Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

ট্রাম্পই প্রেসিডেন্ট পদপ্রার্থী!কান ছুঁয়ে গুলি বেরোনোর পর কপাল খুলে গেলো ট্রাম্পের !ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। সোমবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। সহকর্মীদের ভোটে তিনি জয়ী হন। এছাড়া, ওহায়োর সেনেটর জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে, যিনি ট্রাম্পের প্রস্তাবিত প্রার্থী ছিলেন।৩৯ বছর বয়সি রাজনীতিক ভ্যান্স এর আগেও একাধিক বার সংবাদের শিরোনামে উঠে এসেছেন। একটা সময় তাঁকে ট্রাম্পের সবচেয়ে বড় সমালোচক বলে মনে করা হত। এমনকি ট্রাম্পকে ‘আমেরিকার হিটলার’ বলেও অভিহিত করেছিলেন ভ্যান্স। তবে ২০২১ সাল থেকে ভ্যান্স এবং ট্রাম্পের মধ্যে বরফ গলতে শুরু করে। পেশায় আইনজীবী ভ্যান্স…

আরও পড়ুন

জয়ন্তের ‘এত বড় বাড়ি’? জানতই না মদন-সৌগত ! দায়িত্ব এড়িয়ে ‘ভুল সংশোধন’ করার ঘোষণা সৌগত-মদনের !দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সোমবার দাবি করেছেন যে, কামারহাটিতে মা ও পুত্রকে মারধরে অভিযুক্ত জয়ন্ত সিংহ যে এত বড় বাড়ি করেছেন, তা তাঁরা জানতেন না। কামারহাটির মারধরকাণ্ডের পর জয়ন্তের তৃণমূল-ঘনিষ্ঠতা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। সৌগত এবং এলাকার বিধায়ক মদন মিত্রের সঙ্গে জয়ন্তের ছবি প্রকাশ্যে আসার পর, সৌগত সাংবাদিকদের সামনে সেই দায় ঝেড়ে ফেলেন। তিনি মেনে নিয়েছেন যে ভুল হয়েছে এবং তা সংশোধন করা হবে। কোনও প্রোমোটারের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা যাবে না বলেও তিনি নির্দেশ দিয়েছেন। এছাড়া, দলের নেতা-কর্মীদের পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার বিষয়েও…

আরও পড়ুন

টাটার এক সিদ্ধান্তে ঘুম উড়ে গেলো জিও , এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার ! এই মুহূর্তে টেলিকম জগতে আধিপত্য বজায় রেখেছে জিও আর এয়ারটেল। কিন্তু বিএসএনএল তার শক্তি বৃদ্ধি করলে অন্যান্য টেলিকম সংস্থাগুলো সমস্যার মুখে পড়বে, তা আলাদা করে কাউকেই বলতে হবে না।হ্যাঁ, ৩রা জুলাই থেকে Jio, Airtel, এবং Vodafone Idea তাদের প্রি-পেইড ও পোস্ট পেইড প্ল্যানের দাম বাড়িয়েছে. এর ফলে অনেক গ্রাহক বিএসএনএল (BSNL) এর দিকে ঝুঁকছেন।বিএসএনএল ইতিমধ্যে ১০ হাজার ৪জি টাওয়ার বসিয়েছে এবং ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছে, যা তাদের প্রতিযোগিতায় আরও শক্তিশালী করবে।সে অনুযায়ী BSNL টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এর সাথে ১৫,০০০ কোটি টাকার একটি চুক্তি করেছে। এই…

আরও পড়ুন

ইংল্যান্ডকে হারিয়ে ইউরো খেতাব স্প্যানিশদের !স্পেন ইউরো কাপে জিতেছে! ২০১২ সালের পর এই প্রথম ইউরো খেতাব স্প্যানিশ আর্মাডার।নিকো উইলিয়ামসের গোলে স্পেন এগিয়ে যায়, কিন্তু কোল পামারের গোল ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরায়। শেষ পর্যন্ত মিকেল ওয়ারজাবালের জয়সূচক গোল স্পেনকে বিজয় এনে দেয়।বার্লিনে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, যদিও বল দখলের লড়াইয়ে স্পেন অনেকটাই এগিয়ে ছিল (৬৪-৩৬)। লুইস দে লা ফুয়েন্তের দল ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। স্প্যানিশ আর্মাডা দুই উইং ধরে আক্রমণ শানানোর চেষ্টা করে।ইনজুরি টাইমে ইংল্যান্ডের ফিল ফডেন প্রথম শট নেন, কিন্তু উনাই সিমোন সহজেই বল আটকান। ইউরো ফাইনালে প্রথম শট নেওয়ার জন্য এই ম্যাচে রেকর্ড তৈরি হয়, যা…

আরও পড়ুন

সমাবেশে দুষ্কৃতী হামলা, কানে গুলি লাগল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ! আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব়্যালিতে গুলি চলার ঘটনা ঘটেছে। এতে একজন যোগদানকারী নিহত হয়েছেন এবং ট্রাম্প নিজেও আহত হয়েছেন। তাঁর ডান কানে গুলি লেগেছে এবং কানের ওপরের অংশ রক্তাক্ত হয়েছে। ঘটনাটি পেনসিলভানিয়ায় ঘটেছে। সিক্রেট সার্ভিসের কর্মীরা ওই দুষ্কৃতীকে গুলি করে খতম করেছেন। এই আকস্মিক ঘটনায় মঞ্চ থেকে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার ফলে আমেরিকায় ২০২৪ সালের নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।শনিবার পেনসিলভানিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর ঘটনা ঘটে। ট্রাম্পের ডান কানে গুলি লাগে এবং তাঁকে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। এই…

