- জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা,ফাইল ছিনতাই! মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির!
- আইপ্যাক দফতরে ED র অভিযানে মমতার নেতৃত্বে নথি ছিনতাই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির!
- ‘তোদের বাবা নরেন্দ্র মোদি এলেও বাঁচাতে পারবেনা ‘, লাগাতার হুমকি, বাংলাদেশে আবার হত্যা হিন্দু যুবককে !
- মোল্লা ইউনুসের বাংলাদেশে ফের হিন্দুহত্যা ! তিন সপ্তাহে তৃতীয় হিন্দু খুন বাংলাদেশে।
- আফগানিস্তানে ফের পাকিস্তানি হামলা! ভারতে বসে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর !
- ‘কবে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হতে চলেছে ‘! শর্ত ও সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!
- গণবিদ্রোহের দাবি মেনে নিয়ে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি!
- শুল্ক চাপিয়ে উল্টো হাঁসফাঁস দশা ‘অহঙ্কারী’ ট্রাম্পের,মুক্তি পেতে ফের মোদীর শরণে,কিন্তু ফোনই তুলছেন না প্রধানমন্ত্রী?
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
R G Kar Issue:আর জি কর হত্যাকাণ্ডে আন্দোলনের ঝাঁজ বাড়াতে নয়া কর্মসূচি ঘোষণা আন্দোলনকারী চিকিৎসকদের !
আর জি কর হত্যাকাণ্ডে আন্দোলনের ঝাঁজ বাড়াতে নয়া কর্মসূচি ঘোষণা আন্দোলনকারী চিকিৎসকদের !প্রায় এক মাস অতিক্রান্ত হলেও, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক প্রশ্ন অনুত্তরিত রয়েছে। সঞ্জয় রায় ব্যতীত আর কেউ গ্রেপ্তার হয়নি। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে, এবং জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তারা এখন নতুন কর্মসূচির ঘোষণা করেছেন।জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেছেন যে, রবিবার সকাল ১০টায় ‘অভয়া ক্লিনিক’ উদ্বোধন করা হবে। রাজ্যের বিভিন্ন অংশে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এরপর, বিকেল ৫টায় তারা মানববন্ধন করবে। জাতীয় সঙ্গীতের তালে ন্যায়বিচারের দাবি জানাবে মিছিলকারীরা। মধ্যরাতে আবার সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।…
‘সরকারি অর্থ নয়, বিচার চাই’! এ বার মমতার দূর্গাপূজার অনুদান প্রত্যাখ্যানের ঘোষণা করল হুগলির আরও একটি ক্লাব!নয়টি ক্লাব ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান বয়কটের ঘোষণা করেছে। এখন হুগলির আরেকটি ক্লাব সেই তালিকায় যোগ দিয়েছে। শ্রীরামপুরের বৈদ্যবাটী সদগোপপাড়া মহিলা মিলন চক্র বিবৃতি প্রকাশ করে অনুদান প্রত্যাখ্যান করেছে। ক্লাবের মতে, তারা সরকারি অনুদান নয়, বিচার চায়।ক্লাবের পক্ষ থেকে শ্রীরামপুর মহকুমা শাসকের দফতর এবং থানায় চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে, তারা এই বছর আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান গ্রহণ করবেন না। তারা চিকিৎসকের ভয়াবহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চাইছেন। যদি দোষীদের কঠোর শাস্তি হয়, তবেই তারা পরের বছর অনুদান নেবেন।পুজো কমিটির…
মমতার পদত্যাগ সহ কলকাতা পুলিশের ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এবং পুলিশ কমিশনারেটের সিবিআই কাস্টডি চাইছি। বিস্ফোরক দাবী শুভেন্দু অধিকারীর !আরজি কর প্রসঙ্গে আবারও ক্ষুব্ধ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট করে বলেন, “সরকারের মিথ্যাচার প্রকাশিত হয়েছে। পুলিশ কীভাবে মিথ্যা প্রচার করেছে এবং ডাক্তার বোনের মা-বাবা কীভাবে পুলিশের মুখোশ খুলে দিয়েছেন তা স্পষ্ট হয়েছে।” আক্রমণের ধার বাড়িয়ে, শুভেন্দু বলেন, “সন্দীপ ঘোষের আরজি করের ভাঙচুরের চিঠি প্রকাশ পেয়েছে। শাহজাহান, কেষ্ট মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো, সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর সন্ধান মিলছে।…
বিপুল পাকিস্তানি অস্ত্র আসছে বাংলাদেশে!অপ্রত্যাশিত যুদ্ধের জন্য সেনাকে তৈরি থাকার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর !ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি এই আহ্বান জানান কমান্ডারদের প্রতি। শেখ হাসিনার বিদায়ের পরে, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন ঘটছে। ঢাকা পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করছে। বর্তমানে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং পাকিস্তান থেকে তাদের প্রতিরক্ষা আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধি ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস অনুসারে, বাংলাদেশ পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে ৪০,০০০ রাউন্ড গুলি, ২,০০০ ট্যাঙ্কের গোলা, ৪০ টন আরডিএক্স বিস্ফোরক…
