Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

যৌথ সংসদীয় কমিটিতে পাশ হলো ওয়াকফ বিল। গত আগস্টে যে বিল পেশ করা হয়েছিল, তাতে কমিটি ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে। বিরোধী সাংসদদের আপত্তি উপেক্ষা করেই ওয়াকফ (সংশোধনী) বিলের নতুন খসড়া অনুমোদন করেছে যৌথ সংসদীয় কমিটি (JPC)। তবে বিজেপি এবং তাদের সহযোগী দলগুলির সাংসদরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন, তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে বলে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছেন। গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল। প্রাথমিক ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের সপ্তাহেই। কিন্তু নির্ধারিত সময়সীমার রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়।…

আরও পড়ুন

শপথ গ্রহণের পর থেকেই একের পর কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। বাংলাদেশে USAID প্রকল্পের আওতাধীন কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি।এতদিন পিছিয়ে পড়া দেশ হিসেবে আমেরিকার উন্নয়ন সংস্থা ইউএসএইড থেকে যে সাহায্য বাংলাদেশ পেত তা বন্ধ হল। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়েছে। দ্বিতীয়বার হোয়াইট হাউসের কুর্সিতে বসেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে মার্কিন সরকার জানিয়ে দিল যে ইউএসএইড বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করেছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল করার নির্দেশ…

আরও পড়ুন

পদ্মশ্রী পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচনা করা হয়েছে। এরপরেই রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। রবিবার বেলডাঙার আশ্রমে তিনি বলেন, “ভারতের রাজনীতির যা অবস্থা, তাতে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে।” কার্তিক কোনও দলের নাম না করলেও বলেন,যে দল ভারতের গণতন্ত্র রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে, তাদের পাশেই থাকব।” কার্তিক মহারাজ বলেন, “সন্ন্যাসীদের অনেকে পিছন থেকে রাজনীতি করছেন। রাজনীতি হল সব চেয়ে বড় নীতি। কিন্তু এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। একজন বলছেন ৭০ শতাংশ। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। একজন বলছেন সংখ্যা বাড়াও। সনাতনীদের রক্ষা করার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে…

আরও পড়ুন

ইউজিসি (UGC) সম্প্রতি ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২টি,যেগুলির অবস্থান কলকাতায়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কোনও প্রতিষ্ঠানে ভর্তির সময় আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে । ইউজিসির (UGC) প্রকাশিত তালিকায় থাকা বেশ কিছু প্রতিষ্ঠান দাবি করে যে তারা নির্দিষ্ট ডিগ্রি প্রদান করে। তবে, ইউজিসি জানিয়েছে যে এই প্রতিষ্ঠানগুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে নিবন্ধিত নয়।এই  ধরনের প্রতিষ্ঠানগুলি ছাত্র-ছাত্রীদের প্রলোভন দেখিয়ে ভর্তি করালেও নিবন্ধন না থাকার কারণে ভবিষ্যতে চাকরিক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। ইউজিসির নিয়ম অনুযায়ী, নিবন্ধন পেতে যে ধরনের অ্যাকাডেমিক ও পরিকাঠামোগত মানদণ্ড থাকা উচিত, তা এই বিশ্ববিদ্যালয়গুলিতে  নেই।ভর্তির আগে খুঁটিনাটি বিষয় জানতে…

আরও পড়ুন

ইউক্রেনে হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমস্ত দায় কি নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? নাকি, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরা ডোনাল্ড ট্রাম্পের হয়ে গুনগান গাইছেন তিনি? এখন এই প্রশ্নগুলিই তুলছে সংশ্লিষ্ট মহল। কারণ, প্রেসিডেন্টের বক্তব্য হল, যদি সেই সময় (২০২২ সাল) ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন, তাহলে হয়তো ‘ইউক্রেনের সঙ্কট’ এড়ানো যেত! এখেই শেষ নয়। এমনকি, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়েও ট্রাম্পের দাবির প্রতিধনি শোনা গেছে পুতিনের মন্তব্যে। ট্রাম্প দাবি করেছিলেন, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃতপক্ষে তিনিই বিজয়ী হয়েছিলেন, জো বাইডেন নন। কিন্তু তাঁর সেই বিজয় চুরি হয়েিয়েছিল। এখন পুতিনও সেই একই…

