- জয়শঙ্করের ফোনের পরই হরমুজ দিয়ে ভারতীয় পতাকা লাগানো জাহাজ চলতে উঠল ইরানের বাধা !
- জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা,ফাইল ছিনতাই! মুখ্যমন্ত্রী, পুলিশের ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির!
- আইপ্যাক দফতরে ED র অভিযানে মমতার নেতৃত্বে নথি ছিনতাই নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ ইডির!
- ‘তোদের বাবা নরেন্দ্র মোদি এলেও বাঁচাতে পারবেনা ‘, লাগাতার হুমকি, বাংলাদেশে আবার হত্যা হিন্দু যুবককে !
- মোল্লা ইউনুসের বাংলাদেশে ফের হিন্দুহত্যা ! তিন সপ্তাহে তৃতীয় হিন্দু খুন বাংলাদেশে।
- আফগানিস্তানে ফের পাকিস্তানি হামলা! ভারতে বসে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর !
- ‘কবে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হতে চলেছে ‘! শর্ত ও সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!
- গণবিদ্রোহের দাবি মেনে নিয়ে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি!
Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক
প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।
আরজি কর মামলায় বড় ধাক্কা রাজ্যের ! সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে!
আরজি কর (R G Kar)খুন ও ধর্ষণের মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তবে সিবিআইয়ের আবেদন গ্রহণ করেছে আদালত। সিবিআই ও রাজ্য সরকার একসঙ্গে আরজি করের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফির দাবিতে হাইকোর্টে আবেদন করেছিল। সেই মামলাতেই শুক্রবার রায় ঘোষণা করল আদালত। আরজি কর-কাণ্ডে শিয়ালদহ আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল। চার্জশিটে সিবিআই তাঁকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করে । আদালত সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল। কিন্তু শিয়ালদহ আদালত জানায়, এই ঘটনা ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়। তাই বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে মৃত্যুদণ্ড দেননি তাঁকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। এই…
ভারতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina) উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন। তাঁকে এই কার্যকলাপ থেকে বিরত করতে হবে। এই মর্মে বাংলাদেশ ভারতকে চিঠি পাঠিয়েছে। মুহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করেছে এবং তাঁকে নয়াদিল্লির সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তৌহিদ হোসেন বলেন, “হাসিনা ভারত থেকে যে সমস্ত বক্তৃতা করছেন, ছাত্র-জনতা তা ভালভাবে নিচ্ছে না। তিনি অবিরাম উস্কানি দিচ্ছেন। তিনি যদি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন, তবে অশান্তি হত না। গত কয়েক দিনের পরিস্থিতি নিয়ে আমরা ভারতকে প্রেস্ট নোট দিয়েছি। লিখিতভাবে জানিয়েছি। এখনও তার…
হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে বুধবার ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। তা নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভের জেরে মুখ খুলল সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় বললেন, ‘‘এটা নতুন কোনও ঘটনা নয়।’’ প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়া উচিত। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী। কার্যত ট্রাম্প সরকারের হাতকড়া-শিকলের সাফাই দিতে গিয়ে তিনি আরও জানান, মহিলা ও শিশুদের শিকল-হাতকড়া পরানো হয়নি এবং বিমানে শৌচাগার ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে অবৈধ অভিবাসীদের। জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, ‘‘বিতাড়িত অবৈধ অভিবাসীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার না করা হয় তা…
গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর, বাংলাদেশের ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে বৃহস্পতিবার সকালেও। রাতভর অভিযানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ির বেশির ভাগ অংশই। প্রতিবেদন প্রকাশের সময় বাড়িটির সামনের অংশ পুরোটাই ভেঙে দেওয়া। বাড়িটির সামনে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙার পর মানুষকে উল্লাস করতেও দেখা গিয়েছে। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ। তা নিয়ে হাসিনা-বিরোধীদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। বুধবার হাসিনার ভাষণ শুরুর…
