কাজলের ভক্তদের খুশির দিন আসতে চলেছে। আবারও করণ জোহরকে ধন্যবাদ জানান সময় এসে গেছে। কারণ দীর্ঘ সাত বছর পর আবারও রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতাকে । যাদের অনস্ক্রিন রোমান্স সর্বদাই দর্শকদের আকৃষ্ট করে। বাজিগর সিমেনাতে প্রথম দুই স্টারের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখেছিল গোটা দেশ। তারপর দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম। শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল রোহিত শেঠীর দিলওয়ালে ছবিতে। করণ জোহর ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি রকি অউর রানি ছবির সেটে। এই ছবিতে তারকার ছড়াছড়ি। আলিয়া-রণবীরতো রয়েছেই । সঙ্গে রয়েছেন শাবানা আজমি – জয়া বচ্চনও। দুই বাঙালি অভিনেতা…

আরও পড়ুন

মুকুল রায় (Mukul Roy ) কি এখনও বিজেপিতে (BJP) আছেন ? মুকুল রায়ের বিধায়ক পদ আদৌও কি বৈধ? তা নিয়ে আজ শুনানি চলছে বিধানসভায়। মুকুল রায়ের বিধায়ক পদের বৈধতা নিয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তারপর থেকেই শুনানি চলছে বিধানসভার স্পিকারের ঘরে। আজ এই সক্রান্ত শুনানিতে বিস্ফোরক দাবি করলেন মুকুল রায়ের আইনজীবী। বিধানসভার স্পিকারকে তিনি জানিয়েছেন, ‘মুকুল রায় দল ছাড়েননি। খাতায়-কলমে এখনও তিনি বিজেপিতেই রয়েছেন। ‘মুকুল রায়ের আইজীবী আরো জানিয়েছেন যে মুকুল রায়ের মানসিক অবস্থা ভালো ছিল না বলে তিনি তার পুরোনো দলের অফিসে ঘুরতে গিয়েছিলেন,তবে তিনি এখনো বিজেপিতে রয়েছেন।অবশ্য মুকুল রায়ের আইনজীবীর এই দাবিকে একেবারেই…

আরও পড়ুন