বিরাট খবর! আরজি করের ‘সেই’ রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই!গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে !আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এক প্রত্যক্ষদর্শীকে তদন্তের জন্য ব্যবহার করছে। সিবিআই সূত্রে জানা গেছে, ওই প্রত্যক্ষদর্শী আরজি কর হাসপাতালের গ্রুপ ডি কর্মী। ঘটনার দিন তিনি ডিউটিতে ছিলেন এবং সিবিআই তার বয়ান রেকর্ড করে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া করছে।আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে জুনিয়র চিকিৎসকেরখুনের ঘটনায় উত্তাল দেশ। তারই মধ্যে বিরাট খবর। হাসপাতালে ৮ অগাস্ট মধ্যরাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এরপর দিনই ‘প্লেস অফ অকারেন্স’ অর্থাৎ অপরাধস্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি শুরু হয়।স্বাস্থ্য…
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা সন্দীপ ঘোষের! আবেদন শুনতেই খারিজ করে দিলো শীর্ষ আদালত?সন্দীপ ঘোষের আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। “এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই, কোনো জায়গায় নেই,” বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের উদ্দেশ্যে।আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ওই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তাঁর বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।কিন্তু তাঁর আবেদন পত্রপাঠ নাকচ করে দেয় শীর্ষ…
‘দেশের ন্যক্কারজনক ঘটনায় কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো?’,কাঞ্চনের পর এবার শিল্পীদের কটাক্ষ ব্রাত্য বসুর!আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাজ্যের শিল্পীমহল প্রথম দিন থেকেই সরব। সম্প্রতি, নাট্যব্যক্তিত্ব এবং শিল্পীরা প্রতিবাদ হিসেবে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়েছেন। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, এবং শিল্পী সনাতন দিন্দা, যিনি রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ত্যাগ করেছেন। এই প্রেক্ষাপটে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিল্পীদের এই সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, “দেশের ন্যক্কারজনক ঘটনায় কেন্দ্রের পুরস্কার কি তারা ফেরাবেন?” ব্রাত্য বসু নিজে একজন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা। আর জি কর ঘটনার প্রতিবাদে শিল্পীদের রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দেওয়ার প্রক্রিয়ায় তিনি ক্ষুব্ধ। পুরস্কার ফেরানো…
দুর্নীতিবাজ বিনীত গোয়েলের পাওয়া জোড়া পদক কেড়ে নিতে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর!আরজি কর ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জুনিয়র ডাক্তাররা পদত্যাগের দাবি জানিয়েছেন। এই প্রেক্ষিতে, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের প্রাপ্ত রাষ্ট্রপতির জোড়া পুলিশ পদক প্রত্যাহারের প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু একটি প্রস্তাব সহ চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। একই সাথে, তিনি আরেকটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, যার অধীনে রয়েছে দেশের পুলিশবাহিনী। উভয় চিঠিতেই শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে, বিনীত ওই পুলিশি কৃতিত্বের পদক পাওয়ার ‘যোগ্য নন’। কারণ তাঁর নেতৃত্বে কলকাতা পুলিশ আরজি কর কাণ্ডের তদন্তে গুরুতর ব্যর্থ হয়েছে।I have written…
জুনিয়র ডাক্তারদের চাপে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দূর্নীতিবাজ ডিন ও সহকারী ডিনের ইস্তফা !রাজ্য-রাজনীতিতে আরজি কর-কাণ্ড নিয়ে চলছে তোলপাড়। বিচারের দাবিতে বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ জারি আছে। দুর্নীতির অভিযোগে কিছু জায়গায় পরিস্থিতি উত্তপ্ত। এবার ছাত্রছাত্রীদের অবিরাম আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল।দীর্ঘকাল ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ডিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছিল। বুধবার সকাল থেকে পড়ুয়ারা সেই অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ শুরু করেন এবং ডিনের পদত্যাগের দাবিও জানান। পড়ুয়াদের সাথে বিক্ষোভে যোগ দেন জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকারা। তাঁরা দাবি করেন, এই ধরনের দুর্নীতির ফলে এক জুনিয়র ডাক্তারকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে,…
কেনো পুলিশ টাকা দেওয়ার চেষ্টা করেছিল, কী ঢাকতে? আরজি করের মৃতার বাবা-মায়ের প্রশ্ন ?আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে বুধবার ‘বিচার পেতে আলোর পথে’ শীর্ষক কর্মসূচির আহ্বান জানিয়েছিল জুনিয়র ডাক্তারদের একটি সংগঠন। জুনিয়র ডাক্তাররা এই কর্মসূচি পালন করেছেন, যাতে নির্যাতিতার পরিবারও অংশ নিয়েছেন। এই সমাবেশে নির্যাতিতার বাবা-মা পুলিশের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন, তাদের অভিযোগ ছিল, “পুলিশ টাকা দেওয়ার চেষ্টা করেছিল। কেন? আমরা এর উত্তর চাই।”আকুতি জানিয়ে নির্যাতিতার বাবা কিছু প্রশ্ন উত্থাপন করেন। তিনি প্রশ্ন করেন, “হাসপাতাল কীভাবে কোনো পরীক্ষা না করেই বলতে পারে যে আমার মেয়ে আত্মহত্যা করেছে? সেদিন আমাদের মেয়ের মুখ…