Author: প্রথম খবর ডিজিটাল ডেস্ক

প্রথম খবর হলো প্রথম খবর ডিজিটাল মিডিয়ার একটি প্রধান সহযোগী ব্র্যান্ড,যা অর্ধ কোটি বাঙালির পছন্দ।এটি একটি বাংলা ভাষায় অনলাইন সংবাদ মাধ্যম , যা রাজনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি এবং স্থানীয় খবরের সর্বশেষ খবর প্রদান করে। এটি বাংলা পাঠকদের দ্রুত এবং সঠিক খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।

বিক্রি হতে চলেছে কলকাতার সাউথ সিটি শপিং মল । মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন প্রায় ৩,৫০০ কোটি টাকায় এই মলটি কেনার জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে কলকাতার ইতিহাসে অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট লেনদেন। ২০০৮ সালে চালু হওয়া দক্ষিণ কলকাতার এই বিলাসবহুল শপিং মলটি পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক কেন্দ্র। ১২.৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই মলটিতে রয়েছে ১৫০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের দোকান। সাউথ সিটি মল তৈরি হয়েছিল ইমামি গ্রুপ, মার্লিন গ্রুপ, পার্ক চেম্বারস গ্রুপ, শ্রী গ্রুপ, যুগল কিশোর খেতাবাদ এবং রাজেন্দ্র কুমার বাচাওয়াতের মতো কলকাতার প্রথম সারির রিয়েল এস্টেট সংস্থাগুলির কনসোর্টিয়ামের মাধ্যমে।…

আরও পড়ুন

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এই সময়ে বাংলাদেশের অনেক প্রাক্তন সাংসদ এবং রাজনৈতিক নেতা তাদের দেশ ছেড়ে পালিয়ে যান। অভিযোগ করা হচ্ছে, শেখ হাসিনার খুড়তুতো ভাই এবং বাংলাদেশের প্রাক্তন সাংসদ শেখ সালাহউদ্দিন ওরফে শেখ জুয়েলও একইভাবে দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি ভারতে আছেন বলে সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এছাড়াও, ভারতের হিন্দু নামে তিনি আধার কার্ড করিয়েছেন বলেও বাংলাদেশের সংবাদমাধ্যমের একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, শেখ জুয়েল ভারতে ‘বিধান মল্লিক’ নামে আধার কার্ড করিয়েছেন। সেই তথাকথিত আধার কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাদেশে প্রাক্তন এক শীর্ষস্থানীয় সেনা…

আরও পড়ুন

ব্রিটিশরা প্রায় ২০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। তারা জানত, সব জাতিগোষ্ঠীকে একই নিয়মে বশে আনা যায় না। বিশেষ করে দুটি গোষ্ঠী নিয়ে তাদের মাথাব্যথা ছিল সবচেয়ে বেশি—পশতু এবং বালুচ। তাদের দমন করা সহজ নয়। তারা জন্মগতভাবেই বিদ্রোহী। কারও শাসন মানতে চায় না। তাই ‘পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পশতুদের টাকা দিয়ে কিনে নাও, আর বালুচদের সম্মান করো।’ এই নীতিতেই ভারতবর্ষ শাসন করেছে ব্রিটিশরা। ব্রিটিশরা প্রথমে শক্তি দিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ১৮৪২ সালে তাদের সৈন্যরা কাবুল থেকে লজ্জাজনকভাবে পিছু হটে। আফগান যুদ্ধের পরাজয় তাদের সচেতন করল। তারা বুঝল শুধুমাত্র শক্তির মাধ্যমে পশতু ও বালুচদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।…

আরও পড়ুন

শেখ হাসিনাকে নিয়ে বড়সড় দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ এবং মার্কিন আওয়ামি লিগের নেতা রাব্বি আলম। বুধবার এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেব ফিরবেন শেখ হাসিনা। একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন সেদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে নিয়ে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাব্বি আলম শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেন। ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন এবং তিনি যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যান। শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তরুণ প্রজন্ম ভুল করেছে, কিন্তু এটা তাঁদের দোষ নয়, তাদের সঙ্গে কারসাজি করা হয়েছে।’ তিনি বাংলাদেশের বিষয়ে বিশ্বের নজর কাড়তে চেয়ে…

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবার ‘শোকজ়ে’র মুখে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দু’দিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য শোনা যাচ্ছিল হুমায়ুনের মুখে। যে ধরনের মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন বলে তাঁর বিরুদ্ধে বিধানসভায় তৃণমূল নিন্দাপ্রস্তাব পাশ করিয়েছে, সেই ধরনেরই মন্তব্য তৃণমূল বিধায়কের মুখেও শোনা গিয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকেই তিনি নির্দেশ দেন যাতে কালক্ষেপ না করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি হুমায়ুনকে কারণ দর্শানোর চিঠি পাঠায়। জবাব ‘সন্তোষজনক’ না হলে দল হুমায়ূনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে। পাশাপাশি, বিতর্কিত মন্তব্যের জন্য প্রবীণ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন বলে…