আরও পড়ুন

শিক্ষক নিয়োগ দুর্নীতির সূত্রে শিরোনামে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) সংস্থার নাম। এবার সেই সংস্থা নিয়েই আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইডি! জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) কালীঘাট এবং আমতলার বেশ কয়েকটি জমি-বাড়ি স্ক্যান করছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট রোড অঞ্চলের ৭টি ফ্ল্যাট ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা মৌজায় একটি পাঁচতলা বাড়ি এবং জমির খুঁটিনাটি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছে বলে খবর। আদালতে নথি পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…

আরও পড়ুন

৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের অন্যতম অসামরিক এই সম্মানের তালিকায় দেখা গেল একাধিক বাঙালির নাম। সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতা শংকর, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়সহ বাংলার মোট ৯ জন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পদ্মশ্রী প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন মোট ৭ জন। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ১৯ জন এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩১ জন। এই ১৩১ জনের তালিকায় রয়েছেন গানের সুরে গোটা ভারতের হৃদয়ে জায়গা করে নেওয়া বাংলার ছেলে অরিজিৎ সিং। তালিকায় রয়েছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শংকর। এছাড়া হাবড়ার বাসিন্দা প্রবাদপ্রতিম…

আরও পড়ুন

বাংলাদেশে ভারত বিরোধিতার ঢেউ উঠেছে চরমে । এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তারা ঢাকার সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তুলতে মরিয়া। পাকিস্তানের সঙ্গে দহরম মহরম বাড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও। এমনকি কয়েকদিন আগে ঢাকা সফরে গিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) প্রতিনিধি দল। যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। হুঁশিয়ারি দিয়ে বিদেশ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন উঠলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এক সময় ‘ভারতবন্ধু’ হিসাবেই পরিচিত ছিল বাংলাদেশ। কিন্তু শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পালাবদলের পর এই সম্পর্ক যেন বদলে যাচ্ছে। একাত্তরের গণহত্যা…

আরও পড়ুন

সত্যিই কি ডিজিটাল মুদ্রার দুনিয়ায় পা রাখতে চলেছেন ভারতের ধনীতম শিল্পপতি তথা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী? তাঁর ‘জিয়োকয়েন (Jio coin)’কে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে জল্পনা। যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে জিও কয়েনের (Jio coin) উদ্বোধন সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, গুজব রয়েছে যে এটি ভারতে ডিজিটাল মুদ্রা এবং ব্লকচেইন-ভিত্তিক পরিষেবার ক্রমবর্ধমান বাজারে প্রবেশের লক্ষ্যে কাজ করতে পারে। রিলায়েন্স যে ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় প্রবেশ করতে চলেছে, সেই খবর প্রথম প্রকাশ্যে আনে পলিগন ল্যাবস নামের একটি ভারতীয় ব্লকচেন সংস্থা। চলতি বছরের (২০২৫) ১৫ জানুয়ারি তাদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করে মুকেশের সংস্থা জিও। এর পর অম্বানিরা নতুন ডিজিটাল মুদ্রা বাজারে আনছেন বলে…

আরও পড়ুন

ধর্মেই মুক্তি। সংসার ত্যাগ করে সন্ন্যাসিনী হলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। শুক্রবার প্রয়রাজে মহাকুম্ভে (Maha Kumbh 2025) যোগ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সলমন -শাহরুখ এর সহ অভিনেত্রী। নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির মায়াজালে পড়েছিলেন মুম্বাইয়ের তাবড় ডনরাও। তখন বলিউডে মাফিয়ারাজ চলছিল। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোট রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় এবং পরবর্তীতে তিনি ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেন। একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই মমতার বলিউডের ক্যারিয়ার থেমে যায়। পরবর্তীতে প্রসেনজিৎট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও দেখা যায় তাকে। এবার সেই প্রাক্তন বলিউড অভিনেত্রী মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। View…

আরও পড়ুন