Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী কক্সবাজারের বিমান ঘাঁটির সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলার পেছনে স্থানীয় উচ্ছেদ অভিযানকে দায়ী করা হচ্ছে। হামলার পরপরই বাংলাদেশ বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্রিয় হয়ে ওঠে। আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। জাহেদের…

আরও পড়ুন

দুবাইয়ের মাঠে ভারত তাদের দাপট দেখিয়েছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, এই তিনটি বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে তারা। ম্যাচের নায়ক হয়েছেন বিরাট কোহলি। সেই কোহলি, যিনি কয়েক দিন আগেও সমালোচিত হচ্ছিলেন। ব্যাটে রান ছিল না। কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই যেন জ্বলে ওঠেন কোহলি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে একার ব্যাটে ভারতকে জয়ী করেছিলেন। তিন বছর পর দুবাইয়ের মাঠেও সেটাই দেখা গেল। দলকে জয় করে মাঠ ছেড়েছেন। কোহলির শতরানের অপেক্ষায় ছিল গোটা দেশ। তবে সাজঘর ছিল নিশ্চিন্ত। পাকিস্তানকে হারিয়ে সেই কথাই বললেন রোহিত শর্মা। ২০১২ এশিয়া কাপে ১৮৩ রান। ২০১৫ এক দিনের বিশ্বকাপে ১০৭ রান। ২০২৩ এশিয়া কাপে ১২২ রান। ২০২৫ চ্যাম্পিয়ন্স…

আরও পড়ুন

এনআরসি নিয়ে উত্তেজনা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। তবে ভুয়ো ভোটার নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে আবারও এনআরসি চালু করার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক রাজ্যের উদাহরণও দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রচুর বেআইনি ভোটার রয়েছে ,তা না হলে শাদ রাদির মতো জঙ্গি ভোট দিলো কীভাবে? তিনি বলেন, উত্তরাখণ্ডে, গুজরাটে এনআরসি হয়েছে। মহারাষ্ট্র শুরু করেছে। এনডিএ শাসিত রাজ্যে এনআরসির কাজ চলছে। শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে আমি মনে করি সমস্ত দল মিলে এনআরসির দাবি তোলা দরকার। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্যান্য রাজ্য করছে, মহারাষ্ট্র শুরু করেছে কাজ,আসুন মিলে বাংলাতেও শুরু করি । আপনাকে…

আরও পড়ুন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া একটি প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকার ২৯ মিলিয়ন ডলার দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে যার নাম কেউ কখনো শোনেনি এবং সেখানে মাত্র দুইজন কর্মী কাজ করেন। শুক্রবার হোয়াইট হাউসে গভর্নরদের এক বৈঠকে তিনি এ কথা বলেন। ওই দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হন। ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের (DOGE) সুপারিশে ইউএসএআইডির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। সেই টাকা গেছে এমন একটি প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে অবসর গ্রহণের পর, শক্তিকান্ত দাস এবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব পদে তাঁকে নিয়োগ করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর শনিবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। ২০১৮ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর তিনি অবসর নেন। এরপরই প্রধানমন্ত্রীর প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল তাঁকে। সালটা ২০১৬, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর কেন্দ্রের সঙ্গে শীর্ষ ব্যাঙ্কের রীতিমতো সংঘাত শুরু হয়। আরবিআই-এর গভর্নর থেকে ইস্তফা দেন রঘুরাম রাজন। এরপর উর্জিত প্যাটেল দায়িত্বে এলেও শীর্ষ ব্যাঙ্কের সঞ্চিত অর্থ নিয়ে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্কের সংঘাত থামেনি। উর্জিতের…

আরও পড়ুন

বিজেপি শাসিত অসমের বিধানসভার অধিবেশনে জুম্মার নামাজের প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেওয়া হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বিধানসভায় গত অগস্টে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক মাধ্যমে এই বিষয়ে আগেই একটি পোস্ট করেছিলেন। তাতে লিখেছিলেন, “আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই। তাই অসম বিধানসভায় জুম্মার নামাজের দু’ঘণ্টার বিরতির প্রথা দেওয়া হচ্ছে। মুছে ফেলা হচ্ছে ঔপনিবেশিকতার আরও একটি চিহ্ন। ১৯৩৭ সালে মুসলিম লিগের সৈয়দ সাদউল্লা এই প্রথা চালু করেছিলেন” বিজেপি নেতা হিমন্ত ওই ‘ঐতিহাসিক পদক্ষেপে’ সহায়তার জন্য অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দইমারি-সহ শাসক শিবিরের বিধায়কদের…

আরও পড়ুন

নোংরা খেলায় মেতেছে ওপার বাংলা। নৈরাজ্যের বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন থামছেই না। অবাধে চলছে ধর্মান্তকরণ। এবার মৌলবাদীদের সেই অত্যাচারের ছবি প্রকাশ্যে। মা-বাবার সামনেই জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হল এক কিশোরকে। সামনে দাঁড়িয়ে দেখতে হলো অসহায় মা-বাবাকে। হাসিনা সরকারের পতনের পর, বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের হত্যা করা হয়েছে। ঘরবাড়ি এবং মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এখনও রয়েছেন, তাদেরও কোণঠাসা করা হচ্ছে। ধর্মান্তকরণের জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছে। অকথ্য নির্যাতন করা হচ্ছে, বাবার সামনেই তার ছেলেকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, সেই ছবি ধরা পড়েছে। দেখা যাচ্ছে, অসহায় বাবা চিৎকার করে কেঁদে চলেছেন। তার চোখের সামনেই চলছে ছেলের ধর্মান্তকরণ। বাংলাদেশের…

আরও পড়ুন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং ভবিষ্যতে দেশটির জাতীয় দলে খেলার পরিকল্পনা করছেন। বিশেষ করে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে সাকিবের যুক্তরাষ্ট্রে বসবাসের বিষয়টি বেশ আলোচিত হয়েছে। পরিবারসহ দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করায় গুঞ্জন উঠেছিল যে তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। এবার সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে নাগরিকত্বের জন্য তার আবেদন করার খবর। ক্রিকেট প্রতি তার ভালোবাসা অপরিসীম তবে বয়সের কারণে জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ কমে…

আরও পড়ুন

চেয়ার টেনে দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই চেয়ারে বসছেন বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ার। দেশের রাজনীতিতে যখন শাসক-বিরোধী তরজা বারবার শিরোনামে উঠে আসে, তখন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যবহার যেন এক দৃষ্টান্ত। নয়াদিল্লিতে ৯৮তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে এমনই দৃশ্য দেখা গেল শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। গত বছরই মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভাষার সাহিত্য সম্মেলনেই উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। দিল্লিতে ৭১ বছর পর এই সম্মেলনের আসর বসেছে। সেই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ষীয়ান এনসিপি নেতার দিকে চেয়ার এগিয়ে তাঁকে বসতে সাহায্য করছেন…

আরও পড়ুন

ভারতে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র ২১ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের পর ভারতসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানায় ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (DOGE)। এরপর ভারতে অর্থ ব্যয় নিয়ে ওই বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যুক্তরাষ্ট্রের অর্থায়নকে ‘বাইরের হস্তক্ষেপ’ বলে অভিহিত করছে। এ জন্য তারা দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে কংগ্রেস এই হস্তক্ষেপ চেয়েছিল। কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা…

আরও পড়ুন