- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
- জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা,ফাইল ছিনতাই! মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির!
- আইপ্যাক দফতরে ED র অভিযানে মমতার নেতৃত্বে নথি ছিনতাই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির!
- ‘তোদের বাবা নরেন্দ্র মোদি এলেও বাঁচাতে পারবেনা ‘, লাগাতার হুমকি, বাংলাদেশে আবার হত্যা হিন্দু যুবককে !
- মোল্লা ইউনুসের বাংলাদেশে ফের হিন্দুহত্যা ! তিন সপ্তাহে তৃতীয় হিন্দু খুন বাংলাদেশে।
- আফগানিস্তানে ফের পাকিস্তানি হামলা! ভারতে বসে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর !
- ‘কবে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হতে চলেছে ‘! শর্ত ও সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!
- গণবিদ্রোহের দাবি মেনে নিয়ে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি!
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
বাজেট অধিবেশনের সংসদ চত্বরে এক বিরল দৃশ্য দেখা গেল। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে মহালক্ষ্মীর মন্ত্রপাঠ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে আজ সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বললেন, “যে কোনও ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি। আজও আমি সেটাই করতে চাই। মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হন, এটাই প্রার্থনা।” এরপরই মহালক্ষ্মীর মন্ত্র আওরাতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। লক্ষ্মী স্তবের পর মোদি বলেন, “দেশবাসী আমাকে তৃতীয়বার…
দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনকে (Delhi Vote 2025) ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ করেছেন যে হরিয়ানা সরকার ইচ্ছাকৃতভাবে যমুনার জলে বিষ মিশিয়ে দিল্লির জল সরবরাহ ব্যাহত করছে। তার এই দাবিকে “অপমানজনক” আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদী পাল্টা বলেন যে হরিয়ানার মানুষ দিল্লিরই অংশ, এবং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এদিন মোদী কেজরিওয়ালের সমালোচনা করে বলেন “হরিয়ানার পাঠানো জল আমিও খাই, দিল্লির মানুষও খায় কেউ কীভাবে ভাবতে পারে যে হরিয়ানা মোদীকে হত্যা করতে বিষ মেশাবে? এই বক্তব্য শুধু হরিয়ানার নয়, গোটা…
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত ৪ মাস ১১ দিনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মোট ১৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩টি ঘটনা হত্যার এবং ৯টি নারী নির্যাতন ধর্ষণের ঘটনা । আজ সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ। ২০২৪ সালের ২১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ‘বিরাজমান সাম্পদিক সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। তিনি বলেন,…
বাংলাদেশে কি ফের পালাবদল? যা ইঙ্গিত তাতে যে কোনো দিন বাংলাদেশে ফের পট পরিবর্তন হতে পারে। জুলাই বিপ্লবে নেতৃত্ব ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশে। দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।শুধু তাই নয়, জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। জানা গিয়েছে যে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে এবং কমিটির সদস্যসচিব হতে পারেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গিয়েছে।সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে…
শরীর ও মন চাঙ্গা রাখতে পর্য ঘুমন্ত গুরুত্বপূর্ণ জানার পরেও প্রায় প্রতিদিন একই অবস্থা। ফোনে রিলস দেখতে দেখতে কখন সময় চলে যায় তা বোঝাই যায় না। অনেকের ক্ষেত্রে আবার রাত জেগে এমন অবস্থা হয় যে ঘুমের অপেক্ষায় জেগে থাকেন রাত দুটো কিংবা তিনটে পর্যন্ত। দিনের পর দিন এভাবে চলতে থাকার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাপনে। আপনার ক্ষেত্রেও কি একই সমস্যা? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ঘুমের ওষুধ খাওয়ার আগে অনিদ্রার সমস্যা মোকাবিলায় প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করতে পারেন এই সুপারফুডগুলো।