আরও পড়ুন

অনন্ত-রাধিকার গ্র্যান্ড ওয়েডিং-এর ষোলকলা পূর্ণ! অপেক্ষার অবসান। শনিবার রাতে নবদম্পতির ‘শুভ আর্শীবাদ’ অনুষ্ঠানে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের আসরে দেখা মেনেনি তাঁর, তবে একদিন পর অনন্ত-রাধিকাকে আর্শীবাদ দিতে হাজির তিনি।প্রধানমন্ত্রী আসতেই তাঁর পা ছুঁয়ে আর্শীবাদ গ্রহণ করল আম্বনি ছোট পুত্র ও ছোট বউমা।নতুন জুটিকে প্রাণ ভরে দুজনকে আর্শীবাদ করেন মোদী। প্রধানমন্ত্রী মোদীকে দেখা মাত্রই খুশির ঝিলিক অনন্ত-রাধিকার চোখে মুখে! মুকেশ-নীতার ছোট ছেলের এহেন কীর্তি দেখে ধন্য ধন্য করছেন সবাই । এদিন মোদীর পা ছুঁয়ে প্রণাম করল আম্বানি পরিবারের ছোট ছেলে। এরপর মোদীর চরণ ছুঁয়ে আর্শীবাদ নেয় নতুন বউ রাধিকা মার্চেন্ট । রাধিকার মাথায় হাত রেখে তাঁর সিঁথির সিঁদুর অটুট…

আরও পড়ুন

‘তুই বাঁচবি না, গুলি করে দেব’, সৌগত রায়ের পর এবার মদন মিত্রকে খুনের হুমকি!সৌগত রায়ের পরে এবার হুমকি ফোন পাওয়ার দাবি করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, মাঝরাতে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফোনে তাঁকে বলা হয়েছে, “তুই বাঁচবি না, কামারহাটি ঘটনা নিয়ে তুই মুখ খুলেছিস। আমরা তোকে গুলি করে মারব। গুলি খেতে প্রস্তুত থাক।”বৃহস্পতিবার সংবাদমাধ্যমে মদন মিত্র দাবি করেছেন, গত রাতে তাঁকে অচেনা এক নম্বর থেকে ফোন করেছিলেন। পরিষ্কার বাংলায় কথা বলেছিলেন সেই হুমকিদাতা । ওই ফোনে মদন মিত্র কে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় এফআইআর(FIR )দায়ের করতে চলেছেন বলে জানান মদন মিত্র ।মদন…

আরও পড়ুন

সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে স্তব্ধ বাংলাদেশ!সরকারি চাকরির নিয়োগে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে বাংলাদেশে ছাত্র আন্দোলন বিস্তার লাভ করেছে। ঢাকার প্রধান সংযোগস্থলগুলিতে ছাত্রদের অবরোধের ফলে রাজধানীর প্রায় ৫০টি রাস্তা তিন দিন ধরে যানজটে স্থব্ধ হয়ে পড়েছে, এবং ঢাকার সাথে দেশের রেল ও সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।বুধবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ চাকরির সংরক্ষণ বা কোটা ব্যবস্থা স্থগিত করার আদেশ জারি করে ছাত্রদের রাস্তা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা এই পরামর্শ উপেক্ষা করে আগামীকাল এবং সরকার তাদের দাবি না মানা পর্যন্ত অবিরাম রেল ও সড়ক অবরোধের ঘোষণা করেছে।বাংলাদেশ ২০১৮ সালে সংরক্ষণ-বিরোধী আন্দোলনে…

আরও পড়ুন

ভারতের শত্রুদেশের সাথে বন্ধুত্ব করলো বাংলাদেশ !চিন সফরে হাসিনা-জিনপিং বৈঠক, সই হল ২১টি সমঝোতা!নয়াদিল্লির পর এবার বেজিংয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে বৈঠক করেছেন শেখ হাসিনা। বুধবার, তিন দিনের চিন সফরের শেষ দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ বৈঠকে অংশ নিয়ে ২১টি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছেন।বাংলাদেশ সরকার জানিয়েছে যে, অর্থনৈতিক ও ব্যাঙ্কিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চিন মৈত্রী সেতু নির্মাণ, কৃষিপণ্য রফতানি, এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সমঝোতা পত্রে সই হয়েছে। উল্লেখযোগ্যভাবে, তিস্তা প্রকল্প সংক্রান্ত বিষয়টি এই তালিকায় অন্তর্ভুক্ত নয়।শেখ হাসিনা চিনের প্রধানমন্ত্রী লি কুইয়াংয়ের…

আরও পড়ুন

‘আড়িয়াদহ আসলে গুলি করে দেব’, মধ্যরাতে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি!কামারহাটির ডন জয়ন্ত সিংয়ের অপকর্মের ঘটনা পর পর প্রকাশিত হচ্ছে। এই নিয়ে সাংসদ এবং বিধায়কদের মধ্যে তীব্র বিতর্ক চলছে। এই সময়ে, দমদমের তৃণমূল সাংসদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও, তাকে তুই-তোকারি করে অশালীন ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে।সৌগত রায় যে ঘটনা নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন, সে সম্পর্কে ইতিমধ্যেই বারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজরিয়াকে ফোন করে বিস্তারিত অভিযোগ জানিয়েছেন তিনি।সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সৌগত রায় প্রকাশ করেছেন যে, মঙ্গলবার মধ্যরাতে তিনি এক অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়েছেন। ফোনে অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও, জয়ন্ত সিংকে মুক্তি না…

আরও পড়ুন