আওয়ামী লীগ সরকারের পতনের ছ’মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে ৫২ মিনিটের অডিও বার্তায় উঠে এল বাংলাদেশবাসীর বিরুদ্ধে ‘চক্রান্তের’ অভিযোগ। আওয়ামী লীগের সামাজিক মাধ্যমের পাতায় যখন হাসিনার এই অডিও বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তখন ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালাচ্ছেন হাসিনা-বিরোধীরা। শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ভবনের উপরের তলায় অগ্নিসংযোগও করা হয়েছে। বুধবার হাসিনার অডিও বার্তাতেও উঠে আসে ধানমন্ডির বাড়ির কথা। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেও একবার হামলা হয়েছিল এই বাড়িতে। হাসিনা বলেন, “ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে জাতির পিতা (শেখ মুজিব) স্বাধীনতার ঘোষণা…
টাটা মোটরসের জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রয়াত শিল্পপতি রতন টাটার বন্ধু শান্তনু নায়ডু। মাত্র ৩২ বছর বয়সে এই গুরুদায়িত্ব পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমেেই দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছেন তিনি। রতনের সঙ্গে তাঁর বয়সের ফারাক ৫৪ বছরের। কিন্তু বন্ধুত্ব বয়স হয় না। একটা সময়ে রতনের ছায়াসঙ্গী ছিলেন যুবক শান্তনু। গত ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে শিল্পপতির প্রয়াণের দিন শোকাহত শান্তনু জানিয়েছিলেন, তিনি গুরুকে হারালেন। রতনের উইলেও শান্তনুর নাম ছিল। তাঁকে এ বার টাটা মোটরসের জেনারেল ম্যানেজার তথা ‘হেড অফ স্ট্র্যাটেজ ইনিশিয়েটিভস্’ হিসাবে নিযুক্ত করা হল। মঙ্গলবার লিঙ্কডিনে প্রয়াত শিল্পপতি রতনের অন্যতম ‘প্রিয় উদ্যোগ’-এর ফসল ন্যানো গাড়ির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন…
মঙ্গলবারও জামিন পাননি বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় কেন তাঁকে জামিন দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছে বাংলাদেশের হাই কোর্ট। মুহাম্মদ ইউনূসের সরকারের কাছে সেই প্রশ্নের উত্তর চেয়েছে আদালত। এ বিষয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে। বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চ সরকারকে জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় দিয়েছেন। চিন্ময়কৃষ্ণকে গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। সেখানে আইনজীবী আলিফ খুন হন। হত্যার অভিযোগ ওঠে হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ১১ জনকে…
সংকটময় বছর। যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি আমরা। চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও সে দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা। আইনশৃঙ্খলা কার্যত নেই বললেই চলে। এই অবস্থায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ইউনূসের মন্তব্য, এমনভাবে সতর্ক থাকতে হবে যেন যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি। তাঁর কথায়, দেশের জন্য এই বছরটি খুবই সঙ্কটময় পরিস্থিত। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আর তা হলে নিরাপত্তা প্রধানদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি…
ভোটের কয়েক ঘণ্টা আগে অনুপ্রবেশ ইস্যুতে দিল্লিতে শোরগোল। আপের শাসনকালে ব্যাপক অনুপ্রবেশ হয়েছে বলে প্রকাশ্যে এসেছে। নির্বাচনের আগে বেজায় অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমী পার্টি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তৈরি রিপোর্টে চরম বিতর্ক রাজধানী জুড়ে । দিল্লিতে অবৈধ অনুপ্রবেশ ও তার আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রভাব শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছে, দিল্লিতে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা এসে ঘাঁটি করায় রাতারাতি বিভিন্ন বস্তি ও উদ্বাস্তু কলোনির সংখ্যা বেড়ে গিয়েছে। যার ফলে দিল্লিতে পরিকাঠামো, স্বাস্থ্যব্যবস্থা ও শিক্ষাব্যবস্থায় বোঝা বেড়ে গিয়েছে। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বেজায় অস্বস্তিতে পড়েছে শাসকদল আম আদমি পার্টি। জেএনইউয়ের এক আধিকারিক জানান, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের দৈনন্দিন পঠনপাঠনের অঙ্গ…
সরস্বতী পুজো (Saraswati Puja) হওয়া নিয়ে একেবারে দিকে দিকে নজিরবিহীন পরিস্থিতি! বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জীর শাসন ব্যবস্থায় পশ্চিমবঙ্গ যেন হয়ে উঠেছে দ্বিতীয় বাংলাদেশ।অসহায় হিন্দুদের পুজো চলছে পুলিশি পাহাড়ায়। এমনকি আজ সোমবার সকাল থেকেও কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সামনে কড়া পুলিশের পাহাড়া। এর মধ্য চলছে সরস্বতী পুজো। অশান্তি এড়াতে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলার বুকে এমন ছবি আসতেই শাসক দলকে আক্রমণ করছে বিরোধীরা। এমনকি, বাংলাদেশের পরিস্থিতির সঙ্গেও তুলনা করা হচ্ছে। নন্দীগ্রামের সীতানন্দ কলেজে পুজো হচ্ছে পুলিশের পাহাড়ায়। তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে সংঘাতের কারণে পরিস্থিত উত্তপ্ত হয়ে ওঠে, ফলে মণ্ডপ ছেড়ে চলে…