আরও পড়ুন

ভারতের সাথে লাগার ফল হাতেনাতে টের পাচ্ছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটানা ১০ বছর ক্ষমতায় থাকার পর বিদায়ের মুহূর্ত। আর সেই মুহূর্তে আবারও নজর কাড়লেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতদিন সংসদে যে চেয়ারে বসতেন, সেটিকে তুলে নিয়েই সংসদ ছাড়লেন তিনি। দুই হাতে তুলে ধরা চেয়ার, জিভ বের করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ট্রুডোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর কুর্সি তুলে নিয়ে সংসদ ছাড়ছেন কোনও নেতা, এমন দৃশ্য বিরল বলে মত নেটিজেনদের। যদিও কানাডায় সাংসদদের নিজ নিজ চেয়ার নিয়ে বেরিয়ে যাওয়ার অনুমতি রয়েছে পার্লামেন্টেে।মেয়াদ শেষ হলে, তাঁ নিজের ব্যবহৃত চেয়ারও সঙ্গে নিয়ে যেতে পারেন, তাই ট্রুডো কোনো…

আরও পড়ুন

২০২৪ সালে শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই বাংলাদেশের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন হয় । এর পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেও পরিবর্তন হয়েছে । ১৯৭১ সালের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কখনওই সৌহার্দ্যপূর্ণ ছিল না, তবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর এবং মহম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর সম্পর্ক আরও উন্নত হয়। মহম্মদ ইউনূসের  নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রায়শই উগ্রপন্থীদের সমর্থন করার অভিযোগ আনা হচ্ছে, যারা সংখ্যালঘু ও হিন্দুদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে। জামাত-ই-ইসলামির মতো কট্টরপন্থী সংগঠনগুলির ওপর দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছে। গত কয়েক মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক…

আরও পড়ুন

ভারত সফরে আসছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্পের  প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো  প্রশাসনের শীর্ষ প্রতিনিধি ভারতে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন তুলসী। ডেমোক্র্যাট দলের প্রাক্তন সদস্য তুলসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবেই পরিচিত। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান মোদী। পাশাপাশি দু’জনের বৈঠকে ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে। সেই সাক্ষাতের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসী গ্যাবার্ডের মধ্যে সন্ত্রাসবাদ দমন এবং সবার নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে। ভারতীয় সময় মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে তুলসী লিখেছেন,…

আরও পড়ুন

ভাইরাল ওড়িয়া গান ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ এখন বাংলার রাজনীতিতে একটি ‘হট টপিক’ কয়েকদিন আগেই ওড়িয়া গানটির একটি প্যারোডির মাধ্যমে নদিয়ায় বিজেপিকে খোঁচা দিয়েছিল তৃণমূল। এবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘ছিঃ ছিঃ ননী’ প্যারোডি গান বাঁধল বিজেপি। সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। বীরভূম বিজেপি একটি গানের মাধ্যমে অভিযোগ করে, ‘দুই জন মিলে উন্নয়নের কথা মুখে বলেছিলে… টাকার লোভে কী করেছ, চাতাল ভেঙে দিলে। ছিঃ ছিঃ ছিঃ রে ব্যানার্জি…’ সেই গানের ভিডিও পোস্ট করে তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, ‘ছিঃ ছিঃ ছিঃ রে ‘মমতা’ ব্যানার্জি’। সঙ্গে হাসির ইমোজি দেন তিনি। জানা গিয়েছে, বৈষ্ণবদের সমাধি…

আরও পড়ুন

বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও অশান্তির মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর। পাকিস্তানের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করার চক্রান্ত সামনে এসেছে। সূত্রের খবর, পাকিস্তান ও জামায়াতে ইসলামী অর্থাৎ জামাতের সঙ্গে হাত মিলিয়ে এই বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। জামাত নেতাদের সঙ্গে তাঁর যেমন বন্ধুত্ব রয়েছে, তেমনই পাকিস্তানের সমর্থক বলেও তিনি পরিচিত। তাঁদের সঙ্গেই যোগসাজশে ফয়জুর রহমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নিয়েছিলেন। বাংলাদেশের ক্ষমতা দখল করাই ছিল তাঁর উদ্দেশ্য। এই বিষয়ে তিনি এ বছর মার্চ মাসে কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকও করেছিলেন বলে জানা গেছে। এই কর্মকর্তাদের কেউ কেউ ফয়জুর রহমানের…

আরও পড়ুন