গুলেন বারি সিনড্রোম বা জিবিএস (GBS) হল স্নায়ুর একটি বিরল রোগ। এই স্নায়বিক রোগটি ধীরে ধীরে ভারতে ছড়িয়ে পড়ছে এবং মহারাষ্ট্রের পুনেতে এর প্রভাব সবচেয়ে মারাত্মক। আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে এবং ইতিমধ্যে এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র পুনে নয়, মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও এই বিরল স্নায়বিক রোগে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আগেই অনুমান করেছেন যে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।গুলেন বারি সিনড্রোম বা জিবিএস-এর ক্ষেত্রে প্রধানত ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণ ঘটে যা মারাত্মকভাবে আমাদের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। যারা জিবিএস-এ আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে ভুলবশত ইমিউন সিস্টেম স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। মস্তিষ্ক এবং শিরদাঁড়ার বাইরে…
আমেরিকার আর্থিক সাহায্য সাময়িকভাবে বন্ধ হওয়ায় বিপদে পড়েছে পাকিস্তান। দেশের একের পর এক উন্নয়নমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় কখন সাহায্য চালু করবেন, সেই অপেক্ষায় দিন গুনছে ইসলামাবাদ। ইতিমধ্যে বিদ্যুৎ, স্বাস্থ্য, আর্থিক উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। সম্প্রতি বিভিন্ন দেশের জন্য বরাদ্দ আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) আর্থিক্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আপাতত ৯০ দিনের জন্য ওই সমস্ত আর্থ সাহায্য বন্ধ থাকবে। ইউএসএইড ‘রিভিউ’ বা পর্যালোচনা করবেন ট্রাম্প, জানিয়েছেন আমেরিকার স্টেট দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। পর্যালোচনার পর ওই সমস্ত আর্থিক সাহায্য চালিয়ে যাওয়া হবে কি না, সে…
মহাকুম্ভমেলায় পুনরায় পুণ্যস্নান শুরু হয়েছে। ত্রিবেণী সঙ্গমে সাধুসন্তেরা একে একে ডুব দিচ্ছেন। আকাশথে চলছে ‘পুষ্পবৃষ্টি’। মঙ্গলবার গভীর রাতে কুম্ভমেলায় মৌনীমাবস্যা তিথি উপলক্ষে ‘শাহি স্নান’-এর সময় পদপিষ্টের ঘটনা ঘটে, যাতে অনেকের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তবে ধীরে ধীরে স্বাভাবিকের পথে মেলাপ্রাঙ্গণ। দিল্লির একটি সভা থেকে কুম্ভমেলার বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ত্রেণী সঙ্গমে পরিস্থিতিাতত স্বাভাবিক। মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’-এর সময়ে আকাশপথে ‘পুষ্পবৃষ্টি’ করার পরিকল্পনা আগেই করে রেখেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসন। মঙ্গলবার রাতে বিপর্যয়ের পর স্নান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ফাঁকা করে দেওয়া হয় গঙ্গা যমুন এবং অন্তঃসলিলা সরস্বতীর সংযোগস্থল ত্রিবেণী সঙ্গম। পরিস্থিতি স্বাভাবিক…
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ এখনও অসুস্থ। বুধবারও তাঁর ক্ঠস্বর নমুনা সংগ্রহ করতে পারেনি সিবিআই। ওইদিন তাঁকে আদালতে হাজির করার কথা ছিল, কিন্তু ‘কাকু’ আসেননি। প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে বিচারভবনে। সেখানে জানানো হয়েছে, অসুস্থতার কারণে ‘কাকু’ জেল হাসপাতালে ভর্তি রয়েছেন, তাই তাঁকে আদালতে সশরীরে হাজির করা সম্ভব হচ্ছে না। শারীরিক অসুস্থতার কারণে এর আগে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুজয়কৃষ্ণ গত ২০ জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়ে তিনি আবার জেলে ফেরেন। কিন্তু এখনও ‘কাকু’ পুরোপুরি সুস্থ হননি বলে দাবি করা হচ্ছে। গত ২১ জানুয়ারি ‘কাকু’কে আদাল হাজির করানোর ছিল। সে দিনও তিনি আদালতে যাননি। পরবর্তী তারিখ হিসাবে…
আগামী মাসেই আমেরিকা সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মোদী ঠিক কবে আমেরিকায় যাবেন, কতদিন থাকবেন এবং সফরসূচিতে কী কী থাকবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মোদির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প স্পষ্ট বলেন, ‘ফেব্রুয়ারির কোনও একটি সময় আমেরিকায় আসবেন মোদী।’ যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প আমেরিকা থেকে অভিবাসীদের ‘তাড়িয়ে’ দিচ্ছেন। সেই নিয়ে চলছে তুমুল বিতর্ক। আমেরিকার অভিবাসীদের মধ্যে একটি বড় অংশ ভারতীয় জনতা। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “অভিবাসন নিয়ে কথা…
